Thugs Of Fenian

Thugs Of Fenian Connecting Feni’s Stories to the World. 💫❤️ We connect Feni’s vibrant culture and stories with the world. 💥🤍
(1)

বাবা হয়েও বাবা হওয়ার স্বাদ পেলাম না আজও আমি! খুব ইচ্ছে করতো রাথিকে বুকে জড়িয়ে ধরার জন্য, সুযোগ ছিলোনা কড়া নিরাপত্তার জন্...
24/08/2026

বাবা হয়েও বাবা হওয়ার স্বাদ পেলাম না আজও আমি! খুব ইচ্ছে করতো রাথিকে বুকে জড়িয়ে ধরার জন্য, সুযোগ ছিলোনা কড়া নিরাপত্তার জন্য।

জেল খানায় স্পেশাল করে দেখা করা যেত ফেনী কারাগারে। জানালার ফাক দিয়ে ছোট্ট পায়ের আঙ্গুল ছুয়ে দিতাম। মুখে হাত লাগিয়ে আদর করতাম তাও দূর থেকে।

কাশিমপুর চলে যাওয়ার পরে মাঝখানে ২ ফুট গ্যাপের খাচা ঠিকমতো মেয়েটা দেখতেই পারেনা আমাকে৷ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো সেই নয়ন জুড়ানো কালো দুটি চোখে৷

আমাকে চিনতোনা সে, চিনবেই বা কেম্নে দেখাই তো যায়না খাচার ভেতর দিয়ে।

এইভাবেই সময় অতিক্রম হচ্ছিলো সারাদিন সবার সাথে হাসিখুশি থেকে রাতভর যন্ত্রনায় ছটপট করা নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছিলো। আমাকে অনেকেই জ্ঞান দিতো স্ত্রীর সাথে শুয়ে কিংবা বাচ্ছা বুকে নিয়ে৷ বাস্তবতা আমি পার করেছি আর্তনাদ এক আল্লাহ ছাড়া কেউ শুনেনি।

আজ প্রায় অনেকদিন মেয়েটার সাথে দেখা হয়না
শুক্রবারে একটু কথাও হয়না মোবাইলে। বুকের ভেতর চাপা কষ্ট কোনদিন কাউকে বুঝতে দিইনি।
(কেনো দেখা বা কথা হয়না কেউ জানতে চাইবেন না প্লিজ 🙏)

আমি মাঝে মাঝে ভাবতাম যে ক্ষতি নিজের আমি করেছি কোনদিন আমাকে আমি যদি ক্ষমা করতে চাই পারবো? ১৯ সালে প্রশাসন দ্বারা মারা গেলে কিংবা আমাকে গুম করে ফেললে কি হতো? শুধু মেয়েটাকে কোলে নিবো ইচ্ছেমতো আদর করবো এই আশায় বুক বেধে ছিলাম।

ঝড় থেকে যাদের রক্ষা করতে ছাতা নিয়ে ঝড়ের মধ্যে দৌড়েছি তারাও দরজা বন্ধ করে আমাকে ঝড়ের মধ্যে দাড় করিয়ে রাখেছিলো। কষ্ট এক দিক থেকে পাইনি, এমন অবস্থা হয়েছে এখন সব সয়ে গেছে আমার৷ মেয়েটা ফিরে আসুক বাবা হওয়ার প্রথম স্পর্শ প্রথম আলিঙ্গন বুকটা ভরিয়ে দিক। আর কিছুই চাওয়ার নেই আমার।

এই সেপ্টেম্বরের ২১ তারিখ রাথির ৭ বছর পূর্ণ হবে। তাকে ছড়া ১৪ টা ঈদ ৭ টা জন্মদিন আমি পার করেছি। কি নিষ্ঠুর বাবা আমি! মেয়েটার জন্য কিছুই করতে পারিনি আমি৷ আমার প্রতিটা মুহূর্তের এক আল্লাহ সাক্ষী আছেন।

জানিনা আমাকে চিনবে কিনা রাথী, জানিনা আমি কিভাবে তার সামনে দাড়াবো অস্থির অস্থির লাগছে আমার৷

- রাশেদুল আলম খান।

জীবনের সবচেয়ে মূল্যবান ৭টি বছর চলে গেল—পরিবার, স্বপ্ন, কর্মজীবন—সবকিছুর ওপর দিয়ে বয়ে গেল সেই সময়।১০ জন মানুষ অবশেষে খালা...
24/08/2026

জীবনের সবচেয়ে মূল্যবান ৭টি বছর চলে গেল—পরিবার, স্বপ্ন, কর্মজীবন—সবকিছুর ওপর দিয়ে বয়ে গেল সেই সময়।

১০ জন মানুষ অবশেষে খালাস পেলেন। আদালতের রায়ে তাঁরা ফিরে পেলেন মুক্ত জীবন। কিন্তু যে ৭টি বছর কারাগারের চার দেয়ালের ভেতর কেটে গেল, সেই সময় কি আর কখনো ফিরে আসবে?

এক প্লেটেই ইকু আপগ্রেড! 🔥
23/08/2026

এক প্লেটেই ইকু আপগ্রেড! 🔥

ফেনীর ইতিহাসে এক ভয়াবহ আগস্ট;২০২৪-এর আগস্ট ফেনীর ইতিহাসে এমন এক অধ্যায়, যেখানে একই মাসের ভিন্ন ভিন্ন দিনে এই জনপদকে দেখত...
22/08/2026

ফেনীর ইতিহাসে এক ভয়াবহ আগস্ট;

২০২৪-এর আগস্ট ফেনীর ইতিহাসে এমন এক অধ্যায়, যেখানে একই মাসের ভিন্ন ভিন্ন দিনে এই জনপদকে দেখতে হয়েছে রক্ত, মৃত্যু, কান্না আর সীমাহীন দুর্ভোগ। আগস্টের শুরুতেই রাজপথ রক্তাক্ত হয়েছিল। আন্দোলন-সংঘাতের সেই উত্তাল সময়ে ফেনী হারিয়েছিল অনেক প্রাণ, অসংখ্য পরিবার হারিয়েছিল তাদের আপনজন। সেই রক্তাক্ত স্মৃতি আজও ফেনীর মানুষের হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে।

সেই ক্ষত শুকানোর আগেই আগস্টের শেষভাগে নেমে আসে ভয়াবহ বন্যা। মুহূর্তেই পানির নিচে চলে যায় বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি, রাস্তাঘাট, ব্যবসা-প্রতিষ্ঠান, ফসল—সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়ে অসংখ্য পরিবার। চারদিকে শুধু পানি আর পানি; খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের জন্য মানুষের হাহাকার। একদিকে পানির স্রোত, অন্যদিকে স্বজন হারানোর বেদনা—ফেনীবাসীর জন্য আগস্ট হয়ে ওঠে এক দীর্ঘ দুঃস্বপ্ন।

তবুও সেই ভয়াবহ সময়ের মাঝেও ফেনী দেখেছে মানুষের অসাধারণ মানবিকতা। বিপদে একে অন্যের হাত ধরে দাঁড়িয়েছে মানুষ। নৌকা নিয়ে ছুটে এসেছে অনেকে, খাবার নিয়ে পাশে দাঁড়িয়েছে কেউ, আশ্রয়ের দরজা খুলে দিয়েছে কেউ। দুর্যোগের অন্ধকারের মধ্যেও মানুষের এই একতা ও সহমর্মিতা হয়ে উঠেছিল আশার আলো।

তাই ২০২৪-এর আগস্টকে শুধু একটি মাস হিসেবে দেখার সুযোগ নেই। এটি ফেনীর ইতিহাসে রক্তক্ষয়, প্রাণহানি, বন্যা, দুর্ভোগ এবং মানুষের ঘুরে দাঁড়ানোর এক অনন্য অধ্যায়। এই আগস্ট আমাদের মনে করিয়ে দেয়—কিছু ক্ষত সময়ের সঙ্গে শুকিয়ে গেলেও, কিছু স্মৃতি প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়াতে হয়।

আজ সেই ভয়াবহ আগস্টের স্মৃতির সামনে দাঁড়িয়ে আমরা শ্রদ্ধা জানাই সেইসব মানুষকে, যারা সেই সময়ে প্রাণ হারিয়েছেন; স্মরণ করি বন্যায় ক্ষতিগ্রস্ত ও আপনজন হারানো প্রতিটি পরিবারকে।

ফেনী ভুলে যায়নি,
ফেনী ভুলবে না।

ফেনীর ইতিহাসে এক ভয়াবহ আগস্ট—এক মাস, দুই বিপর্যয়; অসংখ্য ক্ষত, অমলিন স্মৃতি।

; Coming Soon………
20/08/2026

; Coming Soon………

দুর্ঘটনার প্রতিবাদ করা কোনো অপরাধ নয়। অন্যায়ের প্রতিবাদ করাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে দমন কিংবা হামলার মাধ্যমে থামিয়ে দেওয়া ...
16/08/2026

দুর্ঘটনার প্রতিবাদ করা কোনো অপরাধ নয়। অন্যায়ের প্রতিবাদ করাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে দমন কিংবা হামলার মাধ্যমে থামিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফেনীর মানুষ এমন বিভাজন, হিংসা ও প্রতিহিংসার রাজনীতি কখনো চায়নি, আজও চায় না।

গ্যাস সংকটে ফেনীসহ আশপাশের এলাকা, দুর্ভোগে জনজীবন!
14/08/2026

গ্যাস সংকটে ফেনীসহ আশপাশের এলাকা, দুর্ভোগে জনজীবন!

স্যার আসছেন শুনে হাসপাতালও একটু সুস্থ হয়ে গেল! 😂
12/08/2026

স্যার আসছেন শুনে হাসপাতালও একটু সুস্থ হয়ে গেল! 😂

10/08/2026

কেমন আছেন আপনারা? কেমন আছেন মুরুব্বিরা?

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when Thugs Of Fenian posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thugs Of Fenian:

Shortcuts

Share