29/07/2026
অনেকে ভাবছেন, স্কুল, কলেজ, ভার্সিটি এগুলোতেও তো অনেক অনিয়ম হয়। এসব নিয়ে কারও মাথাব্যথা নেই, শুধু মাদ্রাসার পেছনেই লেগে আছে। মাদ্রাসায় যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, সেগুলো সেখানে নরমাল। এটা এক দিক থেকে আমার কাছে ইতিবাচক মনে হয়।
আমার মনে হয়, মাদ্রাসা শিক্ষাটাকে যদি সংস্কার করা যায় এবং সিলেবাস যদি আরও আপডেট করা হয়, তাহলে ধর্মপ্রাণ মেজরিটির এই দেশে এই শিক্ষাটাই হবে মূলধারার শিক্ষা। আর এটা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। প্রাইমারি স্কুলগুলোতে ছাত্রসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অলিগলিতে মাদ্রাসা হওয়ার পরও কোনো মাদ্রাসাই কিন্তু খালি নেই।
দেখুন, এখন অধিকাংশ মা-বাবাই চান তাদের সন্তান যেন নূরানী মাদ্রাসা দিয়ে পড়াশোনা শুরু করে। আর হাফেজ বানানো তো ৯০% মা-বাবার স্বপ্ন।
সুতরাং, আমার বিশ্বাস, ইনশাআল্লাহ আমরা যদি আমাদের ত্রুটিগুলো কাটিয়ে উঠতে পারি, তাহলে ইসলামী শিক্ষাটাই হবে এ দেশে মূলধারার শিক্ষা। তবে স্কুল-কলেজও থাকবে; না হলে অন্য ধর্মাবলম্বীরা, সেক্যুলার মনোভাবাপন্ন লোকজন কোথায় যাবে?