ata Asia times

ata Asia times ata Asia Times

16/08/2026

রাতের খাবার ঘুমানোর অন্তত তিন ঘণ্টা আগে শেষ করুন। বুক জ্বালাপোড়া নিজে থেকেই কমে যাবে।

16/08/2026

ব্রেকিং নিউজ: ভারতীয় গোয়েন্দা সংস্থা "র" বাংলাদেশে গৃহযুদ্ধ লাগাতে গেরিলা বাহিনী গঠন করছে।
দাবি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার।

প্রেস  বিজ্ঞপ্তিবাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন---------------------------------------------------...
16/08/2026

প্রেস বিজ্ঞপ্তি

বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন
------------------------------------------------------

বাংলাদেশ দূতাবাস, বাহরাইনে আজ ১৪ আগস্ট ২০২৬ তারিখে আনন্দমুখর পরিবেশে দূতাবাসের সহযোগিতায় এবং বাংলাদেশ নির্বাচন কমিশন-এর আয়োজনে, জাতীয় পরিচয়পত্র (NID) কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। মান্যবর রাষ্ট্রদূত মো: রইস হাসান সরোয়ার, এনডিসি সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুর রহমানেল মাছউদ, মাননীয় নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনের তথ্য ও ই-গভর্নমেন্ট (সিপিআর)-এর নির্বাহী পরিচালক মান্যবর মোহাম্মদ আলী আল কায়িদ, মিসেস দুয়া সুলতান, উপ-প্রধান নির্বাহী, পরিসংখ্যান ও জনসংখ্যা রেজিস্ট্রি, মিসেস লুলওয়া, পরিচালক, যোগাযোগ ও বিপণন, জনাব মুহাম্মদ হাসানুজ্জামান, মহাপরিচালক, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিদেশী অতিথি, বাংলাদেশ নির্বাচন কমিশন-এর কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক, বাহরাইনে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দসহ দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনাব আব্দুর রহমানেল মাছউদ তাঁর বক্তব্যের শুরুতে অনুষ্ঠানে আগত সকল দেশি-বিদেশি অতিথিদেরকে ধন্যবাদ জানান। তিনি তার আলোচনায় বাংলাদেশি নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্র (NID) কার্ড এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র (NID) কার্ড প্রতিটি নাগরিকের সেফটি ও সিকিউরিটির জন্য অতিপ্রয়োজনীয় একটি কার্ড। তিনি বাহরাইনে বসবাসরত যে সকল প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (NID) কার্ড নেই তাদেরকে দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (NID) কার্ড করার জন্য আহবান করেন।

বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মো: রইস হাসান সরোয়ার, এনডিসি তার বক্তব্যের শুরুতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদেরকে ধন্যবাদ জানন। তিনি বলেন, আজ আমাদের জন্য একটি আনন্দঘন দিন। প্রবাসীদের দীর্ঘ দিনের প্রত্যাশা জাতীয় পরিচয়পত্র (NID) এর সেবা বাংলাদেশ দূতাবাস, বাহরাইন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হল। আপনারা এখন দূতাবাস থেকে এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জনাব মুহাম্মদ হাসানুজ্জামান। তিনি তার বক্তব্যে জাতীয় পরিচয়পত্র (NID) এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সরকারি সকল ধরনের ডিজিটাল সেবা পেতে হলে আপনার জাতীয় পরিচয়পত্র (NID) কার্ড থাকতে হবে। আপনাদের যাদের এনআইডি কার্ড তারা দূতাবাস থেকে এনআইডির জন্য আবেদন করবেন। আর যাদের এই এনআইডি কার্ড নেই তাদেরকেও করার জন্য উৎসাহিত করবেন। পাশাপাশি বাহরাইনের তথ্য ও ই-গভর্নমেন্ট এর নির্বাহী পরিচালক মান্যবর মোহাম্মদ আলী আল কায়িদ তার বক্তব্যে জাতীয় পরিচয়পত্র (NID) এর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানান। জাতীয় পরিচয়পত্র (NID) সেবা বাহরাইনে চালুর জন্য বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। এছাড়া তিনি বাংলাদেশের জাতীয় পরিচয় পত্রের সাথে সম্বনয় করে বাহরাইনে প্রচলিত সিপিআর (CPR) কার্ডের গুরুত্ব তুলে ধরেন এবং তিনি বাংলাদেশ ও বাহরাইনের মাঝে বিভিন্ন সেক্টরে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক আরো বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন-এর পক্ষ হতে মান্যবর রাষ্ট্রদূত মো: রইস হাসান সরোয়ার, এনডিসি ও বিদেশি অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দুই জন সেবা প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পরিচয়পত্র (NID) কার্ড প্রদান করা হয়। শতাধিক প্রবাসী ও বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংঘঠনের নেতৃবৃন্দ বিপুল উৎসাহিত ও আগ্রহ নিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পরিশেষে, দেশ ও জাতীর কল্যাণ কামনা করে ও প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র (NID) কার্ড সেবার সুষ্ঠ কার্যক্রম পরিচালনার সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় /Bahrain /

A stellar knock from Tanzid Hasan to put Bangladesh in the driver's seat
14/08/2026

A stellar knock from Tanzid Hasan to put Bangladesh in the driver's seat

বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী করা হয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উ...
13/08/2026

বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী করা হয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে সালাহউদ্দিন আহমেদকে।
অপরদিকে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে বলে জানা গেছে।

অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার আদায়ে কোনো আপস নয়। সবার জন্য একটি সমতাভিত্তিক ও জনবান্ধব ফটিকছড়ি উত্তর উপজেলা গড়ে তু...
13/08/2026

অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার আদায়ে কোনো আপস নয়। সবার জন্য একটি সমতাভিত্তিক ও জনবান্ধব ফটিকছড়ি উত্তর উপজেলা গড়ে তুলতে ন্যায্য স্থানে সদর দপ্তর প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই /ata Asia times /

12/08/2026

চট্টগ্রামের ডিসি পদ পেতে ৭০ কোটি টাকার চুক্তি, ১৮ মাসে ‘কাজের মাধ্যমে’ ১৪০ কোটি টাকা ফেরতের প্রতিশ্রুতি

12/08/2026

"দেশের অর্থনীতি সচল রাখতে যারা প্রবাসে ঘাম ঝরিয়েছেন, আজ তাদের নিথর দেহ ফিরছে কফিনবন্দী হয়ে। সৌদি আরবের সোফা কারখানার সেই...
11/08/2026

"দেশের অর্থনীতি সচল রাখতে যারা প্রবাসে ঘাম ঝরিয়েছেন, আজ তাদের নিথর দেহ ফিরছে কফিনবন্দী হয়ে। সৌদি আরবের সোফা কারখানার সেই ভয়াবহ আগুন কেড়ে নিল অনেকগুলো তাজা প্রাণ ও অজস্র স্বপ্ন। হে আল্লাহ, এই মর্মান্তিক শোক সওয়ার ক্ষমতা তাদের পরিবারকে দান করো। আমিন /ata Asia times /

11/08/2026

Address

Muhiuddin Road
Fatikchhari
4327

Website

Alerts

Be the first to know and let us send you an email when ata Asia times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share