Railfans of Bangladesh

Railfans of Bangladesh ঢাকা-ফরিদপুর-রাজবাড়ী-কুষ্টিয়া-(রাজশাহী)-(খুলনা & বেনাপোল) রুটে আপনাদের স্বাগতম 🥰

29/09/2026

শক্তিশালী আমেরিকান লোকোমোটিভ নিয়ে ছুটে আসছে 🔥👊

29/09/2026

Dhaka- Kushtia
Nakshikantha Commuter

28/09/2026

সময়সূচি লাগলে কমেন্ট করুন😁✅

27/09/2026

৬৬২৩X৭৫৩
ঢাকা রেলওয়ে স্টেশন।

ভাঙ্গা স্টেশন আর ভাঙ্গা জংশন স্টেশন কিন্তু এক নয়। ছবিতে দেখতে পাচ্ছেন ভাঙ্গা স্টেশন। অপরদিকে কিছু দূর সামনে রয়েছে ভাঙ্...
27/09/2026

ভাঙ্গা স্টেশন আর ভাঙ্গা জংশন স্টেশন কিন্তু এক নয়। ছবিতে দেখতে পাচ্ছেন ভাঙ্গা স্টেশন। অপরদিকে কিছু দূর সামনে রয়েছে ভাঙ্গা জংশন স্টেশন।
ভাঙ্গা জংশন স্টেশন থেকে ঢাকা, নড়াইল, গোপালগঞ্জ, খুলনা, বেনাপোল যাওয়া যায়। অপরদিকে ভাঙ্গা স্টেশন থেকে ঢাকা, খুলনা, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, রাজশাহী যাওয়া যায়।

অম্বিকাপুর স্টেশন এর নামকরণ এর ইতিহাস জানুন১৮৯৮/৯৯ সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের আওতায় পাচুরিয়া - ফরিদপুর রেললাইন তৈরি ও...
25/09/2026

অম্বিকাপুর স্টেশন এর নামকরণ এর ইতিহাস জানুন
১৮৯৮/৯৯ সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের আওতায় পাচুরিয়া - ফরিদপুর রেললাইন তৈরি ও ট্রেন চলাচল শুরু। তখন আমিরাবাদ রেল ষ্টেশনের নাম কি ছিল?
ষ্টেশনটির আদি/পুরনো নাম ʼশিবরামপুর রেলওয়ে ষ্টেশনʼ। পাকিস্তান আমলে ষাট দশকের মাঝামাঝি সময়ে ষ্টেশনটির নাম পাল্টিয়ে রাখা হয় ʼআমীরাবাদ রেলওয়ে ষ্টেশনʼ।কেউ বিব্রত হোক এ জন্য প্রশ্নটি করিনি, হারিয়ে যাওয়া একটি তথ্য শেয়ার করাই ছিল উদ্দেশ্য। একই উদ্দেশ্যে আর একটি প্রশ্ন: আদি/পুরনো(১৮৯৮/৯৯ সালে নির্মিত) ʼফরিদপুর রেলওয়ে ষ্টেশনʼ এখন কি নামে পরিচিত ?

পরের প্রশ্নের উত্তর জানতে হলে ঔপনিবেশিক শাসন আমলের Eastern Bengal Railway-এর কলকাতা থেকে ফরিদপুর পর্যন্ত রেল লাইন নির্মানের ইতিহাস জানতে হবে।১৮৬২ সালে কলকাতা থেকে কুষ্টিয়া পর্যন্ত রেল যোগাযোগ চালু হয় এরং পরবর্তীতে ১৮৭১ সালে কুষ্টিয়া থেকে রাজবাড়ি হয়ে গোয়ালন্দ পর্যন্ত রেল লাইন বর্ধিত করে কলকাতা -গোয়ালন্দ রেল যোগাযোগ চালু করা হয়। অম্বিকাচরণ মজুমদারের ঐকান্তিক প্রচেষ্টায় ১৮৯৯ সালে রাজবাড়ি - গোয়ালন্দ লাইনের পাচুরিয়া ষ্টেশন থেকে ফরিদপুর পর্যন্ত রেল চালু করা হয়। ষ্টেশনগুলির নাম পাচুরিয়া - খানখানাপুর- বসন্তপুর- শিবরামপুর(বর্তমানে আমিরাবাদ)-ফরিদপুর। স্বাভাবিকভাবে তাহলে অম্বিকাপুর ষ্টেশন গেল কোথায়? অম্বিকাপুর ষ্টেশন নামে কোন ষ্টেশন তখন ছিল না , এই ষ্টেশনের নাম ছিল ‘ফরিদপুর রেলওয়ে ষ্টেশন’। রেলওয়ের সমীক্ষা অনুযায়ী নদীর পারে অবস্থিত এ স্থানটি ফরিদপুর শহরের ষ্টেশনের আদর্শ স্থান হিসেবে বিবেচিত হয়েছিল। পরবর্তী কালে ১৯৩৫ সালে রেল লাইন বর্ধিত করে জজ কোর্টের সন্নিকটে লক্ষীপুরের বর্তমান অবস্থানে ফরিদপুর রেলওয়ে স্টেশন স্থাপিত হয়। অম্বিকা চরন মজুমদারের সম্মানে পুরনো ফরিদপুর রেলওয়ে ষ্টেশনের নতুন নাম দেয়া হয় ‘অম্বিকাপুর রেলওয়ে ষ্টেশন’। এবং উক্ত এলাকা অম্বিকাপুর হিসেবে পরিচিতি লাভ করে এবং অম্বিকাপুর একটি ইউনিয়নের মর্যাদা লাভ করে।

পরবর্তীতে ১৯৬৪ সালে ফরিদপুর স্টেশন হতে তালমা পর্যন্ত বর্ধিত করা হয় রেললাইন।
এবং ১৯৭২ সালে পুখুরিয়া পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হয়। ৮৮ সালের বন্যার পরে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকে এরপর ১৯৯৮ সালে পুরোপুরি বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
পরবর্তীতে ১৭ বছর পরে ২০১৪ সালে পুণরায় ফরিদপুর রেল স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয় বর্তমানে ভাঙ্গা হয়ে পদ্মাসেতু হয়ে ঢাকা পর্যন্ত নিয়মিত চলাচল করছে।

লিখেছেন জনাব কামরুল বারি কামাল

21/09/2026

6623 Giant.
Look at the whistle 🫣💔

দু'বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা ট্রেনদু'বছর পর ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও চালু হচ্ছে খুলনা-কলকাতাগামী ❝বন্ধন❞ ট্রেন...
21/09/2026

দু'বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা ট্রেন
দু'বছর পর ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও চালু হচ্ছে খুলনা-কলকাতাগামী ❝বন্ধন❞ ট্রেন।

সম্প্রতি দু'দেশের ট্রেন চলাচলে আলোচনা হয়।বন্ধন ও মৈত্রী রেল চালু হলে উপকৃত হবে দু'দেশের নাগরিকরা।বাঁচবে সময় ও খরচ।

বেনাপোল রেল কর্তৃপক্ষ জানিয়েছে,নির্দেশনা পেলেই দু'দেশের মধ্যে রেল যোগাযোগ চালু হবে।স্টেশন মাস্টার মো. আয়নাল হাসান জানান,যাত্রী সেবায় বেনাপোল রেল স্টেশন এলাকা প্রস্তুত করা হচ্ছে।প্রস্তুত হচ্ছে ওয়েটিং রুমসহ স্টেশন এলাকা।

20/09/2026

Track sound of meter gauge ❤️
Tafsir Ahasan Rafi

20/09/2026

ডুয়েলগেজ ডাবল লাইন.
Location?

Address

Kamlapur
Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Railfans of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share