Najmul islam

Najmul islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Najmul islam, Digital creator, Dinajpur.

22/02/2026
পুরুষের গুন।
20/02/2026

পুরুষের গুন।

"আওয়ামী লীগকে পুনর্বাসনের ফল"আওয়ামী লীগকে পুনর্বাসন সর্বপ্রথম জিয়াউর রহমান করেছিল তার বিনিময়ে তাকে শহীদ হতে হয়েছে। ...
15/02/2026

"আওয়ামী লীগকে পুনর্বাসনের ফল"
আওয়ামী লীগকে পুনর্বাসন সর্বপ্রথম জিয়াউর রহমান করেছিল তার বিনিময়ে তাকে শহীদ হতে হয়েছে। এরপরে এরশাদ করেছিল তার বিনিময়ে এরশাদ চাচা কখনো কমর সোজা করে দাঁড়াতে পারেনি।

এরপর জামাত আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছিল যার ফলে জামাতের নেত্রীস্থানীয় নেতাদেরকে শহীদ হতে হয়েছে।
এরপরে আওয়ামী লীগকে মজবুত দল হিসেবে প্রতিষ্ঠিত করেছিলো সেনাবাহিনী যার ফলে টপ লেভেলের ৫৭ জন অফিসারকে জীবন দিতে হয়েছে।

ভবিষ্যতে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন বিষয়টা খেয়াল রাখবেন। আশা করি ভালো হবে।

এবারের নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেল?ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে তা জানিয়েছে নির্বাচন কম...
15/02/2026

এবারের নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেল?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে তা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ইসির তৈরি দলভিত্তিক প্রাপ্ত ভোটের হারসংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
ইসির প্রতিবেদন সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে

বিএনপি ভোট পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ,
জামায়াতে ইসলামী ৩১ দশমিক ৭৬ শতাংশ,
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ২ দশমিক ৭০ শতাংশ
বাংলাদেশ খেলাফত মজলিস ভোট পেয়েছে ২ দশমিক ০৯ শতাংশ।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ভোট পেয়েছে ০ দশমিক ৪৭ শতাংশ।
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ০ দশমিক ২৮ শতাংশ,
খেলাফত মজলিস পেয়েছে ০ দশমিক ৭৬ শতাংশ।
গণঅধিকার পরিষদ পেয়েছে ০ দশমিক ৩৩ শতাংশ।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ভোট পেয়েছে ০ দশমিক ০১ শতাংশ।
বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ভোট পেয়েছে ০ দশমিক ০৪ শতাংশ।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ভোট পেয়েছে ০ দশমিক ৩৫ শতাংশ আর স্বতন্ত্র প্রার্থীরা ভোট পেয়েছে ৫ দশমিক ৭৯ শতাংশ।

ইমাম গাজালি রহ. লিখেছেন—এই দুনিয়ায় বসবাসকারী মানুষের কয়েকটি শ্রেণি আছে। তিনি একটি সুন্দর উদাহরণ দিয়ে বোঝান—ধরা যাক, ...
26/01/2026

ইমাম গাজালি রহ. লিখেছেন—এই দুনিয়ায় বসবাসকারী মানুষের কয়েকটি শ্রেণি আছে। তিনি একটি সুন্দর উদাহরণ দিয়ে বোঝান—

ধরা যাক, একদল লোক একটি নৌকায় উঠল। নৌকাটি একটি দ্বীপে এসে ভিড়ল। মাঝি বলল—'যাদের যা দরকার, দ্রুত নিয়ে আসো, দেরি করো না।'

• প্রথম দল
কিছু লোক মাঝির কথা মেনে নিল। যা দরকার ছিল দ্রুত নিয়ে এল এবং তাড়াতাড়ি নৌকায় ফিরে এসে ভালো জায়গা দখল করল।

• দ্বিতীয় দল
কিছু লোক ঘুরে বেড়াতে লাগল, দ্বীপের পাথর কুড়িয়ে মাথায় বোঝা তুলে নিল। অনেক দেরিতে নৌকায় ফিরল। দেখল—নৌকা ভর্তি, বসার জায়গাও নেই! মাথায় বোঝা নিয়ে কষ্টে কষ্টে উঠল, তবুও কোনো রকমে পার হয়ে গেল।

এদের ব্যাপারে কুরআনে বলা হয়েছে—
وَهُمْ يَحْمِلُونَ أَوْزَارَهُمْ عَلَى ظُهُورِهِمْ
তারা তাদের পিঠে নিজেদের বোঝা বহন করবে। (সূরা আনআম: ৩১)
অর্থাৎ, তারা গুনাহের বোঝা নিয়ে আখিরাতে পৌঁছাবে।

• তৃতীয় দল
আরেক দল এতটাই মগ্ন হয়ে পড়ল ঘোরাঘুরি আর আনন্দে—তারা ভুলেই গেল নৌকায় ফিরতে হবে! যখন ফিরতে এলো, তখন নৌকা চলে গেছে।
ফলে তারা সেখানে হিংস্র জন্তুর শিকার হয়ে গেল।

ইমাম গাজালি রহ. বলেন—এই দুনিয়ায় আগত মানুষের অবস্থাও ঠিক এমনই।

• কেউ আছেন—যারা আখিরাতের কথা মনে রাখেন, আল্লাহর সামনে দাঁড়ানোর কথা স্মরণ করেন, তারা প্রস্তুতি নেন, সফল হন।

• কেউ আছেন—শুরুর দিকে ভুলে যান, কিন্তু পরে বুদ্ধি আসে, গুনাহের বোঝা মাথায় নিয়ে হলেও কোনোভাবে নৌকায় উঠে পড়েন।

• আর কেউ আছেন—যারা একেবারেই ভুলে যান, ফেরার কথাই মনে রাখেন না। তারা দুনিয়ার আনন্দেই ডুবে থাকে।

আজকের সমাজের অধিকাংশ মানুষের অবস্থা এই তৃতীয় দলের মতো হয়ে গেছে। এখনো সময় আছে—হুঁশে ফিরুন, নিজেকে ঠিক করুন, নৌকা ছেড়ে যাওয়ার আগেই আখিরাতের প্রস্তুতি নিন।
#খুতুবাত

Address

Dinajpur

Telephone

+8801740187091

Website

Alerts

Be the first to know and let us send you an email when Najmul islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Najmul islam:

Share