JA Blogs BD

JA Blogs BD Jahanara Akter
SeniorTeacher
Current City- Faridpur
From-kendua,Netrokona Video watch on facebook,Utube

27/08/2026

আমি রূপ নগরের রাজ কন্যা রূপের জাদু এনেছি।

27/08/2026

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যা।

27/08/2026

যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়।

27/08/2026

✪আত্মোপলব্ধি✪
জাহানারা সরকার।
কারো কাছে তুমি নগন্য,
কারো কাছে তুমি জঘণ্য,
কারো কাছে তুমি আবার আদর্শ মহান।

কারো কাছে তুমি বিরক্তিকর,
কারো কাছে তুমি অসহ্যকর,
কারো কাছে তুমিই প্রেরণার উৎস সম্মান।

কারো কাছে তুমি জ্বালাময়ী,
কারো কাছে তুমি মমতাময়ী।
কারো কাছে মায়া ভরা সত্য জবান।

কারো কাছে তুমি শ্রেষ্ঠ শিক্ষক,
কারো কাছে তুমি সম্ভ্রম রক্ষক।
কারো কাছে তুমি ঝড়-ঝঞ্ঝা তুফান।

আবার কারো কাছে তুমিই
বিভীষিকাময় ভয়ের বলয়।
তুমি আবার কারো কাছে
ছায়াবীথির ছায়া হিমালয়।

কারো কাছে তুমি
মেঘমেদুর নিশির আলোর দ্যোতি,
কারো জীবনে তুমি
জ্ঞানের আলোক বর্তিকার জ্যোতি।

তুমিই পথের ক্লান্তি ভুলিয়ে
কারো পথ প্রদর্শক
তুমিই কারো পৃথিবীতে
দিশা পাবার পরামর্শক।

কোন মানুষই তার কর্মে,জ্ঞানে-গুণে
পুরোপুরি পারফেক্ট নয়।
সাধ্য কার কাউকে বদলিয়ে ফেলার
যাদুর কাটির ছোঁয়া হয়।

পৃথিবীর আজব কারখানায়
দোষে-গুণের মিশেলে মানুষ।
জ্ঞানের বিশাল সায়রে
প্রত্যেকেই ক্ষুদ্রাতিক্ষুদ্র ধুলিকনা।

দিনশেষে তোমার বিবেকের কাছে
তুমি মানসিক প্রশান্তিতে স্বচ্ছ যেমন,
আত্মোপলব্ধিতে তোমার স্বস্তি আঁচে
সৃষ্টিকর্তার কাছেও তুমি প্রিয় তেমন।

কারো ঘৃণা,কারো ভালোবাসায়
সবার জীবন বহমান,
মৃত্যুর মধ্য দিয়ে হয় যদি হোক
জল্পনা কল্পনার অবসান।

প্রত্যেক শিক্ষক শিক্ষাদান পদ্ধতিতে রাখেন মৌলিক অবদান।
উপস্থাপনও করে ভিন্ন আঙ্গিকে ভিন্ন কৌশলে দেন বিষয়ভিত্তিক সমাধান।

তারিখ-২৩/০৮/২০২৬ইং।

05/02/2026

হাড্ডাহাড্ডি লড়াই।

৭০ -এর দশকে নিজেদের গ্রামের বাড়িতে জাম গাছ,আর বরই গাছ ছিল না। তবে প্রচুর আম গাছ ছিল।কোন পোকা নেই নেই আমে প্রচুর মিষ্টি য...
05/02/2026

৭০ -এর দশকে নিজেদের গ্রামের বাড়িতে জাম গাছ,আর বরই গাছ ছিল না। তবে প্রচুর আম গাছ ছিল।কোন পোকা নেই নেই আমে প্রচুর মিষ্টি যা মধুর মতো ছিল।আম গাছগুলো ছিল দাদার আমলের গাছ-ইয়া মোটা মোটা।আমার আপন বাপ চাচারা ছিলেন চারজন।চাচাতো চাচা ছিলেন দুইজন।টানা লম্বা উঠান,এক সাড়িতে ঘর বাবান্দা বেয়ে এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া হতো।
গাছের ফল যার যখন ইচ্ছে পাড়তো,খেতো।আমার তো বড় ভাই ছিল না মামুন,সুমনের আব্বা (আমার চাচাতো ভাই)গাছে উঠে আম পাড়তো।আমি গাছের নিচে দাঁড়িয়ে চিল্লাইতাম। বলতাম,"ভাই আমাকেও দে"।একটু কান্নাকাটি করিয়ে তারপর দিত। আমি সবসময় মামুনের আব্বার পিছ পিছ থাকতাম।তার সাথেই প্রথম স্কুলে যাওয়া শুরু করেছিলাম।আম একটা দুটো পাকা শুরু হলে সব গাছগুলোর ফল পেড়ে সমহারে ভাগাভাগি হতো।
ছোটবেলা অন্যের বাড়ির বরই গাছে বরই পাড়তে কত ঢিল দিয়েছি গাছে।কখন পাখি মগ ডালে বসে বরই ফেলবে তাকিয়ে থেকেছি তীর্থের কাকের মতো।জোড়া কচু পাতায় জাম কুড়িয়েছি হন্যে হয়ে।
আমিও বড় হচ্ছি,পড়শি বাড়ি যাই আর গাছে ঢিল দেই,আমার এমন অবস্থা দেখে আব্বা নতুন পুকুর পাড়ে বরই গাছ ও জাম গাছ লাগিয়েছিলেন পরম যত্নে।তিন বছর পর ১৯৮০ সাল থেকেই সেই গাছেই আশানুরূপ ফল ধরেতো।
আব্বার কত স্মৃতি মনে পড়ে।আমি যতটুকু গ্রামের পরিবেশ,প্রিতপালন,শাসন বারণ আব্বার কাছে পেয়েছি,আমার ছোট ভাইবোন এত বেশি পায়নি।
আমি যেদিন জন্মেছিলাম সুদুর প্রসারী আমার চিন্তাবিদ ও সচেতন বাবা আমার নামে কড়ই গাছ লাগিয়েছিলেন।গাছটা দেখিয়ে আব্বা আমাকে বলতেন,"তোর জন্মের দিন এই গাছটা লাগাইচি,এইটা বেইচ্চা তোরে বিয়া দেম"।
কেন্দুয়া আরামবাগের বাড়িতেও আব্বা আম গাছ,আমরা গাছ,বরই গাছ লাগিয়েছিলেন।
গাছে কলম দিয়ে গাছটাকে কুল বরইয়ে রূপান্তর করেছিলেন।এত বরই ধরতো একদম গাছের ডাল বরইয়ের ভারে নূয়ে পড়তো।আর এত স্বাদের বরই কোথাও পাই না।
শহরে এসেছি বাজারে হরেক রকম বরই টক, মিষ্টি আপেল কুল,বল সুন্দরী,নারকেলি কুল।অভাব নেই।
কিন্তুু আগের স্বাদ পাই না।হায়রে সময়।
আব্বার কথা খুব মনে পড়ে,বুকটা শূণ্য লাগে।সারাদিন দিন-রাত ২৪ঘন্টার মধ্যে ১২ ঘন্টাই রাজিবপুর আর বলাইশিমুল দিয়ে মনে মনে ঘুরি।বাড়ির সবার কথা পাড়া পড়শি মৃত জীবিত সবার কথাই মনে পড়ে।শৈশব,কৈশোর ও যৌবনের কিছুটা সময় আমার কেটেছে রাজিবপুর আর বলাইশিমুলে।
কত মানুষ আর নেই-ফেলে আসা জায়গাটাও আগের মতো নেই।এখন কেউ চিনে কেউ চিনে না।আল্লাহ সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রাখুন।যারা মৃত্যুবরণ করেছেন আমার বাবা, দাদা-দাদি,চাচা চাচি,নানা-নানি, মামা,খালা,ভাই বোন,পাড়া প্রতিবেশি সবার আত্মার মাগফেরাত কামনা করি হে আল্লাহ।তুমি তাদের বেহেশত নসীব করো।আমার আব্বাকে তোমার রহমতের চাদরে জড়িয়ে রাখো।

05/02/2026

জীবনের গল্পটা সুন্দর,সফল ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে তার পিছনের গল্পটা লিখতে বসেছি বাবা।তোমার অবদান না থাকলে,তুমি আন্তরিক প্রচেষ্টায় আমাকে পড়াশোনা না করালে আমি এ জায়গায় আসতে পারতাম না।সব কৃতিত্বই তোমার বাবা।তোমাকে আল্লাহপাক রহমতের চাদরে জড়িয়ে রাখুন

রাব্বির হামহুমা কামা রব্বা ইয়ানী সগীরা। রাব্বিগফিরলি ওয়ালি ওয়ালি দাইয়্যা ওয়ালিল মুহমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।
05/02/2026

রাব্বির হামহুমা কামা রব্বা ইয়ানী সগীরা।
রাব্বিগফিরলি ওয়ালি ওয়ালি দাইয়্যা ওয়ালিল মুহমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।

Address

Faridpur
2800

Alerts

Be the first to know and let us send you an email when JA Blogs BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share