23/09/2019
|| একটি রাজবাড়ী জেলার গল্প ||
কলেজে প্রথম দিন স্যার সবার নাম ও জেলার নাম বলতে বলায় আমি জেলার নাম বললাম রাজবাড়ী।
ক্লাস শেষে এক বন্ধু বললো- তোর বাড়ি রাজশাহী নাকি, কোথায় যেন বললি??
আমি: রাজশাহী নয় রাজবাড়ী
বন্ধু: রাজবাড়ী!!!! সেটা আবার কোন জায়গা???
আমি: ঢাকা বিভাগে অবস্থিত। বৃহত্তর ফরিদপুর জেলার অন্তর্ভুক্ত ছিল।
বন্ধু: কোনদিন নামই তো শুনিনি মনে হয়।
আমি: বই পড়তে কেমন লাগে তোর? গল্পের বই??
বন্ধু: হুম টেক্সট বই দেখলে মেজাজ খারাপ হয় কিন্তু গল্পের বই আমার খুব প্রিয়।
আমি: বলতো বাংলা সাহিত্যের সর্বপ্রথম আত্মজীবনীকার কে??? হুম পারবি না হয়তো।
তার নাম রামসুন্দরী দাসী। তিনি রাজবাড়ী জেলার।
বন্ধু: ওহ খুব ভালো
আমি: হুম।আচ্ছা বাংলা সাহিত্যের সবচেয়ে বেশি ট্রাডেজি বই যেটা পড়ে কান্না করেনি এমন কেউ নাই। সেই বইটার নাম কি??
বন্ধু: কোনটা??
আমি: সেটার নাম বিষাদ সিন্ধু। এই বইয়ের লেখক মীর মোশাররফ হোসেনের সমাধীও আমাদের রাজবাড়ীতে।
বন্ধু: ওহ
আমি: "বুদ্ধির মুক্তি" আন্দোলনের নাম শুনেছিস??
বন্ধু: শুনেছি মনে হয়।ভালো মনে নেই।
আমি: হুম, আমাদের সমাজটা ছিল অনুকরণপ্রিয়। সেই প্রচলিত ধারাকে ভেঙে দিয়ে মুক্ত বুদ্ধি চর্চার আন্দোলন করেন, তাদের প্রধান ছিলেন আমাদের রাজবাড়ীর ছেলেরা।
তাদের মধ্যে ছিলো সব্যসাচী লেখক কাজী আবদুল ওদুদ। তার একটা মহান বাণী আমাদের সবার জন্য অনুপ্রেরণা। "জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব" কিছুদিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার এই বাণী নিয়ে একটি প্রশ্ন হয়েছে (২০১৯-২০২০, ঘ ইউনিট)।
তার ভাই কাজী মোতাহার হোসেনকে চিনিস তো?? তার লেখা আমাদের বাংলা বইয়ের পাঠ্য হিসেবে পড়ানো হয়। তিনি একাধারে, সাহিত্যিক, গণিতবিদ ও উপমহাদেশের বিখ্যাত দাবাড়ু। মজার কথা হলো তাদের বাড়ী আমার এলাকায় মানে পাংশায়।
বন্ধু: ওহ
আমি: নদী পথে ঢাকা গেছিস কখনো??
বন্ধু: হুম, অনেক বার।
আমি: বাংলাদেশের অন্যতম নির্ভরশীল ফেরিঘাট, গোয়ালন্দ ফেরিঘাট যার উপর প্রায় ৩০এর অধিক জেলা নির্ভরশীল। এটাই রাজধানীতে যাবার তাদের একমাত্র পথ। এই ফেরিঘাট ও আমাদের। একুশে পদকপ্রাপ্ত চিত্র শিল্পী অধ্যাপক মনসুরুল করিম ছিলেন আমাদের রাজবাড়ী জেলার সন্তান।
বন্ধু: ওহ।
আমি: নীল বিদ্রোহের নাম শুনেছিস??
বন্ধু: হুম সেটাতো সবাই শুনেছে।
আমি: ওই নীলকরদের বিরুদ্ধে শক্তিশালী গর্জন করেছিলাম আমরা।হাম্পার্ড নামের এক কুঠিয়ালকে হত্যা করে তার লাশ তারই ঘোরার উপর তুলে ছেড়ে দিয়েছিলাম আমরা। তা ছাড়া মি. জন নামের এক কুঠিয়ালকে তাড়িয়ে দিয়েছিলাম আমরা।
বন্ধু: শাববাস
আমি: তারপর দর্শনীয় স্থান যদি বলিস; কল্যাণ দীঘি, নালিয়া জোর মন্দির, ডিকে সাহার বাড়ি, মুকুন্দির মঠ, গোদার বাজার ঘাট, নীলকুঠি, দাদশী মাজার শরীফ, অনাদি আশ্রম Bla bla bla...
বন্ধু: হুম
আমি: তারপর আরো বলি শোন। ডলি আক্তারের নাম শুনেছিস?? তার একটা উপাধি আছে "অলিম্পিক কন্যা"।
সেও আমাদের রাজবাড়ী জেলার। শুধু বাংলাদেশের নয়, পুরো উপমহাদেশের বিখ্যাত জল তরঙ্গ বাদক বামনদাস গুহ রায়ও আমাদের।
দৌড়ে পুরো পাকিস্তান চ্যাম্পিয়ন শহীদুন্নবী আলমও আমাদের।
বন্ধু: wow!!
আমি: বাংলাদেশের বিখ্যাত হক্কানি পীর সাহেব যিনি রসুলপুর পীড় সাহেব নামে খ্যাত। তিনিও আমাদের রাজবাড়ী জেলার।
বন্ধু: দোস্ত, তোদের জেলাটা এত সমৃদ্ধ। আর আমি নামই শুনিনি!! আমার এখনো কত্ত কিছু জানার বাকি!!!!
আমি: আরে বেটা রাজবাড়ী সম্বন্ধে এই ৬/৭ মিনিটের কথোপকথনে সব বলা যায়?? আর এত কিছু মনে থাকে নাকি?? তাছাড়া "রাজবাড়ী" নাম শুনেই তো বুঝতে পারিস রাজকীয় একটা ব্যাপার, রাজকীয় একটা জায়গা।
আর হ্যাঁ এটা আসলেই রাজকীয়। তখনকার রাজা সূর্য কুমারের নামানুসারে এর নামকরণ করা হয় "রাজবাড়ী"।
বন্ধু: হাহাহা। খারাপ বলিসনি।
আমি: হুম। আচ্ছা যাই হোক চল একদিন আমাদের রাজবাড়ী থেকে ঘুরে আসি।
বন্ধু: হুম অবশ্যই যাব ইনশাআল্লাহ।
আমি: আচ্ছা দোস্ত থাক পরে কথা হবে। আল্লাহ হাফেজ।
______________________________________
একটি রাজবাড়ী জেলার গল্প শিরোনামে গল্প আকারে “রাজবাড়ী (রাজবাড়ীর আঞ্চলিক ভাষার গ্রুপ)” নামের একটি গ্রুপে গতকাল সকাল নয়টায় এমনি একটি পোস্ট করেন রাজবাড়ীর পাংশার সন্তান আব্দুল কাদের আব্দুল কাদের, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে পড়ালেখা করছেন। তার এ পোস্টটি আমাদের রাজবাড়ীবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
আব্দুল কাদেরের মূল পোস্ট:: https://www.facebook.com/groups/367825843819190/permalink/455138978421209/
Rajbari Circle || একই সুতোয় গাঁথা প্রাণ।
রাজবাড়ী জেলার সবচেয়ে জনপ্রিয় ফেসবুক পেইজের সাথেই থাকুন।