News of Feni

News of Feni Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from News of Feni, News & Media Website, Academy Road, Feni.

15/08/2026

বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বললেন সাংসদ মুন্সী রফিকুল ইসলাম মজনু

15/08/2026

পূর্ব দেবপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান

15/08/2026

আলোকিত পরশুরাম বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সড়ক দু/র্ঘট/নায় আহ/ত ফেনী জেলা ছাত্রদলের সদস্য এস.এম শাহাদাত উল্যাহ কে দেখতে ও শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তার বাসায় ...
14/08/2026

সড়ক দু/র্ঘট/নায় আহ/ত ফেনী জেলা ছাত্রদলের সদস্য এস.এম শাহাদাত উল্যাহ কে দেখতে ও শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তার বাসায় যান,
ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব,
নুর আহম্মদ মজুমদার

তিনি দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছেন।

14/08/2026

মাদকের বিরুদ্ধে যু/দ্ধ ঘোষণা করলেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ আবু তাহের

14/08/2026

উত্তর যশপুরে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফুলগাজীতে সড়কের মাটি কাটার ঘটনায় ক্ষোভফেনী প্রতিনিধি :ফেনীর ফুলগাজী উপজেলার বকশিবাজার–আমজাদহাট সড়কের ইসলামিয়া বাজার এলাক...
13/08/2026

ফুলগাজীতে সড়কের মাটি কাটার ঘটনায় ক্ষোভ

ফেনী প্রতিনিধি :

ফেনীর ফুলগাজী উপজেলার বকশিবাজার–আমজাদহাট সড়কের ইসলামিয়া বাজার এলাকায় সরকারি সড়কের মাটি কেটে ব্যক্তিগত জমি সমতল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশের মাটি কেটে তা ব্যক্তিগত জমি ভরাট ও সমতল করার কাজে ব্যবহার করা হচ্ছে। এতে একদিকে সরকারি সড়কের স্থায়িত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে, অন্যদিকে সড়কের পাশে মাটি কাটার ফলে ভবিষ্যতে বৃষ্টির পানি নিষ্কাশন, সড়কের মাটি সরে যাওয়া কিংবা সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি সড়কের মাটি কোনো ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার সুযোগ নেই। সড়কের মাটি কেটে ব্যক্তিগত জমি সমতল করার অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট সড়ক কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন। একই সঙ্গে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে সড়কের মাটি কাটার বিষয়টি তদন্ত এবং সরকারি সম্পদ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, সরকারি সড়ক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পদ নয়। সড়কের মাটি কেটে ব্যক্তিগত জমি সমতল করার মতো অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।
তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

আন্তর্জাতিক যুব দিবসে YPAG ছাগলনাইয়ার বৃক্ষরোপণ কর্মসূচিনিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে পরিবেশ সচেতনতা বৃ...
13/08/2026

আন্তর্জাতিক যুব দিবসে YPAG ছাগলনাইয়ার বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে ইউথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (YPAG) ছাগলনাইয়া উপজেলার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন YPAG ছাগলনাইয়া উপজেলার কো-অর্ডিনেটর মিরাজ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুন নেওয়াজ হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নুর উদ্দিন, শাহিদা নেওয়াজ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন এবং উত্তর যশপুর দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদরাসার প্রধান শিক্ষক মো. রাসেল আবদিন।

এ সময় YPAG-এর সদস্য আফরাতুল কায়সার, শোয়াইব চৌধুরী, ওমর ফারুক, আহমদ উল্লাহ, নুহাস, নাদিম ও জহির উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের কারণে বিশ্ব আজ নানা সংকটের মুখোমুখি। পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তরুণদের নেতৃত্বে এ ধরনের উদ্যোগ পরিবেশ সচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

YPAG ছাগলনাইয়ার পক্ষ থেকে জানানো হয়, তরুণদের শান্তি, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়িত্বশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে।

13/08/2026

ফেনীতে সাংবাদিকদের জন্য আয়োজিত ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ’-এর সমাপনী অনুষ্ঠান

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে ও সাংবাদিক ইউনিয়ন ফেনীর সার্বিক সহযোগিতায় ১১ থেকে ১৩ আগস্ট ২০২৬ পর্যন্ত ফেনীতে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানের প্রধান অতিথি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

13/08/2026

ফেনীতে সাংবাদিকদের জন্য আয়োজিত ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ’-এর সমাপনী অনুষ্ঠান

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে ও সাংবাদিক ইউনিয়ন ফেনীর সার্বিক সহযোগিতায় ১১ থেকে ১৩ আগস্ট ২০২৬ পর্যন্ত ফেনীতে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানের সভা প্রধান সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন।

Address

Academy Road
Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when News of Feni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News of Feni:

Shortcuts

Share