23/06/2023
সময়ের সাথে তাল মিলিয়ে প্রযুক্তি নিত্য নতুন অগ্রগতি আমাদের জীবনকে অনেক সহজ করে তুলেছে। তার মধ্যে একটি হল শপিফাই (Shopify)।
Shopify-কে বলা হয় অল-ইন-ওয়ান ই- কমার্স সলুশন যেখানে কোন কোডিং ছাড়াই খুব অল্প সময়ে একটা বেসিক সাইট তৈরি করে ফেলা যায়। আলাদাভাবে হোস্টিং কেনা কিংবা সাইট মেনেজমেন্টের জন্য কোন টেকনিক্যাল নলেজে লাগে না। আপনি যদি শপিফাই ব্যবহার করে আপনার ওয়েবসাইট তৈরি করেন তাহলে আপনাকে ওয়েবসাইটের সিকিউরিটি, আপডেট, ব্যাকআপ ইত্যাদি বিষয়সমূহ নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। আর আপনি যদি একজন Shopfiy expert হিসাবে নিজেকে গড়ে তুলতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে কোন চিন্তাই করতে হবে না। কারণ, অনলাইন কেনাবেচা যতদিন থাকবে ততদিন মার্কেটে Shopify রাজত্ব করবে, নিশ্চিত ভাবেই বলা যায়!!