Do well.

Do well. Welcome to our page. I hope you will benefit and share the posts and give others a chance to benefit.

29/05/2025

★ কারক ও বিভক্তি মনে রাখার কৌশল:
কারক ছয় প্রকার:
১. কর্তৃকারক
২. কর্মকারক
৩. করণকারক
৪. সম্প্রদান কারক
৫. অপাদান কারক
৬. অধিকরণ কারক

১. কর্তৃকারক:
সংজ্ঞা: যে কাজ করে, তাকে কর্তা বা কর্তৃকারক বলে।
উদাহরণ:
আমি ভাত খাই।
বালকেরা মাঠে ফুটবল খেলছে।

মনে রাখার কৌশল:
“কে” বা “কারা” দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক।
উদাহরণ:
কে ভাত খায়? → আমি
কারা ফুটবল খেলছে? → বালকেরা

২. কর্মকারক:
সংজ্ঞা: কর্তা যাকে অবলম্বন করে কার্য সম্পাদন করে, সেটি কর্ম বা কর্মকারক।
উদাহরণ:
আমি ভাত খাই।
হাবিব সোহেলকে মেরেছে।

মনে রাখার কৌশল:
“কি” বা “কাকে” দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটি কর্মকারক।
উদাহরণ:
আমি কি খাই? → ভাত
হাবিব কাকে মেরেছে? → সোহেলকে

৩. করণকারক:
সংজ্ঞা: ক্রিয়া সম্পাদনের যন্ত্র বা উপকরণকে করণকারক বলে।
উদাহরণ:
নীরা কলম দিয়ে লেখে।
সাধনায় সিদ্ধি লাভ হয়।

- মনে রাখার কৌশল:
“কীসের দ্বারা” বা “কী উপায়ে” দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটি করণকারক।
উদাহরণ:
নীরা কীসের দ্বারা লেখে? → কলম
কী উপায়ে সিদ্ধি লাভ হয়? → সাধনায়

৪. সম্প্রদান কারক:
সংজ্ঞা: স্বত্ব ত্যাগ করে দান বা অর্চনা বোঝালে সম্প্রদান কারক হয়।
উদাহরণ:
ভিক্ষারীকে ভিক্ষা দাও।
গুরুজনে কর নতি।

মনে রাখার কৌশল:
“কাকে” দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, তবে স্বত্ব ত্যাগ থাকতে হবে।
উদাহরণ:
কাকে ভিক্ষা দাও? → ভিক্ষারীকে
কাকে নতি কর? → গুরুজনে

৫. অপাদান কারক:
সংজ্ঞা: "হতে", "থেকে" বোঝালে অপাদান কারক হয়।
উদাহরণ:
গাছ থেকে পাতা পড়ে।
পাপে বিরত হও।

মনে রাখার কৌশল:
“কোথা থেকে” বা “কি হতে” প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই অপাদান কারক।
উদাহরণ:
কোথা থেকে পাতা পড়ে? → গাছ থেকে
কি হতে বিরত হও? → পাপ থেকে

৬. অধিকরণ কারক:
সংজ্ঞা: ক্রিয়ার সময় বা স্থান বোঝালে অধিকরণ কারক হয়।
উদাহরণ:
আমরা রোজ স্কুলে যাই।
প্রভাতে সূর্য ওঠে।

মনে রাখার কৌশল:
“কোথায়” বা “কখন” দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই অধিকরণ কারক।
যেমন:
কোথায় যাই? → স্কুলে
কখন সূর্য ওঠে? → প্রভাতে

কোয়ালা এক ধরনের মারসুপিয়াল অর্থাৎ ক্যঙ্গারুর মত থলিযুক্ত স্তন্যপায়ী প্রাণী। কোয়ালার বাসস্থান অস্ট্রেলিয়া মহাদেশ। কো...
07/05/2025

কোয়ালা এক ধরনের মারসুপিয়াল অর্থাৎ ক্যঙ্গারুর মত থলিযুক্ত স্তন্যপায়ী প্রাণী। কোয়ালার বাসস্থান অস্ট্রেলিয়া মহাদেশ। কোয়ালা দেখতে অনেকটা ভালুকের (Bear) জাতভাই পান্ডার (Panda) মত তাই কথ্য ভাষায় একে অনেকসময় "কোয়ালা বিয়ার" (Koala Bear) বলা হয়।

কোয়ালা[১]
Phascolarctos cinereus স্ত্রী কোয়ালা

সংরক্ষণ অবস্থা

সংকটাপন্ন (আইইউসিএন ৩.১)

বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসজগৎ:প্রাণী জগৎপর্ব:কর্ডাটাশ্রেণী:স্তন্যপায়ীবর্গ:Diprotodontia
পরিবার:Phascolarctidae
গণ:Phascolarctos
প্রজাতি:P. cinereus
দ্বিপদী নাম
Phascolarctos cinereus
(Goldfuss, 1817)

কোয়ালার প্রধান খাদ্য ইউক্যালিপটাস পাতা । কোয়ালার মত খুব কম স্তন্যপায়ী আছে যারা ইউক্যালিপটাস পাতা হজম করতে পারে, কারণ ইউক্যালিপটাস পাতায় অনেক বিষাক্ত ফেনল ও তারপিন তেল জাতীয় পদার্থ থাকে। খুব অল্প প্রোটিন ও অত্যধিক ছিবড়ে ওয়ালা (fibrous) এই খাবার হজম করার জন্য কোয়ালার প্রধান অস্ত্র হল পৃথিবীর দীর্ঘতম সিকাম যা দু মিটার পর্যন্ত লম্বা হতে পারে (যা মানুষের ক্ষেত্রে একটা ছোট্ট ভার্মিফর্ম আপ্যেণ্ডিক্সে পর্যবসিত)।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (fid) এর 'অফিস সহায়ক' পদে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ - ০১/০৫ ৩ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত আর্থিক প...
04/05/2025

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (fid) এর 'অফিস সহায়ক' পদে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ - ০১/০৫

৩ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের 'অফিস সহায়ক' পদে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা।

রংপুর জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ - ০৫/০৫
04/05/2025

রংপুর জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ - ০৫/০৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন বিভাগ/অনুষদ/হল/দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি - ২৫/০৫Deadline: 25 May 2025 চট্টগ...
03/05/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন বিভাগ/অনুষদ/হল/দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি - ২৫/০৫

Deadline: 25 May 2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ/অনুষদ/হল/দপ্তরে নিম্নবর্ণিত শূন্যপদসমূহ (৩য় শ্রেণী) পূরণের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।

অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় (m*f) এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ- ১০/০৫অর্থ বিভাগের ১৩তম থেকে ১৬তম গ্রেডের ...
03/05/2025

অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় (m*f) এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ- ১০/০৫

অর্থ বিভাগের ১৩তম থেকে ১৬তম গ্রেডের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ।

৫০ পদে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড (bsb) এ নিয়োগ বিজ্ঞপ্তি - ০৪/০৫ Deadline: 4 May 2025🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩👉 প্রতিষ্ঠানঃ...
02/05/2025

৫০ পদে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড (bsb) এ নিয়োগ বিজ্ঞপ্তি - ০৪/০৫

Deadline: 4 May 2025

🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩
👉 প্রতিষ্ঠানঃ বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড (bsb)
👉 পদের নামঃ বিভিন্ন পদ
👉 পদ সংখ্যাঃ ৫০টি
👉 আবেদন ফীঃ ১১২/- ও ৫৬/- টাকা
👉 আবেদনের লিংকঃ http://bsdb.teletalk.com.bd
👉 আবেদনের শেষ তারিখঃ ৪ মে ২০২৫



৬৪ পদে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি - ০৪/০৫🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩👉 প্রতিষ্ঠানঃ কাস্টমস, এক্...
02/05/2025

৬৪ পদে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি - ০৪/০৫

🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩
👉 প্রতিষ্ঠানঃ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম), ঢাকা
👉 পদের নামঃ বিভিন্ন পদ
👉 পদ সংখ্যাঃ ৬৪টি
👉 আবেদন ফীঃ ১১২/- ও ৫৬/- টাকা
👉 আবেদনের লিংকঃ http://vatdw.teletalk.com.bd
👉 আবেদনের শেষ তারিখঃ ৪ মে ২০২৫

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Do well. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share