Channel cnp

Channel cnp Varity News reporting, Documentary, Other information presentation for all.

ছাগলনাইয়ায় অপহরণ মামলার আসামী সুমন গ্রেফতারছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়ায় অপহরণ মামলার আসামী সুমন নমঃ (২১) কে গ্...
01/08/2021

ছাগলনাইয়ায় অপহরণ মামলার আসামী সুমন গ্রেফতার

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়ায় অপহরণ মামলার আসামী সুমন নমঃ (২১) কে গ্রেফতার করেছে পুলিশ। সে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার দক্ষিণ জলদী গ্রামের নিরঞ্জন কান্তি নমঃ এর পুত্র। জানা যায়, গত ২২ জুলাই ছাগলনাইয়ার দক্ষিণ সতর এলাকা থেকে মামলার ভিকটিম কে অপহরণ করে নিয়ে যায় সুমন। এ বিষয়ে ভিকটিমের মায়ের মামলার ভিত্তিতে ছাগলনাইয়া থানার ওসি তদন্ত কাজী মোঃ রফিক আহমেদ এর নেতৃত্বে শনিবার (৩১ জুলাই) অভিযান পরিচালনা করে অপহরণ মামলার আসামী সুমনকে গ্রেফতার করা হয়। ছাগলনাইয়া থানার ওসি মোঃ শহীদুল ইসলাম জানান, আসামী সুমন কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Address

Chhagalnaiya Main Road
Feni
3910

Alerts

Be the first to know and let us send you an email when Channel cnp posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share