24/04/2026
২০২১ সাল থেকে আজ পর্যন্ত—
কতজন ব্রাইড সাজিয়েছি, কতজনকে সার্ভিস দিয়েছি, নির্দিষ্ট করে বলা কঠিন।
সংখ্যার চেয়ে অভিজ্ঞতাগুলোই বেশি মূল্যবান ছিল।
এই যাত্রায় পরিচয় হয়েছে অসংখ্য মানুষের সঙ্গে—
অপরিচিত অনেকেই সময়ের সাথে আপন হয়ে উঠেছেন,
আবার কিছু খুব কাছের মানুষ নীরবে দূরে সরে গেছেন।
এই পথচলা সহজ ছিল না, তবুও সুন্দর ছিল।
কারণ কাজটা ছিল মন থেকে ভালো লাগার।
প্রতিটি ব্রাইড, প্রতিটি আপুর সাথে ভাগ করা গল্প, হাসি আর অনুভূতিগুলো
আমার জন্য সবসময়ই বিশেষ হয়ে থাকবে।
অনেকের সাথে হয়তো সেটাই ছিল শেষ দেখা—তবুও স্মৃতিগুলো রয়ে যাবে।
এই যাত্রায় যারা পাশে ছিলেন, বিশ্বাস রেখেছেন—
সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা।
দোয়ায় রাখবেন আমাকে। 🤍