26/07/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমাদের আড্ডা পয়েন্টের একজন সম্মানিত ও নিয়মিত কাস্টমার, লেবুখালী পায়রা টোল প্লাজার একজন কর্মচারী, আজ স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন।
প্রায় ১০–১২ দিন আগে তাঁর আপন ভাই ইন্তেকাল করায় তিনি নিজ গ্রামের বাড়ি, ময়মনসিংহে ছুটিতে গিয়েছিলেন। ছুটি শেষে কর্মস্থলে ফিরে এসে আজ সকালে আমাদের আড্ডা পয়েন্টে নাস্তা করেন। বিকেল ৫টায় তাঁর ডিউটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই, বিকেল ৪টার দিকে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এমন আকস্মিক মৃত্যু আমাদের সবাইকে গভীরভাবে শোকাহত করেছে।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, তাঁর সকল গুনাহ মাফ করে দিন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমীন।
মরহুমের রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়ার আবেদন রইল।