Md.Shahinur Alam

Md.Shahinur Alam I am professional Digital Marketer Expert. I have been working successfully for 5 years. I have accep

09/08/2022

আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক।

21/07/2022

যারা ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্য কমন কিছু প্রশ্নের উত্তর ......
১. ফ্রিলান্সিং কি?
২. আমি ফ্রিলান্সিং করতে চাই!
৩. আমি কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারব?
৪. কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন?
★ ফ্রিল্যান্সিং কী?
ফ্রিলান্সিং হলো মুক্তপেশা। আপনি কাজ করবেন আপনার ইচ্ছে মতো। আপনি চাইলে সকাল ১০ টা তেও কাজ করতে পারেন আবার আপনি চাইলে রাত ১২ টাতেও কাজ করতে পারেন। এর মানে এক কথায়, ফ্রিলান্সিং হলো আপনার পছন্দের কাজ আপনি যেখানে খুশি যখন খুশি করতে পারবেন একদম মুক্তভাবে
★ আমি ফ্রিল্যান্সিং করতে চাই!😇
খুবই ভাল কথা আপনি ফ্রিল্যান্সিং করতে চান। এখন আপনার জানা দরকার ফ্রিল্যান্সিং করতে চাইলে আপনার কি কি লাগবে? বা কি দরকার আপনার। ফ্রিলান্সিং এর জন্য সর্ব প্রথমে আপনার প্রয়োজন নিজের ইচ্ছেশক্তি, তারপর স্কিল, ডিভাইস, ইন্টারনেট কানেকশন ইত্যাদি।
★ আমি কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারব?😊
যদি আপনার কম্পিউটার না থাকে, তবে আপনি চাইলে মোবাইল দিয়েই ফ্রিলান্সিং শুরু করতে পারেন। মোবাইল দিয়েও ফ্রিলান্সিং করা সম্ভব। এইযে আপনি এখন যে ব্লগ পড়ছেন এটিও মোবাইল দিয়েই তৈরি আর মোবাইল থেকেই নিয়মিত পোস্ট করা হয়।
আপনি চাইলেই মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন বা অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবেন না কিন্তু ফ্রিলান্সিং জগতে অনেক কাজ আছে যেগুলো মোবাইল দিয়েই করা সম্ভব। যেমন- লিখালিখি করা, ওয়েব ডিজাইন করা, ডাটা এন্ট্রি, ট্রান্সলেট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সহ আরো অনেক কাজ।
★ কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন?🤔
আপনি যদি প্রথমেই টাকা আয়ের কথা চিন্তা করেন, তবে ফ্রিলান্সিং আপনার জন্য না। আপনাকে প্রথমেই একটা বিষয় নির্বাচন করতে হবে যে বিষয় নিয়ে আপনি কাজ করতে চান। তারপর আপনাকে সে বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে, তারপর আপনি কাজের চিন্তাভাবনা করতে পারেন।
★ এখন প্রশ্ন হলো ফ্রিল্যান্সিং শিখবেন কিভাবে?
বিস্তারিত এই বিষয় জানতে আমাকে ইনবক্সে নক করুন
আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ 🥰

18/07/2022

ফেসবুক মার্কেটিং কি ?
ফেসবুক মার্কেটিং (Facebook Marketing) একটি বিশাল সেক্টর।ফেসবুকের সাথে জড়িত অসংখ্য মানুষ।বিশ্বের প্রায় ১.৫ বিলিয়ন মানুষ ফেসবুকের সাথে জড়িত।বাংলাদেশে প্রায় ৪ কোটি মানুষ ফেসবুকের সাথে জড়িত। এক জরিপে জানা যায় প্রতিটি মানুষ গড়ে প্রতিদিন অন্তত ৩০ মিনিট ফেসবুকের জন্য সময় ব্যয় করে থাকে।তাই আপনার কোন প্রোডক্ট বা সার্ভিস প্রোভাইড করতে চাইলে ফেসবুক একটি অনন্য মাধ্যম।ফেসবুকের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস বিক্রয় করে লাভবান হতে পারেন।এর জন্য আপনাকে কি করতে হবে ?
আপনাকে তিনটি কাজ করতে হবে।কাজ গুলো হলো: ১ নং ফেসবুক পেজ তৈরি করতে হবে। ২ নং ফেসবুক গ্রুপ তৈরি করতে হবে। ৩ নং ফেসবুক এডস বা বিজ্ঞাপন দিতে হবে। এই তিনটি কাজ সঠিক ভাবে করতে পারলে আপনি ফেসবুক মার্কেটিং করতে পারবেন।নীচে আমি এই তিনটি কাজ সহজ ভাবে বুঝানোর জন্য চেষ্টা করবো।
মার্কেটিং কি ?
ফেসবুক মার্কেটিং (Facebook Marketing) বুঝতে হলে আগে জানতে হবে মার্কেটিং কি ? মার্কেটিং হচ্ছে কোন প্রোডাক্ট বা সার্ভিসের প্রচার প্রচারন করা এবং লিড জেনেরেট করা হচ্ছে মার্কেটিং। মার্কেটিং এর মাধ্যমে মানুষ জানতে পারবে আপনার কোম্পানীতে কোন কোন প্রোডাক্ট বা সার্ভিস আছে।তার গুনা গুন কি ইত্যাদি সম্পর্কে জানতে পারবে।তবেই আপনার প্রোডাক্ট বা সার্ভিস সেল বা বিক্রয় হবে।
অনলাইনে মার্কেটিংকে দুই ভাগে ভাগ করা যায়। এক, ক্লাসিক বা এনালগ মার্কেটিং। দুই, ডিজিটাল মার্কেটিং।ক্লাসিক বা এনালগ মার্কেটিং হচ্ছে আদিকাল থেকে মানুষ মার্কেটিংয়ের জন্য প্রচার প্রচারনা করে আসছে।তা হচ্ছে মাইকিং, পেপার-পত্রিকায় বিজ্ঞাপন, টিভি এবং রেডিও এর মাধ্যমে প্রচার প্রচারনা করা। এ ধরনের প্রচার প্রচারনা করাকে ক্লাসিক বা এনালগ মার্কেটিং বলে।
আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে যে মার্কেটিং করা হয় তাকে ডিজিটাল মার্কেটিং বলে। ডিজিটাল পদ্ধতি কি ? ডিজিটাল পদ্ধতি হচ্ছে নেটওয়ার্কের মাধ্যমে যে প্রচার প্রচারনা চালানো হয় । অর্থাৎ মোবাইল, কম্পিউটার, টেলিযোগাযোগ, ফ্যাক্স ইত্যাদি মাধ্যমে ইন্টারনেট সংযোগে যে বিজ্ঞাপন প্রচার প্রচারনা করা হয় তাকে ডিজিটাল মার্কেটিং বলে।সহজ ভাবে বলা যায় ইলিক্ট্রনিকস ডিভাইস ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে যে পন্য বা সেবার প্রচার প্রচরনা করা হয় তাকে ডিজিটাল মার্কেটিং বলে।
ফেসবুক মার্কেটিং (Facebook Marketing) হচ্ছে ফেসবুকের মাধ্যমে যে পন্যের বা সেবার প্রচার প্রচরনা করা হয় তাকে ফেসবুক মার্কেটিং বলে।ফেসবুক হচ্ছে সোসাল মিডিয়া বা সোসাল নেটওয়ার্কিং সাইট। এই ফেসবুককে কাজে লাগিয়ে কোন প্রোডাক্ট বা সার্ভিসের ক্যাম্পিইন পরিচালনা করাকে ফেসবুক মার্কেটিং বলে।ফেসবুকের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারির কাছে কোন কোম্পানীর পন্য বা সেবার প্রচার প্রচারনা করাকে ফেসবুক মার্কেটিং বা সোসাল মিডিয়া মার্কেটিংও বলা হয়ে থাকে।ফেসবুক মার্কেটিং আমরা দুই ভাবে করতে পারি। এক, ফ্রি ফেসবুক মার্কেটি। দুই, পেইড ফেসবুক মার্কেটিং।
1. ফ্রি ফেসবুক মার্কেটিং (Free Facebook Marketing) :
ফ্রি ফেসবুক মার্কেটিং হচ্ছে কোন কোম্পানীর নামে একটি ফেসবুক পেজ খুলে সেখানে কোম্পানীর পন্যের প্রচার প্রচারনা করাই হচ্ছে ফ্রি ফেসবুক মার্কেটিং।ফ্রি ফেসবুক মার্কেটিং ছোট কোম্পানী জন্য সুবিধা জনক।ফেসবুক পেজে প্রচুর পরিমানে ফ্যান ফলোয়ার বাড়াতে হবে।প্রচুর সংখ্যক ফলোয়ার থাকেলে আপনি ফ্রি ফেসবুক মার্কেটিং করতে পারবেন। ফ্রি ফেসবুক মার্কেটিং করতে গেলে বিভিন্ন গ্রুপে আপনাকে জয়েন থাকতে হবে।বিভিন্ন গ্রুপে আপনার প্রোডাক্ট সম্পর্কে পোস্ট দিতে হবে এবং শেয়ার করতে হবে।
এছাড়া নিজের ফেসবুক প্রোফাইল ও ফেসবুক ম্যাসেন্জারের মাধ্যমে ফ্রি ফেসবুক মার্কেটিং করতে পারবেন।নিয়মিত বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনার পেজে পোস্ট করতে হবে। পোস্ট করার সময় অবশ্যই প্রোডাক্টের ভালো দিক গুলো তুলে ধরতে হবে।বিভিন্ন অফার বা গিফটের মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করতে পারেন এবং বিভিন্ন ধরনের ডিসকাউন্টের সুযোগ দিতে হবে।তাহলে ফ্রি ফেসবুক মার্কেটিংয়ের সুফল লাভ করতে পারবেন।
2. পেইড ফেসবুক মার্কেটিং (Paid Facebook Marketing) :
ডলার বা টাকার বিনিময়ে যে বিজ্ঞাপন দেয়া হয় তাকে পেইড ফেসবুক মার্কেটিং বলে।যে কোন ধরনের বিজ্ঞাপন পেইড ফেসবুক মার্কেটে দেয়া যায়। পেইড ফেসবুক মার্কেটিং করতে গেলে ফেসবুকে আপনার বিজনেস বা ব্রান্ড পেজ থাকতে হবে।ফেসবুক প্রোফাইলের মাধ্যমে ফেসবুকে বিজ্ঞাপন দেয়া যায় না।সেই জন্য প্রথমে আপনাকে কোম্পানী বা প্রতিষ্ঠানের নামে বিজনেস পেজ খুলতে হবে।তারপর সেই পেজে আপনার কোম্পানীর বা প্রতিষ্ঠানের প্রোডাক্ট বা সেবার বিস্তারিত বিবরন দিয়ে বিজ্ঞাপন প্রচার করতে হবে।পেইড ফেসবুক মার্কেটিং অত্যন্ত ফলপ্রসু মার্কেটিং। যার মাধ্যমে সহজে কাণ্খিত কাস্টমারের কাছে পৌঁছা সম্ভব হয়।
শুধু তাই নয় আপনার চাহিদামত আপনার ইচ্ছামত আপনার অডিয়েন্সকে আপনি সিলেক্ট করতে পারবেন এককথায় আপনি যাদেরকে চাইবেন ফেসবুক আপনার বিজ্ঞাপনটি তাদের কাছে পৌঁছে দিবে আপনি যে বয়সের ব্যক্তিদেরকে চাইবেন স্টুডেন্ট গৃহিণী ছেলে মেয়ে আপনার প্রোডাক্টের উপরে নির্ভর করে আপনার অডিয়েন্সকে সিলেক্ট করতে হবে।
বিজনেস পেইজে জন্য যা পাবেন।
১.পেইজ প্রমোট
২. পোস্ট বুস্ট
৩. আপনার পেইজ এর সাথে মিল রেখে ১০০% অর্ডিয়েন্স তাই সেল বাড়বে।
৪.লোকেশান অনুযায়ী এড দেওয়ার সুবিধা।
৫.ভি‌ডিও বুস্ট
৬. মাসিকভাবে পেইজ মনিটরিং
৭.আপনার এড অল্প খরচে এবং অধিক লোকের কাছে পৌছাবো।
টার্গেট কাস্টমারকে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
➤বয়স, লিঙ্গ, ক্যাটাগরি সিলেক্ট করে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
➤কতজন মানুষ আপনার বিজ্ঞাপনটি দেখলো তা সরাসরি দেখার সুযোগ।
➤অল্প সময়ে অধিক মানুষের কাছে আপনার বিজ্ঞাপন পৌঁছানোর সুবিধা।
আপাতত যে সুবিধাগুলো পাবেন:
ফেসবুক বিজনেস পেজ সেটআপ ম্যানেজমেন্ট ,পেজ প্রমোশন ,বুস্টিং, বিজনেস ওয়েবসাইট ,গুগল এড ,ইউটিউব মনিটাইজেশন থেকে শুরু করে SEO সকল কিছু সুবিধা আন্তরিকতার সাথে আমার কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ 🥰🥰🥰

08/07/2022

Eid-ul-Azha wishes to all

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Md.Shahinur Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.Shahinur Alam:

Share