Times of sonagazi

Times of sonagazi সম্পাদক ও প্রকাশক : গাজী হানিফ, ✆01811177704, সোনাগাজী, ফেনী।

মুহুরী প্রজেক্ট মাছের গাড়ির ভাড়ার নতুন তালিকা : #মুহুরী_প্রজেক্ট  #সোনাগাজী_মিরসরাই_সীমান্ত  #মাছের_গাড়ীর_ভাড়ার_তালিকা
01/10/2026

মুহুরী প্রজেক্ট মাছের গাড়ির ভাড়ার নতুন তালিকা :

#মুহুরী_প্রজেক্ট #সোনাগাজী_মিরসরাই_সীমান্ত #মাছের_গাড়ীর_ভাড়ার_তালিকা

27/09/2026

সোনাগাজী সদর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল মোজাম্মেল হোসেন মাসুদের নেতৃত্বে অনুষ্ঠিত হয় ;

এসময় স্থানীয় বিএনপির নেতা জিএস মামুন পাটোয়ারী, বিপু চৌধুরী ও রাসেল সহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

#বিএনপি #সোনাগাজী_সদর_ইউনিয়ন
#সোনাগাজী #ফেনী #বাংলাদেশ

সোনাগাজীতে পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাইন উদ্দিন মাইনের নেতৃত্বে উপজেলা ও পৌর স্বেচ্ছসেবক দলের বিক্ষোভ ম...
25/09/2026

সোনাগাজীতে পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাইন উদ্দিন মাইনের নেতৃত্বে উপজেলা ও পৌর স্বেচ্ছসেবক দলের বিক্ষোভ মিছিল এবং সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর মিছিল নিয়ে অংশ গ্রহণ করে।

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ইন্তেকাল, সাংবাদিক সমাজে শোক                                                        ...
23/09/2026

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ইন্তেকাল, সাংবাদিক সমাজে শোক নিজস্ব প্রতিবেদক, শেখ খায়রুল ইসলাম:- বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস)প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই। তাঁর ইন্তেকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) কেন্দ্রীয় কমিটি, কার্যনির্বাহী পরিষদসহ সারাদেশের সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।খন্দকার আছিফুর রহমান তোতা ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। মফস্বল সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে এবং সংগঠনকে এগিয়ে নিতে তাঁর ভূমিকা ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বিএমএসএস পরিবার তাঁর মৃত্যুতে সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।বিএমএসএস কেন্দ্রীয় কমিটি ও কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে সংগঠনের ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ বলেন, “শোক প্রকাশের কোনো ভাষা নেই। সাংবাদিক সমাজ একজন নক্ষত্রকে হারিয়েছে, হারিয়েছে একজন অভিভাবক।” সংগঠনের মহাসচিব সগীর আহমেদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, “খন্দকার আছিফুর রহমান তোতার মৃত্যু সংগঠনের জন্য একটি অপূরণীয় ক্ষতি। তাঁর অবদান বিএমএসএস পরিবার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”তিনি আরও বলেন, মহান আল্লাহ তায়ালা যেন মরহুমের সকল গুনাহ-খাতা ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করেন।বিএমএসএস পরিবার মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

20/09/2026

মাদককে না বলি - মাদকমুক্ত সমাজ গড়ি ;

আমিরুদ্দিন মুনসীর বাজারে মাদক বিরোধী র‍্যালি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।

#আমিরাবাদ #সোনাগাজী #ফপনী

17/09/2026

দাগনভূঞা পৌরসভা জামায়াতের মাসব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

দাগনভূঞা প্রতিনিধি:

কেন্দ্রঘোষিত "গণসংযোগ মাস" কর্মসূচির অংশ হিসেবে দাগনভূঞা বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গণসংযোগ ও দাওয়াতী লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৭ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বাদ আসর এই কর্মসূচির আয়োজন করা হয়।
গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের আমীর মাওলানা মুফতি আব্দুল হান্নান।

কর্মসূচাকালে জেলা ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ বাজারের ব্যবসায়ী, পথচারী, রিকশাচালকসহ সর্বস্তরের মানুষের হাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার আহ্বানের লিফলেট তুলে দেন এবং কুশল বিনিময় করেন। লিফলেটে দ্বীন প্রচারের পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়।
এ সময় জেলা ও দাগনভূঞা পৌরসভা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোনাগাজী পৌরসভাকে আধুনিকায়নে ৩নং ওয়ার্ডে লিনিক প্রকল্পের কাজ শুরু হচ্ছেনিজস্ব প্রতিনিধিঃসোনাগাজী পৌরসভার ৩নং ওয়ার্ডের ফয়...
14/09/2026

সোনাগাজী পৌরসভাকে আধুনিকায়নে ৩নং ওয়ার্ডে লিনিক প্রকল্পের কাজ শুরু হচ্ছে

নিজস্ব প্রতিনিধিঃ
সোনাগাজী পৌরসভার ৩নং ওয়ার্ডের ফয়েজ আহমেদ মিয়ার বাড়ি ও সুবেদার বাদশা মিয়ার বাড়িতে সোনাগাজী পৌরসভা নগরায়ন ও আধুনিকায়ন করনের লক্ষ্যে IUGIP প্রকল্পের আওতায় ও অর্থায়নে প্রত্যেক পরিবারকে সুপেয় পানির জন্য গভীর নলকূপ স্থাপন ,টয়লেট নির্মান ড্রেনেজসহ সড়ক নির্মাণ ও সোলার সংযুক্ত সড়ক বাতি স্থাপন করা হবে।সোমবার সকালে এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইমাম উদ্দিন ভুঁইয়া,পৌরসভার উপসহকারী প্রকৌশলী আরিফ ও আব্দুল মালেকসহ অন্যান্য কর্মকর্তারা ও টিউওবয়েল কন্টাক্টর হারুনসহ পরিদর্শন করে পরিবারগুলোর সাথে আলোচনা করে জায়গা নির্ধারণ করেন।

কাউন্সিলর ইমাম উদ্দিন ভুঁইয়া বলেন,সোনাগাজী পৌরসভাকে আধুনিকায়ন ও প্রথম শ্রেণির পৌরসভায় রুপান্তর করার লক্ষে শীগ্রই এই লিনিক প্রকল্পের কাজ শুরু করা হবে।

এ বিষয়ে সোনাগাজী উপজেলা যুবদলের আহব্বায়ক খুরশিদ আলম ভুঁইয়া বলেন,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন,পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়ালম মিন্টু মহোদয়ের নির্দেশে সোনাগাজী পৌরসভাকে আধুনিকায়ন,উন্নত নগরায়ন ও ১ম শ্রেণির পৌরসভায় রুপান্তরের লক্ষ্যে মোট ৪টি ওয়ার্ডে এই প্রকল্পের আওতায় কাজ করা হচ্ছে।
এভাবে পর্যায়ক্রমে সোনাগাজী পৌরশহরকে বিএনপি সরকার ঢেলে সাজাবে।

শরণখোলায় সিডিডি’র উদ্যোগে সৌরবিদ্যুৎ সামগ্রী পেল ৫০টি প্রতিবন্ধী  ব্যাক্তির পরিবারমোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা, বাগেরহাটঃ...
14/09/2026

শরণখোলায় সিডিডি’র উদ্যোগে সৌরবিদ্যুৎ সামগ্রী পেল ৫০টি প্রতিবন্ধী ব্যাক্তির পরিবার

মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা, বাগেরহাটঃ

বাগেরহাটের উপকূলাঞ্চলীয় শরণখোলা উপজেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত এবং সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারকে বিনামূল্যে সৌরবিদ্যুৎ (সোলার হোম সিস্টেম) সহায়তা প্রদান করেছে সেন্টার ফর ডিস্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে শরণখোলাস্থ সিডিডি প্রকল্প কার্যালয়ে জার্মানির বিএমজেড' (BMZ)-এর অর্থায়নে এবং আর্বাইটার-সামারিটার-বুন্ড' (ASB)-এর কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন “দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় অন্তর্ভুক্তিমূলক ও লিঙ্গ-সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু অভিযোজন নিশ্চিতে আঞ্চলিক উদ্যোগ জোরদারকরণ (আইডিআরআর অ্যান্ড সিসিএ)” প্রকল্পের মাধ্যমে এই সৌরবিদ্যুৎ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে রায়েন্দা ও সাউথখালী ইউনিয়নের চিহ্নিত প্রতিবন্ধী ব্যক্তি, নারীপ্রধান পরিবার এবং দুর্যোগ-ঝুঁকিপূর্ণ ৫০টি পরিবারের সদস্যদের হাতে সৌরবিদ্যুৎ সরঞ্জামাদি তুলে দেওয়া হয়। বিতরণকৃত প্রতিটি সোলার হোম সিস্টেমের সাথে উচ্চক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল, ব্যাটারি ও চার্জ কন্ট্রোলারের পাশাপাশি ১টি টেবিল ফ্যান, ৩টি ডিসি এলইডি লাইট এবং প্রয়োজনীয় আনুষঙ্গিক সামগ্রী প্রদান করা হয়, যা লোডশেডিং বা দুর্যোগের সময়ে ঘরের অন্ধকার দূর করার পাশাপাশি তীব্র গরমে স্বস্তি নিশ্চিত করবে।

বিতরণ অনুষ্ঠানে সিডিডি’র ফিল্ড কো-অর্ডিনেটর মো. জাহিদুল ইসলাম এবং মনিটরিং অফিসার শুভ প্রতীক দাস উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় মাঠপর্যায়ে সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন সিডিডি’র ফিল্ড ফ্যাসিলিটেটর সুমী আক্তার, মো. সেলিম এবং আরিফা।

বিতরণকালে সিডিডি’র ফিল্ড কো-অর্ডিনেটর মো. জাহিদুল ইসলাম বলেন, “উপকূলীয় এলাকা হওয়ায় শরণখোলায় ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ ও বিদ্যুৎ বিভ্রাট একটি নিত্যদিনের সমস্যা। এই পরিস্থিতিতে বিশেষ করে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ব্যক্তি ও নারীপ্রধান পরিবারগুলো সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে। সিডিডি’র সোলার সিস্টেমে পাওয়া বাল্ব, ফ্যান ও প্রয়োজনীয় আনুষঙ্গিক সামগ্রী ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ না থাকলেও পরিবারগুলোর অন্ধকার দূর হবে, শিশুদের পড়াশোনা সহজ হবে এবং গরম থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।”

মনিটরিং অফিসার শুভ প্রতীক দাস জানান, উপকূলীয় এলাকায় জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধি ও অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাসে সিডিডি মাঠপর্যায়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত চাহিদাপূর্ণ ও উপকূলীয় ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে বাছাই করে এই সহায়তা প্রদান নিশ্চিত করা হয়েছে।

সৌরবিদ্যুৎ সামগ্রী পেয়ে অনুভূতি প্রকাশ করে সুবিধাভোগীরা জানান, উপকূলীয় ঝোড়ো হাওয়া বা বিদ্যুৎ না থাকার দিনগুলোতে সিডিডি’র প্রদান করা সোলার প্যানেলের লাইট, ফ্যান ও প্রয়োজনীয় আনুষঙ্গিক সামগ্রী তাদের পরিবারের দৈনন্দিন চাহিদা ও নিরাপত্তা মেটাতে বড় ভূমিকা রাখবে।

সওদাগরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশ অনুষ্ঠিত
11/09/2026

সওদাগরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশ অনুষ্ঠিত

ছোট ফেনী নদীর তীরবর্তী উপকূলীয় চরদরবেশ ইউনিয়েনের ভাঙন কবলিত এলাকার বিভিন্ন স্থান আজ বুধবার দুপুরে পরিদর্শন করেছেন পানি উ...
09/09/2026

ছোট ফেনী নদীর তীরবর্তী উপকূলীয় চরদরবেশ ইউনিয়েনের ভাঙন কবলিত এলাকার বিভিন্ন স্থান আজ বুধবার দুপুরে পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড এর কর্মকর্তাবৃন্দ। এসময় সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ ভাঙ্গন কবলিত এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

Address

Dhaka
Feni

Telephone

+8801811177704

Website

Alerts

Be the first to know and let us send you an email when Times of sonagazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share