16/01/2026
আমি ৭ মাসের প্রেগনেন্ট তখন আমার কোলে ২ বছরের বাচ্চা তো এক মুসলমানি বাড়িতে আমার শাশুড়ীদেরকে দাওয়াত দিয়েছে। আমাদের দাওয়াত দেয় নি। কিন্তু আমার শাশুড়ি তো আমাকে ছাড়া যাবেই না। বলে ঘরে এমন পো'য়াতি বউ রেখে আমার গলা দিয়ে ঐ খাবার নামবে না বাপু । তারপর আমি ওনাকে অনেক বুঝিয়ে বুঝিয়ে পাঠিয়েছি।
দাওয়াতে গিয়ে ননদ আর আমার মেয়েকে সেখানে বসে খাওয়াইছে আর নিজের খাবার টা যখন প্লেটে দিয়েছে তখন বলে আমার খুব শরীলটা খারাপ লাগছে আমি খাবার টা বাসায় নিয়ে গিয়ে পরে খাবো। বলে খাবারের প্লেট টা নিয়ে বাসায় চলে আসছে। তো আম্মাদের আসতে আসতে আমি বাসায় খেয়ে নিয়েছি। কিন্তু আম্মা সেই খাবার গুলো এনে আমার হাতে দিয়ে বলে প্লেট নিয়ে আসো দুজনেই ভাগ করে খাবো। আমি বলছি না আম্মা আপনিই খান আমি মাত্র খেয়েছি তখন শাশুড়ী বলে যতই খাও আমার সাথে একটু হলেও খেতে হবে। তখন সে অনেক জোর করে তার সাথে বসিয়ে আবার খাওয়ালো। 😊
বাসায় ভালো কিছু রান্না হইলেও ওনি আমাকে মন ভরে খাওয়ান।।কোনদিন খাওয়া দাওয়া এসব নিয়ে খোঁটা দেন না। চারিদিকে শাশুড়িদের নামে কত শত অভিযোগ শুনে ওনার জন্য আমার মন থেকে দু'আ আসে। আল্লাহর কাছে শুকরিয়া ওনি আমাকে এমন একজন ভালো মনের শাশুড়ী দিয়েছেন।❤️