Daily Fenir Diganta

Daily Fenir Diganta সত্য প্রকাশের দুঃসাহসিক মাধ্যম

চর সাহাভিকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি নির্বাচিত হলেন মারুফফেনীর সোনাগাজী উপজেলার চর সাহাভিকারী স...
03/07/2026

চর সাহাভিকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি নির্বাচিত হলেন মারুফ

ফেনীর সোনাগাজী উপজেলার চর সাহাভিকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপির নেতা আবু বক্কর ছিদ্দিক মারুফ।

তাঁর এ নির্বাচনে স্থানীয় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে পরিচালনা কমিটি।

নবনির্বাচিত সভাপতি আবু বক্কর ছিদ্দিক মারুফ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন। এলাকাবাসী তাঁর সফলতা ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

আমিরাবাদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা হেদায়েতুল ইসলাম সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজ...
03/07/2026

আমিরাবাদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা হেদায়েতুল ইসলাম

সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিশ থেকে
চেয়ারম্যান পদপ্রার্থী হতে পারেন
বিশিষ্ট ব্যাবসায়ী, রাজনিতীবিদ ও সমাজসেবক মাওলানা হেদায়েতুল ইসলাম।

তিনি বাংলাদেশ খেলাফত মজলিশ সোনাগাজী উপজেলা শাখার সহ:সেক্রেটারী এবং আমিরবাদ ইউনিয়ন দক্ষিন শাখার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।

সোনাগাজী সদর ইউনিয়নের মনগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহসভাপতি নির্বাচিত হয়েছেন শামসুন্নাহার ফেন্সি।তিনি সুজাপুর ওয়ালী...
30/06/2026

সোনাগাজী সদর ইউনিয়নের মনগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহসভাপতি নির্বাচিত হয়েছেন শামসুন্নাহার ফেন্সি।

তিনি সুজাপুর ওয়ালী ভূঁঞা বাড়ির তপু ভূঁঞার স্ত্রী এবং ছাড়াইত কান্দির বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন খাঁনের মেয়ে।

৫ আগস্ট ২০২৪ এর পর থেকে এই প্রথম ফুলগাজী উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতাদের ...
30/06/2026

৫ আগস্ট ২০২৪ এর পর থেকে এই প্রথম ফুলগাজী উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর আয়োজনেসম্প্রতি ফেনীতে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
30/06/2026

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর আয়োজনে
সম্প্রতি ফেনীতে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

ফেনী আ.লীগ সভাপতি এডভোকেট হাফেজ আহাম্মদের ইন্তেকাল।নিজস্ব সংবাদদাতা: ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা আইনজীবী সমিতির...
30/06/2026

ফেনী আ.লীগ সভাপতি এডভোকেট হাফেজ আহাম্মদের ইন্তেকাল।

নিজস্ব সংবাদদাতা: ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, ফেনী জজ কোর্টের সাবেক পিপি, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হাফেজ আহাম্মদ ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল ৭টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের প্রথম নামাজে জানাজা আজ বাদ আছর ফেনীর মিজান ময়দানে অনুষ্ঠিত হবে। এরপর রামপুর গ্রামস্থ তার নিজ বাড়ির দরজায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আইনজীবী সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

মীরসরাইয়ের আব্দুল হক আজাদ পুনরায় নায়েবে আমীর নির্বাচিতনিজস্ব সংবাদদাতা: মীরসরাইয়ের কৃতি সন্তান, বগুড়া জামিল মাদ্রাস...
30/06/2026

মীরসরাইয়ের আব্দুল হক আজাদ পুনরায় নায়েবে আমীর নির্বাচিত

নিজস্ব সংবাদদাতা: মীরসরাইয়ের কৃতি সন্তান, বগুড়া জামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল হক আজাদ পুনরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর নির্বাচিত হয়েছেন। তার এই অর্জনে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দের জোয়ার।

স্থানীয় আলেম-ওলামা ও সাধারণ মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার দীর্ঘ কর্মজীবনের সফলতা কামনা করেছেন।

ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন সম্পন্নফেনী প্রতিনিধি: ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।...
29/06/2026

ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন সম্পন্ন

ফেনী প্রতিনিধি: ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সম্পাদক পদে ফরিদ আলম ভূঁইয়া ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সম্পাদক জহির উদ্দিন পেয়েছেন ২৫ ভোট।

যুগ্ম সম্পাদক পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল হাসান ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আহমেদ আলী।

কোষাধ্যক্ষ পদে উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শিরিন আক্তার পপি নির্বাচিত হয়েছেন। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ইসতিয়াক উদ্দীন।

এছাড়া ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক পদে বাংলা বিভাগের প্রভাষক মাহবুব আলম নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অর্থনীতি বিভাগের প্রভাষক প্রতিক সিকদার।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. গোলাম মোস্তফা। কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান নাজমুল হক এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ফারজানা খানম।

ফুলগাজীতে গৃহবধূ হত্যার ঘটনায় ভাগিনা গ্রেফতারফুলগাজী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ কুলসুমা আক্তার কাজলকে নৃশংসভাবে হ...
29/06/2026

ফুলগাজীতে গৃহবধূ হত্যার ঘটনায় ভাগিনা গ্রেফতার

ফুলগাজী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ কুলসুমা আক্তার কাজলকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ভাগিনা আরিফকে গ্রেফতার করেছে র‌্যাব। ঋণের টাকা পরিশোধের চাপে ডাকাতির উদ্দেশ্যে ঘরে ঢুকে ধস্তাধস্তির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের তথ্য অনুযায়ী, সোমবার ভোরে ফজরের নামাজের সময় কুলসুমা আক্তার কাজল একাই নিজের টিনের চালের ঘরে অবস্থান করছিলেন। এ সময় আরিফ ডাকাতির উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে টাকা-পয়সা খুঁজতে থাকে। একপর্যায়ে ধস্তাধস্তির ঘটনায় ক্ষিপ্ত হয়ে সে ধারালো অস্ত্র দিয়ে কুলসুমাকে উপর্যুপরি আঘাত করে।

নিহতের আর্তচিৎকার ও ঘর থেকে আসা শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে আরিফ পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে কুলসুমাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

র‌্যাব জানায়, ঋণের চাপে পড়ে আরিফ এ হত্যাকাণ্ড ও ডাকাতির ঘটনা ঘটিয়েছে। সোমবার দুপুর ১২টায় ফেনী র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জিজ্ঞাসাবাদে আরিফ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও র‌্যাব দাবি করেছে।

নিহত কুলসুমা আক্তার কাজল স্বামীর সঙ্গে কুয়েতে থাকতেন। কিছুদিন আগে তিনি দেশে ফিরে আসেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ ও র‌্যাব বলছে, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ...
29/06/2026

আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি জহিরুল আলম জহির।

Address

Trunk Road
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when Daily Fenir Diganta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Fenir Diganta:

Shortcuts

Share