17/09/2026
ছাগলনাইয়ার সাংবাদিক নিলুর ছেলে ইউরোপীয় বিশ্ববিদ্যালয় থেকে সি.এস. ই. ডিগ্রি অর্জন
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে), ফেনী জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক
বিশিষ্ট সাংবাদিক কাজী নুরুল আলম নিলু ও বেগম ফিরোজা আক্তার এর বড় ছেলে কাজী আসিফুল আলম জয় ইউরোপের অন্যতম দেশ চেক রিপাবলিকের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিষয়ে সফলতার সঙ্গে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।
উল্লেখ্য, কাজি আছিফুল আলম জয় ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পুর্ব শিলুয়া কাজী বাড়ির মৃত কাজী বসির উল্ল্যাহর নাতি।
তাঁর এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাঁর মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত এই সাফল্য ভবিষ্যৎ জীবনের পথচলায় আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হয়ে উঠুক—এটাই আমাদের প্রত্যাশা।
কাজী আসিফুল আলম জয়ের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সাফল্যময় কর্মজীবন কামনা করছি। তিনি যেন তাঁর জ্ঞান, মেধা ও দক্ষতা দিয়ে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন—এই শুভকামনা রইল।