10/12/2025
কথা বলার মানুষের অভাব নেই। চাইলেই যে কারো সাথে অপ্রাসঙ্গিক আলাপে দীর্ঘ সময় কাটিয়ে দেওয়া যায়। তবুও কথা বলার জন্য নির্দিষ্ট একটা মানুষের অপূর্ণতায় মন পুড়ে। তাকেই সারাক্ষণ খুঁজে বেড়াই। যেন সামনে খাবারের মত অনেক কিছুই আছে। কিন্তু কোনো খাবারের তৃপ্তি পাচ্ছে না মন।
প্রিয় মানুষের সাথে কথা বলায় আলাদা একটা তৃপ্তি থাকে। মনটা ফুরফুরে হয়। সমস্ত মনখারাপ উবে যায় নিমিষেই। মূলত আমাদের কথা বলার মানুষের অভাব নেই। তবে সবার সাথে কথা বলে তৃপ্তি পাওয়া যায় না। সবার সামনে নিজেকে ভেঙেচুরে উপস্থাপন করা যায় না। নির্দ্বিধায় মনের সমস্ত কথাও বলা যায় না। কথা বলার জন্য কিংবা মনখারাপ, দুঃখ, কষ্ট হালকা করার জন্য আমাদের নির্দিষ্ট মানুষটাকেই প্রয়োজন।