Colorful feelings 23

Colorful feelings 23 আমি গান এবং ব্লগ করতে পছন্দ করি

স্মৃতি
20/05/2026

স্মৃতি

আমি জানি আপনাকে আর পাওয়া হবে না. কিন্তু তাতে কি? ভালোবাসা তো পাওয়ার জন্য নয় অনুভব করার জন্য! আর আমি আপনাকে প্রতিটা মু...
07/12/2025

আমি জানি আপনাকে আর পাওয়া হবে না. কিন্তু তাতে কি? ভালোবাসা তো পাওয়ার জন্য নয় অনুভব করার জন্য! আর আমি আপনাকে প্রতিটা মুহূর্তে অনুভব করি! আমি আজ আপনার থেকে অনেক দূরে হয়তো আপনি আমার অস্তিত্বের খবরও রাখেন না তবুও আমার হৃদয়ে আপনি ঠিক আগের মতোই আছেন! সময় কেটে যাবে, বয়স বাড়বে জীবন বদলে যাবে; কিন্তু আমার অনুভূতি সেটার একটুও পরিবর্তন হবে না! একদিন আমি বৃদ্ধ হবো শরীরে ক্লান্তি আসবে, হাঁটতে কষ্ট হবে, হয়তো হাত কাঁপবে! কিন্তু জানেন.? আমার মনের মধ্যে আপনার স্মৃতিগুলো তখনও ঠিক আগের মতোই তরুণ থাকবে! আপনার সেই হাসি আপনার কন্ঠস্বর আপনার চোখের গভীর মায়া কিছুই হারাবে না বরং আরও গভীর হয়ে থাকবে ! হয়তো বৃদ্ধ বয়সে কোন এক সন্ধ্যায় জানালার পাশে বসে থাকবো বাতাসে হালকা শীতল পরশ থাকবে আর আমি হারিয়ে যাবো সেই ফেলে আসা দিনগুলোর স্মৃতিতে! মনে পড়বে আমাদের হারিয়ে যাওয়া কথাগুলো না বলা অনুভূতিগুলো! মনে পড়বে আপনাকে পাওয়ার কি তীব্র ইচ্ছে ছিলো আমার! সময় হয়তো আপনাকে আমার জীবন থেকে দূরে নিয়ে গেছে কিন্তু হৃদয় থেকে এক মুহূর্তের জন্য সরাতে পারে নি! আপনি আছেন থাকবেন যতদিন আমার নিঃশ্বাস থাকবে ততদিন! জীবনের শেষ দিনেও যদি কেউ আমাকে জিজ্ঞেস করে
কাউকে সত্যিকারের ভালবেসেছ? আমি তখনও নিঃসংকোচে বলবো- হ্যাঁ! তাকে.. যাকে আমি কোনদিন পাই নি, কিন্তু ভালোবেসেছি সারাজীবন.!

ছোট্ট ভালোবাসার গল্প — “শেষ চিঠি”রাতটা ছিল একদম নিস্তব্ধ। রাইমা জানালার পাশে বসে পুরনো একটা চিঠি খুলে বারবার পড়ছিল। চিঠ...
02/12/2025

ছোট্ট ভালোবাসার গল্প — “শেষ চিঠি”

রাতটা ছিল একদম নিস্তব্ধ। রাইমা জানালার পাশে বসে পুরনো একটা চিঠি খুলে বারবার পড়ছিল। চিঠিটা লিখেছিল আরিফ— যে মানুষটাকে সে হারিয়েছে সময়ের ভুল বোঝাবুঝিতে।

চিঠিতে শুধু একটাই লাইন—

“তুমি যদি কখনো ক্লান্ত হয়ে পড়ো, মনে করবে আমি আজও তোমার হাত ধরে আছি।”

রাইমা চিঠিটা বুকের কাছে চেপে ধরল। জীবন ভরে কত মানুষ আসে-যায়, কিন্তু এমন কাউকে কি সহজে ভুলা যায়? ওরা দু’জনই একে অপরকে অনেক ভালোবাসত, কিন্তু একদিন ছোট একটা তর্ক তাদের দুজনকে এত দূরে নিয়ে গেল যে আর ফিরে আসার পথ খুঁজে পায়নি।

অনেকদিন পর আজ হঠাৎ সেই পুরনো বাক্সটা খুলতেই চিঠিটা পাওয়া। মনে হলো আরিফ যেন এই রাতেই পাশে বসে আছে, চুলগুলো এলোমেলো করে বলছে—
“আমরা দুজনই ভুল করেছি, কিন্তু ভালোবাসাটা কোনোদিন ভুল ছিল না।”

রাইমার চোখের কোণে পানি জমে গেল। মানুষটা নেই, কিন্তু ভালোবাসাটা আছে— নিঃশব্দে, ঠিক এই চিঠিটার মতো।

শেষবারের মতো জানালার দিকে তাকিয়ে রাইমা খুব আস্তে বলল—
“তুমিই ছিলে আমার শান্তি… আজও আছো।”

আর দূরে কোথাও, হাওয়া যেন উত্তর দিল—
“ভালোবাসা কখনো মরে না… শুধু মানুষটাকে হারায়।”

11/11/2025

মাছ ধরার ভিডিও

06/11/2025

সুন্দর একটা রেস্টুরেন্ট

30/10/2025

বৃষ্টি হচ্ছে আজকে অনেক
বৃষ্টির দিনগুলো অনেক সুন্দর

゚viralシfypシ゚viralシ

29/10/2025
L am missing this moment
28/10/2025

L am missing this moment

Address

Durgapur

Alerts

Be the first to know and let us send you an email when Colorful feelings 23 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share