27/09/2025
ভূয়া সেনা সদস্য গ্রেফতার
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ
ইসমাইল হোসেন পিন্টু (৩৮), পিতা-মৃত আঃ ওহাব, মাতা-ছালেহা আক্তার, সাং-উত্তর গুতুমা( স্বপন মজুমদারের বাড়ী ), ০৮নং ওয়ার্ড, পরশুরাম পৌরসভা, থানা-পরশুরাম, জেলা-ফেনী ।
দীর্ঘদিন যাবত সেনা বাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়া নানা ব্যক্তিকে হয়রানী করিয়া আসছে মর্মে সংবাদ প্রাপ্তীর পর গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করিয়া গত ২৬/০৯/২০২৫খ্রিঃ তারিখ লেমুয়া ইউপি তেরোবাড়িয়া এলাকা হইতে উক্ত ভূয়া সেনা সদস্য কে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত ব্যক্তি একই এলাকায় জনৈক নাছরিন আক্তার রিতু কে গত তিন মাস যাবত বিয়ের জন্য প্রলুব্ধ করিয়া আসিতেছিল।
সে নিজেকে সেনা কর্মকর্তার পরিচয় প্রদান করিয়া তাহার পরিবারের নিকট প্রস্তাব প্রেরণ করে।
নাছরিন আক্তার রিতুর পরিবারের সন্দেহ হইলে এবং বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের এসআই(নিঃ) সিরাজুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তেরোবাড়িয়া এলাকা হইতে বর্নিত ভূয়া সেনা কর্মকর্তাকে আটক করা হয়।
আটককালে তাহার পরণে সেনা বাহিনীর পোশাক থাকায় মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান , ফেনী জেলা মহোদয়ের নির্দেশে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটককৃত ব্যক্তি কোন সেনা বাহিনীর কর্মকর্তা নয় এবং ভূয়া সেনা বাহিনীর কর্মকর্তা পরিচয় প্রদান করে মর্মে স্বীকার করে।
এছাড়া উক্ত ব্যক্তির হেফাজতে আরো সেনা বাহিনীর পরিধেয় পোশাক পরিচ্ছেদ রহিয়াছে মর্মে স্বীকার করিলে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব সজল কান্তি দাশ নেতৃত্বে অভিযান পরিচালনা করিয়া ছাগলনাইয়া থানাধীন মধুপুরস্থ আসামীর ভাড়া বাসা হইতে নিন্ম বর্নিত আলামত উদ্ধার করা হয়।
আলামতের বর্ননা নিন্মে প্রদত্ত:-
ক) ০৩ সেট সেনাবাহিনীর ইউনিফর্ম, যাহার মধ্যে ০১ সেট আসামীর গায়ে পরিহিত, খ) সেনাবাহিনীর জ্যাকেট ০২টি, গ)BANGLADESH ARMY লেখা টাউজার ০১ সেট, ঘ) সেনাবাহিনীর হেলমেট ০১টি, ঙ) বুট ০১ জোড়া, চ) BD ARMY লেখা হলুদ গেঞ্জি ০১টি, ছ) BD ARMY লেখা সাদা গেঞ্জি ০১টি, জ) সেনাবাহিনীর সরবরাহকৃত গেঞ্জি ০২টি, ঝ) ০১টি ব্যারেট ক্যাপ, ঞ) ০১টি ফিল্ড ক্যাপ, ট) গুলির প্রসেস ০১টি, ঠ) সেনাবাহিনীর ওয়াটার পর্ট ০১টি, ড) সেনাবাহিনীর বেল্ট ০১টি, ঢ) সেনাবাহিনীর ব্যক্তিগত প্রশিক্ষন কার্ড লেখা ডায়েরী ০১টি, ন) বাংলাদেশ সেনাবাহিনী লেখা ব্যাজ ০২টি, ত) বাংলাদেশ সেনাবাহিনী লেখা গোল ব্যাজ ০১টি, থ) ০১টি সিল, যাহাতে মোঃ ফজলুর রহমান, মেজর বাংলাদেশ সেনাবাহিনী লেখা, দ) ০১টি গোল সিল, যাহাতে চট্টগ্রাম ক্যান্টমেন্ট বাংলাদেশ সেনাবাহিনী চট্টগ্রাম লেখা আছে, ধ) ০১টি স্টাম্প প্যাড, ণ) ০১ সেট মেডেল, প) ০১টি ডিসপ্লে ভাঙ্গা TECNO SPARK 6GO মোবাইল সেট, যাহার মডেল TECNO KE5, যাহার ব্যবহৃত সিম নং-০১৮৬৮-৬২৩১০২, যাহার IME NO: 1- 350120811262189 IME NO : 2 - 350120811262197 ফ) ০১টি খাকী খাম, যাহাতে বাংলাদেশ সেনাবাহিনীর লগো আছে।
আসামী মূলত একজন প্রতারক ।
সে বিভিন্ন সময়ে সেনাবাহিনীর পোশাক পরিচ্ছেদ পরিধান করিয়া নিজের ছবি তুলিয়া বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে নিরীহ মহিলাদের টার্গেট করিয়া বিয়ের প্রলোভন দিয়া সম্পর্ক স্থাপন টাকা পয়সা হাতিয়ে নেয় মর্মে সত্যতা পাওয়া যায়। আসামী ইসমাইল হোসেন পিন্টুর বিরুদ্ধে ফেনী মডেল থানার মামলা নং-৬২, তারিখ-২৭/০৯/২০২৫ইং, ধারা-১৮৬০ সালের পেনাল কোড আইনের ১৭০/১৭১ ধারা রুজু পূর্বক মামলাটির তদন্তভার এসআই(নিরস্ত্র)/সুবল চন্দ্র নাথ এর উপর অর্পন করা হইছে।