05/04/2026
ভালো কাজ কখনোই বৃথা যায় না।মানুষ না দেখলেও, না বুঝলেও প্রতিটি নেক আমল নীরবে জমা হয় তোমারই জীবনের খাতায়।একদিন সেই ভালোই আলো হয়ে ফিরে আসবে… 🤍
“তোমরা ভালো কাজ করলে নিজেদের কল্যাণের জন্যই তা করবে।” [সূরা আল-ইসরা, আয়াত: ০৭]
আমরা প্রায়ই অন্যের জন্য কিছু করি ভেবে আনন্দ পাই,
কিন্তু আল্লাহ আমাদের শিখিয়ে দেন।প্রতিটি ভালো কাজ আসলে নিজের জন্যই বিনিয়োগ।তুমি যখন কারো কষ্ট কমাও,তখন নিজের হৃদয়কেও শান্তিতে ভরাও।তুমি যখন কাউকে হাসাও,তখন নিজের জীবনেও সুখের দরজা খুলে দাও।তাই ভালো কাজ করতে কখনো পিছপা হয়ো না,
কারণ এর প্রতিদান নিশ্চিত হয় দুনিয়ায়, না হয় আখিরাতে…
ভালো থাকো, ভালো করো—নিজের!