13/09/2026
ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের লোহার দিয়া সালেহিয়া দ্বীনিয়া কমপ্লেক্সে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত
স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের লোহার দিয়া সালেহিয়া দ্বীনিয়া কমপ্লেক্সে মুফতি হায়দার হোসেনের সঞ্চালনায় অবসর প্রাপ্ত জেলা ও দায়রা জজ আলহাজ্ব মোঃ মফিজুল ইসলাম এর সভাপতিত্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর ৪ আসনের জননন্দিত সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম খান বাবুল, প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ডক্টর সৈয়দ মোহাম্মদ শরাফত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা, ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সি, আজিমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোতালেব মাতুব্বর, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি সাংবাদিক মিজান মুন্সী, ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি শেখ সামাদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সী, সাধারণ সম্পাদক গোলাম আজম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ রোমিও, ভাঙ্গা পৌর যুবদলের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস প্রমুখ।
#ভাঙ্গা #ফরিদপুর #ঢাকাবাংলাদেশ #বিএনপি