24/04/2026
চাকরি না করলে না খেয়ে মরে যেতাম না, আল্লাহ ঠিকই একটা রিজিকের ব্যাবস্থা করে দিতো, আমি অহংকার না কনফিডেন্স এর সাথে আজকে বলতে বাধ্য হচ্ছি আমি ভালো কাপরের ব্যাবসা বুঝি ইমপোর্ট এর, আমি ভালো ভিডিওগ্রাফি জানি ( প্রোফেশনাল সেট আপ থাকলে প্রোফেশনাল টাইপের ভিডিও দিতে পারবো), আমি গাড়ির পার্টস এর ব্যাবসা বুঝি, আমি ই কমার্স বিজনেসেও সফলতা এনেছিলাম, এগুলো করলে অন্তত মাসে ৫০ হাজার থেকে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। এতো কিছুর পরেও আমি ১৫ হাজার টাকার বেতনের চাকরি করছি নিশ্চয়ই কোন স্বার্থ আছে, আচ্ছা স্বার্থ টা হচ্ছে ভালোবাসা, ভালোবাসাও এক প্রকার লোভ জানেন? সেই ২০১৮ সালে কতটা ইম'ম্যাচিউর ছিলাম যে চাকুরী সম্পর্কে কোন ধারণাই ছিল না, আপনার শুনে অন্যরকম লাগতে পারে তবে সত্যি আমারো যে কর্ম করে বেচে থাকতে হবে তাও আমি বুঝতাম না, আমার ইন্টারমিডিয়েট এক্সাম শেষে তখন আমার চাকুরী হলো বাংলাদেশ পুলিশের পুলিশ কনস্টেবল পদে, অনেকবার ইচ্ছে হয়েছে যাই এবার অনেক সেবা দিছি সেই অবুঝ বয়স থেকে যখন আমার যৌবনের শুরু হয়েছে, না পাই তেমন ছুটিছাটা না পাই এই বাজারের প্রয়োজন পর্যাপ্ত বেতন,আবার না পাই সন্মান তবে এটা আস্তে আস্তে বুঝেছি এই পুলিশের চাকুরী একটা থ্যাংকসলেস জব যেটাকে মানুষ শুধু ভাবে এটা পুলিশের দায়িত্বই, কিন্তু দায়িত্বর বাইরে বেরিয়ে অনেক উপকার করেছি আর করতে দেখেছিও কিন্তু দিন শেষে পুলিশ খারাপ, আমাকে কখনো দেখেছেন এমন পোষ্ট করতে? দেখেননি কারন আমি অন্তত সন্তুষ্ট ছিলাম আমার অবস্থান নিয়ে, আসলে যৌবনের যে কোন কর্মের প্রতি ভালোবাসাকে কখনোই অন্তর থেকে রিমুভ করা যায় না।
সবশেষে ২০২৬ সালে চলে এলো এ এস আই (আউটসাইড ক্যাডেট) নিয়োগ, যোগ্যতা ইন্টারমিডিয়েট পাশ, বয়স ১৮-২২ বছর যারা আবেদন করেছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি, আপনারা সুন্দরভাবে মাঠ করেন এবং আল্লাহ হয়তো এটার মধ্যেই উত্তীর্ণদের রিজিক লিখে রাখছেন, আমরা যারা ডিপার্টমেন্টে ইন্টারমিডিয়েট ও অনার্স পাশ করে কনস্টেবল পদে এসেছি তারা না হয় আর রেংক এর স্বপ্ন নাই দেখলাম, আমাদের শূন্যস্থান আপনারাই পূরন করবেন, তবে এটাই শেষ না যারা আসবেন তারাও ভুলে যাবেন না এই ডিপার্টমেন্টে আপনি যেটাই স্বপ্ন দেখবেন সেটা কেবলমাত্র স্বপ্নই রয়ে যাবে।
এই চাকুরী যতদিনই করি, আমি কৃতজ্ঞতা স্বীকার করব, কারণ এটাতে আমাকে কোনরকমপূর্ব অভিজ্ঞতা ছাড়াই আমাকে সিলেক্ট করা হয়েছিল।
আমি অন্তত রিজিকের সন্ধান খুঁজে পেয়েছিলাম।
ধন্যবাদ বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট (আমাদের কনস্টেবলদের স্বপ্ন ভাঙার কারখানা)
#নিয়োগ