IAB Media Cell Feni

IAB Media Cell Feni ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার মিডিয়া প্রচার সেল।
(1)

ইসলামী যুব আন্দোলন ফেনী জেলার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।অদ্য ৩০ এপ্রিল ২০২৬ইং, বৃহস্পতিবার, বিকেল ৪টায় এম্বিয়েন্স চাইন...
30/04/2026

ইসলামী যুব আন্দোলন ফেনী জেলার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

অদ্য ৩০ এপ্রিল ২০২৬ইং, বৃহস্পতিবার, বিকেল ৪টায় এম্বিয়েন্স চাইনিজ রেস্টুরেন্টে এন্ড কনভেনশন হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার কর্মী প্রত্যাশী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী'র সভাপতিত্বে ও দাওয়াহ প্রশিক্ষণ সম্পাদক মুফতী আবদুল মালেক মাহমুদী'র সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রশিক্ষণ প্রদান করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ -এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ শফিকুল ইসলাম, কেন্দ্রীয় উপকমিটির সদস্য মুফতী সালাহ উদ্দিন আইয়ুবী, শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা গােলামুর রহমান আজম। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা যুব আন্দোলনের সহসভাপতি মুহাম্মদ সাইফুল্লাহ আল শামীম, সাধারণ সম্পাদক মুফতী আতাউল্লাহ কবির ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী জিয়াউর রহমান ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াকুব বিন ইউসুফ, দফতর সম্পাদক মাওলানা আবদুল হালিম, প্রকাশনা সম্পাদক এইচ এম নুরুজ্জামানসহ জেলা ও থানার কর্মী প্রত্যাশী সদস্যগণ।

প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ বিষয়ে মতবিনিময় সভাকওমী মাদ্রাসা বিষয়ে ঘোষিত ইশতেহার বাস্তবায়নে গড়িমসি করলে বিএনপি ক্ষমতায়...
13/04/2026

প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ বিষয়ে মতবিনিময় সভা

কওমী মাদ্রাসা বিষয়ে ঘোষিত ইশতেহার বাস্তবায়নে গড়িমসি করলে বিএনপি ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারাবে
-মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই বলেছেন, ইশতেহার হলো জাতির প্রতি একটি দলের প্রতিজ্ঞা। ইশতেহার রুপে সেই প্রতিজ্ঞার প্রতি আস্থা রেখে মানুষ দলকে ভোট দেয়। কোন দল যদি ক্ষমতায় যাওয়ার পরে তার ঘোষিত ইশতেহার বাস্তবায়ন না করে তাহলে তার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার থাকে না। বিএনপি তাদের ইশতেহারে কওমী মাদ্রাসা নিয়ে যে প্রতিজ্ঞা করেছে তা বিএনপিকে বাস্তবায়ন করতে হবে। এই ক্ষেত্রে কোন গড়িমসি করলে তা জাতির সাথে প্রতারণা বলে গণ্য হবে এবং বিএনপির ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারাবে।

আজ ১৩ এপ্রিল, সোমবার দুপুরে বিএমএ মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত “দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শায়েখে চরমোনাই উপর্যুক্ত মন্তব্য করেন।

তারেক রহমানের সরকারের প্রতি আহবান রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর বলেন, ইশতেহারে যা ঘোষণা করেছেন তা দ্রুত বাস্তবায়ন করুন। কওমী শিক্ষার্থীদের যোগ্যতাকে জাতির খেদমতে নিয়োগ করুন।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমাদ আলী কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বেফাকুল মাদারিসিল দ্বীনিয়ার মহাসচিব মুফতী মোহাম্মদ আলী, বেফাকুল মাদারিসির আরাবিয়া'র সাবেক পরিক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ, রামপুরা জামিয়া কারীমিয়ার মুহাদ্দিস মুফতী হেমায়েতুল্লাহ, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী লুৎফর রহমান ফরায়েজী, জাতীয় নাগরিক পার্টির সরওয়ার তুষার, ন্যাশনাল ওলামা এলায়েন্স (এনসিপি) এর আহবায়ক আশরাফ মাহদী, সাধারণ সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান।

মতবিনিময় সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, কওমি মাদরাসার দাওরায়ে হাদীসের মান কার্যত প্রতারণা। এই মান দিয়ে তারা মসজিদের ইমাম হতে পারেন না, সরকারি চাকুরী করতে পারেনা, শিক্ষক হতে পারেনা। সকল প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করতে হবে। এজন্য আমাদের মাঠের আন্দোলন এবং সরকারের সাথে আলোচনা চলমান রাখতে হবে।

মাওলানা আহমাদ আলী কাসেমী বলেন, বর্তমান সরকারে যারা আছেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চায়না। এজন্য আমাদের এ আলোচনা ফলপ্রসূ করতে হলে সরকারকে বাধ্য করতে হবে।

গাজী আতাউর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিটা শুধু একটা দাবি নয়, এই দাবি এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে সম্পৃক্ত। কারণ দ্বীন ও ইসলাম আমাদের সন্তানদের মাঝে বেঁচে থাকলে তারা এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে বদ্ধপরিকর থাকবে। কিন্তু বিদেশী ফান্ড ও অন্যান্য এনজিওর সুবিধা নেয়ার অজুহাতে এদেশের সরকারগুলো ধর্মীয় শিক্ষা বিশেষ করে ইসলাম শিক্ষা নিয়ে উদাসীন। অতএব প্রাথমিকে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করার পাশাপাশি যারা প্রাক্টিসিং মুসলিম তাদেরকেই নিয়োগ দিতে হবে। আমরা আজ সরকারকে একটা মৃদু আওয়াজ দিয়ে সতর্ক করলাম। আমরা এটা নিয়ে আন্দোলন করতে চাইনা। সরকারের শুভবুদ্ধির উদয় হবে এটাই আমরা আশাবাদী। প্রয়োজনে এ বিষয়ে সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। আজ আমরা সতর্ক করলাম, প্রয়োজনে আন্দোলনে যাবো।
সভাপতির বক্তব্যে মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, কওমী মাদ্রাসার শিক্ষার্থী বিশেষ করে ইফতা নিয়ে উচ্চতর পড়াশোনা করা ছেলেরা ইংরেজিসহ একাধিক ভাষাগত দক্ষতা, ফিনান্স, ব্যাংকিংসহ বহুবিদ জ্ঞানে গভীর একাডেমিক যোগ্যতা অর্জন করেন। তাদেরকে মুলধারায় সুযোগ করে দিলে দেশ ও জাতি উপকৃত হবে।

বার্তা প্রেরক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ

২৪ রমজান ১৪ মার্চ২৬ শনিবার, এম্বিয়েন্স রেস্টুরেন্ট কনভেনশন হলেজুলাই যোদ্ধা ও বন্ধু প্রতিম সংগঠনের সাথে ইসলামী ছাত্র আন্দ...
14/03/2026

২৪ রমজান ১৪ মার্চ২৬ শনিবার, এম্বিয়েন্স রেস্টুরেন্ট কনভেনশন হলে
জুলাই যোদ্ধা ও বন্ধু প্রতিম সংগঠনের সাথে ইসলামী ছাত্র আন্দোলনের ফেনী জেলার ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার সভাপতি মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী।

ইসলামী যুব আন্দোলন ফেনী পৌর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিতমঙ্গলবার ১০ মার্চ  [২০ রমজান]  বিকেলে ফেনী শহরের দাওয়াতে দাস্তানে...
11/03/2026

ইসলামী যুব আন্দোলন ফেনী পৌর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

মঙ্গলবার ১০ মার্চ [২০ রমজান] বিকেলে ফেনী শহরের দাওয়াতে দাস্তানে শরিয়া ভিত্তিক সমাজ বিনির্মাণে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী পৌর শাখার সভাপতি হাফেজ মুহাম্মাদ মঞ্জুর আলম'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি রহমতুল্লাহ আশরাফী'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "দেশে প্রকৃত ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠায় ইসলামী শরীয়াহ'র কোনো বিকল্প নেই।" আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যুবকদের মাধ্যমে দেশের আমূল পরিবর্তন আনা সম্ভব। আমরা দেখেছি ৪৭ দেশ ডিভাইডেট যুবকদের অংশগ্রহণ। বায়ান্নর ভাষা আন্দোলনে যুবকদের অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের মায়ের ভাষা, বাংলা ভাষা ফিরে পেয়েছি। আমরা দেখেছি ৬৯ এর গণঅভ্যুত্থান যুবকদের অংশগ্রহণ। আমরা দেখেছি ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যুবকরা ঝাঁপিয়ে পড়ে পাক হানাদার থেকে দেশকে স্বাধীন করেছে। সর্বশেষ আমরা দেখেছি ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে বিতারিত করে, দেশকে স্বাধীন করেছে। দেশের সকল সফলতার পিছনে রয়েছে যুবকদের অগ্রণী ভূমিকা।
বর্তমান সময়ে সমাজের যুবকরা কয়েক ভাগে বিভক্ত আমাদের মাঝে কিছু যুবক রয়েছে যারা মাদকাসক্ত, সন্ত্রাস চাঁদাবাজি, টেন্ডারবাজিতে নিজেদেরকে নিয়োজিত রেখেছে । তাদের মাধ্যমে কিন্তু দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা কস্মিনকালেও সম্ভব নয়।
অতএব দেশের আমূল পরিবর্তন আনতে হলে আদর্শবান যুবকদের খুবই প্রয়োজন।
আগামীর জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ার জন্য নিজেকে সর্বদা প্রস্তুত রাখবো। যাতে করে কোন ভিনদেশী শকুন আমার সোনার বাংলাদেশের দিকে কুনজর দিতে না পারে। দেশ আমার রক্ষণাবেক্ষণ করার দায়িত্বও আমার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াকুব বিন ইউসুফ।
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর যুব আন্দোলনের সহসভাপতি মাওলানা মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ সামী, দফতর সম্পাদক মাওলানা রফিকুল ইসলামসহ পৌর দায়িত্বশীলবৃন্দ।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার ইফতার মাহফিল অনুষ্ঠিত২৮ ফেব্রুয়ারি শনিবার ১০ রমজান বিকেলে ফেনী শহরের এমবিয়েন্স ...
28/02/2026

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার ইফতার মাহফিল অনুষ্ঠিত

২৮ ফেব্রুয়ারি শনিবার ১০ রমজান বিকেলে ফেনী শহরের এমবিয়েন্স রেস্টুরেন্টে শরিয়া ভিত্তিক সমাজ বিনির্মাণে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদ হাসান চৌধুরী'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আতাউল্লাহ কবীর ভূঁইয়া'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ( কুমিল্লা বিভাগ) একেএম আব্দুজ জাহের আরেফী।

প্রধান অতিথির বক্তব্যে একেএম আব্দুজ জাহের আরেফী বলেন, "দেশে প্রকৃত ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠায় ইসলামী শরীয়াহ'র কোনো বিকল্প নেই।" তিনি মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, চলমান অস্থিরতা বিশ্বকে এক ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এই সংকট নিরসনে জাতিসংঘসহ বিশ্ব নেতাদের কার্যকর হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে বক্তারা দেশের চলমান সংঘাত ও সহিংসতা বন্ধে বর্তমান সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সম্প্রতি নরসিংদীতে শিশু আমেনাকে ধর্ষণ ও নির্মম হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, "অপরাধীদের দ্রুততম সময়ে সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশের বিচার ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটবে।"

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম, বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া, উপদেষ্টা মাওলানা মীর আহমদ মিরু সেক্রেটারি আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া, চট্টগ্রাম মহানগরী শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফ উদ্দিন শিপন, বাংলাদেশ মুজাহিদ কমিটি ফেনী জেলা নায়েবে সদর মুফতি আব্দুর রহমান গিলমান, ইসলামী লেখক ফোরামের সভাপতি কবি মাওলানা মুনিরুল ইসলাম, ফেনী সাহিত্য ফোরামের সভাপতি মুফতি কাজী সিকান্দার, জেলা যুব আন্দোলনের সাবেক সহ-সভাপতি মাওলানা হারুনুর রশিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মুহাম্মাদ নাদের চৌধুরী প্রমুখ।

ফেনী-৩ [দাগনভূঞা, সোনাগাজী] আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রার্থী আলহাজ্ব সাইফ উদ্দীন শিপন।দাগনভূঞা স...
02/02/2026

ফেনী-৩ [দাগনভূঞা, সোনাগাজী] আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রার্থী আলহাজ্ব সাইফ উদ্দীন শিপন।

দাগনভূঞা সদর ইউনিয়নের তালতলী বাজার, দক্ষিণ করিমপুর পুলারহাট, সিএনজি স্ট্যান্ড, লেঙ্গার টেক, নতুন বাজার, বাগডুবি বাজার, বাদামতলীসহ বিভিন্ন স্পটে নির্বাচনী গণসংযোগ করেন।

ফেনী- ০৩ আসনে টেকসই উন্নয়ন ও টেকসই বাঁধ নির্মাণ করবো- সুজনের প্রোগ্রামে Saif Uddin Shipon
02/02/2026

ফেনী- ০৩ আসনে টেকসই উন্নয়ন ও টেকসই বাঁধ নির্মাণ করবো- সুজনের প্রোগ্রামে Saif Uddin Shipon

ফেনী-৩ [ দাগনভুঞা-সোনাগাজী ] আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফ উদ্দীন শিপন ভাইয়ের সােনাগাজী পৌ...
25/01/2026

ফেনী-৩ [ দাগনভুঞা-সোনাগাজী ] আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফ উদ্দীন শিপন ভাইয়ের সােনাগাজী পৌর শহরে জনসংযোগ চলছে।

জুলাই অভ্যুত্থানে শহীদ সরোয়ার জাহান মাসুদ ও এলাকার মুরুব্বীদের কবর জিয়ারতের মধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন আলহাজ...
23/01/2026

জুলাই অভ্যুত্থানে শহীদ সরোয়ার জাহান মাসুদ ও এলাকার মুরুব্বীদের কবর জিয়ারতের মধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন আলহাজ্ব সাইফ উদ্দিন শিপন

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ফেনী-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ সাইফ উদ্দিন শিপন শুক্রবার জুমার নামাজের পর জুলাই অভ্যুত্থানে শহীদ সরোয়ার জাহান মাসুদ ও এলাকার মুরুব্বীদের কবর জিয়ারতের মধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। কবর জিয়ারত শেষে শহীদ সরোয়ার জাহান মাসুদ এর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রচারণার প্রথম দিন হাতপাখা প্রার্থী সাইফ উদ্দিন দাগনভূঁইয়া উপজেলার জয়লস্কর ইউনিয়নের বিভিন্ন স্পটে হাতপাখার পক্ষে সমর্থন ও দোয়া চেয়ে জনসংযোগ করেন।

22/01/2026
শ্রদ্ধেয় পিতার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী গণ -সংযোগের আনুষ্ঠানিকতা শুরু করেছেন ফেনী "২" সদর আসনের হাত-পাখা প্রতীকে...
22/01/2026

শ্রদ্ধেয় পিতার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী গণ -সংযোগের আনুষ্ঠানিকতা শুরু করেছেন ফেনী "২" সদর আসনের হাত-পাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা একরামুল হক ভুইঁয়া Akramul Hoque Bhuiyan।

Address

শরীফ বিল্ডিং, ৫ম তলা, রেলগেট, ফেনী।
Fani

Website

Alerts

Be the first to know and let us send you an email when IAB Media Cell Feni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category