M M Hat News Portal

M M Hat News Portal সবশেষ সংবাদ সবার আগে।
সব সত্য সংবাদ মমতাজ মিয়ার হাট নিয়ে।
পাশে থাকুন

সত্য প্রকাশে অবিচল।আমরা চাই সুন্দর একটি সমাজে যেখানে থাকবেনা খুন রাহাজানি হত্যা মদ জুয়ার আসর আর অসৎ পথে উপারর্জনের হিড়িক
সত্য প্রাকাশে আশা করি সবাই সাহায্য করবেন পেছনে না লেগে
আপনার পেছনে লাগা হয়ত কমিয়ে দিতে পারে সত্য প্রাকাশের অভিরাম ইচ্ছা যা সমাজ দেশ জাতির জন্য সুখকর নহে।।

10/09/2024

মাদকের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলুন!

কি অবস্থা তোদের?তোদের বিচার এখন আল্লাহ ছাড়া কেউ রক্ষা করার নেই!তোরা সমাজের নরকের কীট, তোদের নির্যাতনে সমাজের প্রতিটি মান...
05/08/2024

কি অবস্থা তোদের?
তোদের বিচার এখন আল্লাহ ছাড়া কেউ রক্ষা করার নেই!
তোরা সমাজের নরকের কীট, তোদের নির্যাতনে সমাজের প্রতিটি মানুষ নিরন্তর কষ্ট পেয়েছে।
এখন তোরা তোদের মুজিব আব্বুর কাছে এবং হাসিনা আম্মুর কাছে পালিয়ে যা!
আর যেইসব নরকের কীট আছে সবার ছবি কমেন্টে পোস্ট করে তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করুন!

আল্লাহ তাআলা বলেন, ‘জালিমরা কখনো সফলকাম হয় না।’ (সুরা : আনআম, আয়াত : ৫৭)

03/08/2024

কি অবস্থা সবার?

*****মমতাজমিয়ার হাটে চলছে আইপিলের রমরমা জুয়া। *****প্রত্যক্ষ এবং পরক্ষভাবে জড়িত মমতাজমিয়ার হাটের উঠতি যুব সমাজ।এই জুয়ায় ...
28/04/2019

*****মমতাজমিয়ার হাটে চলছে আইপিলের রমরমা জুয়া। *****

প্রত্যক্ষ এবং পরক্ষভাবে জড়িত মমতাজমিয়ার হাটের উঠতি যুব সমাজ।
এই জুয়ায় লিডার হিসেবে দায়িত্ব পালন করছে ইলেক্ট্রেশিয়ান নাসির এবং মালেশিয়া প্রবাসী সাহাদাত।
বাকিদের নাম পরবর্তী পোস্টে আসছে শীঘ্রই।
পরবর্তী পোস্টে উঠে আসবে জুয়া খেলা কেন্দ্রীক গড়ে উঠা °জনকল্যাণ ট্রাস্টের* আদোপান্ত এবং জড়িত সবার নাম।
এখনি সাবধান হোন। মমতাজমিয়ার হাট থেকে আইপিলের জুয়া বন্ধ করুন।

বাজার কমিটি এবং অন্যান্য সংগঠনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ আশা করছি।

°°°°এখনো বন্ধ হয়নি নেয়াপতপুর থেকে জুয়া(তাস) খেলা °°°°সরেজমিনে যেয়ে দেখা গেছে প্রতিদিনই ধান ক্ষেতের আশে পাশে বসছে জুয়ার আ...
12/04/2019

°°°°এখনো বন্ধ হয়নি নেয়াপতপুর থেকে জুয়া(তাস) খেলা °°°°

সরেজমিনে যেয়ে দেখা গেছে প্রতিদিনই ধান ক্ষেতের আশে পাশে বসছে জুয়ার আসর।
গত কিছুদিন আগে ৩ নং ওয়ার্ড এর মেম্বার জনাব জুলফিকার আলী ভুট্রোর দৃষ্টি আকর্ষণ করেও কোনো লাভ হয়নি।
বাস্তবিক অর্থে মেম্বার সাহেব এই সমস্যা নির্মুলে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেন নি।
মেম্বার সাহেব যদি অতীব দ্রুততার সহিত পদক্ষেপ গ্রহণ করেন তাহলে নেয়ামতপুর থেকে চিরস্থায়ীভাবে জুয়া খেলা বন্ধ করা সম্ভব হবে।
আপনারা পোস্টটি বেশি বেশি শেয়ার করুন যাতে করে চেয়ারম্যান,মেম্বার, এবং প্রশাসনের দৃষ্টিগোচর হয়।
আর ৩নং ওয়ার্ড এর মেম্বার সাহেবকে বেশি বেশি মেনশন করুন।
ওনার একটি ছোট পদক্ষেপই পারে জুয়া খেলাকে চিরস্থায়ীভাবে বন্ধ করে সমাজকে কলুষিত হওয়া থেকে রক্ষা করতে।

07/04/2019

»»»»»নেয়ামতপুরবাসীর জন্য কাল হয়ে দাড়িয়েছে জুয়া এবং তাস খেলা««««««

অতীব জরূরীভাবে জুয়া এবং জুয়াড়িদের উৎপাত বন্ধে ৩নং ওয়ার্ডের মাননীয় মেম্বার এবং
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
দিন রাত ২৪ ঘন্টাই জুয়ার আসর বসে নেয়ামতপুর গ্রাম সংলগ্ন কৃষি জমির মাঠে আব্দুল মান্নানের বাড়ির পিছনে এবং নদীর পাড় সংলগ্ন গাছের বাগানে।
২০ থেকে ২৫ জন জুয়াড়ি নিয়মিতভাবে জুয়ার আসর বসান। খোঁজ নিয়ে দেখা যায় জুয়াড়িদের পরিবারের সদস্যরা মানবেতর জীবন যাপন করলেও প্রতিদিনের আয়ের সব অংশই তারা জুয়া খেলায় ব্যয় করে আসেন।
তারা যেমন নিজেদের এবং পরিবারের ভবিষ্যৎ নষ্ট করেছেন একইভাবে সামাজিক পরিবেশও নষ্ট করছেন।
এলাকার উড়তি যুবসমাজও তাদের দেখে জুয়া খেলার প্রতি দিন দিন আকৃষ্ট হচ্ছে।
এলাকার যুব সমাজকে জুয়ার ছোবল থেকে মুক্ত করতে এবং জুয়াড়িদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে অনতিবিলম্বে জুয়া খেলা বন্ধে মাননীয় মেম্বার জুলফিকার আলী ভুট্রো সাহেবের কঠোর হস্তক্ষেপ কামনা করছি। যাতে করে সাময়িকভাবে নয় চিরস্থায়ীভাবে জুয়া মুক্তহয় নেয়ামতপুরবাসী।

জুয়া বা লটারি অকাট্যভাবে হারামঃআরবী ভাষায় জুয়াকে বলে মাইসির আর মদকে বলে খিমার। আর কিমার এবং মাইসির শব্দ দু’টি সামার্থ বো...
23/03/2019

জুয়া বা লটারি অকাট্যভাবে হারামঃ
আরবী ভাষায় জুয়াকে বলে মাইসির আর মদকে বলে খিমার। আর কিমার এবং মাইসির শব্দ দু’টি সামার্থ বোধক শব্দ। আবার বাংলা এবং উর্দুতে এর প্রতিশব্দ হচ্ছে জুয়া। ইসলামী শরীয়তে জুয়ার যাবতীয় প্রক্রিয়াকে হারাম এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আল্লাহ তাআলা ইরশাদ করেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
‘‘হে মুমিনগণ! নিশ্চিত মদ, জুয়া প্রতিমা এবং ভাগ্যনির্ধারক তীর নিক্ষেপ এসবগুলোই নিকৃষ্ট শয়তানী কাজ। অতএব, তোমরা তা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকো, যাতে তোমরা কল্যাণ পেতে পারো’’। (সূরা মায়িদা, আয়াত:৯০)
আপাতঃদৃষ্টিতে যদিও কিছু লোকের কাছে মনে হতে পারে জুয়া একটি লাভজনক ব্যবসা কিন্তু এর সামান্য কিছু লাভ থাকলেও ক্ষতির পরিমান তার চেয়ে বহুগুনে বেশি। যেমন আল্লাহ তা’য়ালা বলেন-
﴿يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ ۖ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِن نَّفْعِهِمَا ۗ وَيَسْأَلُونَكَ مَاذَا يُنفِقُونَ قُلِ الْعَفْوَ ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ﴾
(হে মুহাম্মদ) ‘তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি বলে দিন, এ দুটোর মধ্যে রয়েছে মহাপাপ। আর এতে মানুষের জন্যে সামান্য কিছু উপকারিতাও রয়েছে। তবে এগুলোতে উপকারিতা অপেক্ষা ক্ষতির পরিমাণ অনেক বেশি। (সূরা বাকারা, আয়াত-২১৯)

জুয়ার অপকারীতাঃ
মদ এবং জুয়া সমাজ ব্যবস্থার উপর বিরাট ক্ষতির প্রভাব ফেলে যা সমাজে রন্দ্রে রন্দ্রে পৌছে যায়। একটি সমাজে যখন মদ ও জুয়ার প্রভাব বেড়ে যায় তখন সমাজের মধ্যে পারষ্পারিক শত্রুতা বেড়ে যায়, অবৈধ আয়ের প্রতি মানুষের ঝোক প্রবল হয়, মানুষে মানুষে হিংসা বিদ্বেষ বেড়ে যায়, সমাজের মানুষ অলস প্রকৃতির হয়ে যায়, সর্বপোরী আল্লাহর স্বরণ তথা নামাজ থেকে মানুষ গাফেল হয়ে যায়। যা আজ আমাদের সমাজে পরিলক্ষিত হচ্ছে। এ সম্পর্কে আল্লাহ তা;য়ালা বলেন-
إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَن يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَن ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ ۖ فَهَلْ أَنتُم مُّنتَهُونَ﴾
এরশাদ হচ্ছেঃ ‘‘নিশ্চয় শয়তান মদ ও জুয়ার দ্বারা তোমাদের পরস্পরে শক্রতা ও হিংসা-বিদ্বেষ সৃষ্টি করতে চায় এবং তোমাদেরকে আল্লাহর যিকির ও নামায থেকে বিরত রাখতে চায়, সুতরাং তোমরা কি এগুলো থেকে বিরত থাকবে’’? (সূরা মায়িদা, আয়াত-৯১)

মমতাজমিয়ার হাটের যুব সমাজ তিন পাত্তি নামক জুয়ার নেশায় আসক্ত।নতুনদের এই খেলায় উৎসাহ এবং প্ররোচনায় কাজ করছে এলাকার কিছু বড়...
22/03/2019

মমতাজমিয়ার হাটের যুব সমাজ তিন পাত্তি নামক জুয়ার নেশায় আসক্ত।
নতুনদের এই খেলায় উৎসাহ এবং প্ররোচনায় কাজ করছে এলাকার কিছু বড় ভাই।
বিস্তারিত প্রতিবেদন আকারে আসছে শীঘ্রই।

**বিপদজনক অবস্থায় আছে কিছু শুকিয়ে যাওয়া মরা গাছ।**মাননীয়  চেয়ারম্যান এবং ৩ নং ওয়ার্ড এর মেম্বার জুলফিকার আলী ভুট্টো সাহে...
01/10/2018

**বিপদজনক অবস্থায় আছে কিছু শুকিয়ে যাওয়া মরা গাছ।**

মাননীয় চেয়ারম্যান এবং ৩ নং ওয়ার্ড এর মেম্বার জুলফিকার আলী ভুট্টো সাহেবের দৃষ্টি আকষর্ণ করছি।
লেমুয়া থেকে মমতাজমিয়ার হাট রোডের নেয়ামতপুর এলাকার জিলানী ভূইয়া বাড়ি সংলগ্ন কালভার্টের পাশেই বেশ কয়েকটি শুকিয়ে যাওয়া মরা গাছ বিপদজনক অবস্থায় রয়েছে।
হাল্কা ঝড়বৃষ্টি কিংবা তুফানেই ভেংগে পড়তে পারে পথচারী কিংবা যানবাহনের উপর।
অল্পতেই ঘটে যেতে পারে বড় দূর্ঘটনা।
মেম্বারের নিকট অনুরোধ অতিসত্বর মরা গাছগুলো কেটে সরকারি কোষাগারে গাছ বিক্রয়ের টাকা প্রদান করে উক্ত যায়গায় নতুন গাছ রোপণ করে,
সর্বোপরি জনগণকে দূর্ঘটনার হাত থেকে রক্ষা করতে।

সময় হয়েছে কর্তৃপক্ষের যথাযথ প্রদক্ষেপ নেওয়ার।।মাননীয় চেয়ারম্যান এবং ইউপি মেম্বার জুলফিকার আলী ভুট্রো সাহেবের দৃষ্টি আকর্...
03/08/2018

সময় হয়েছে কর্তৃপক্ষের যথাযথ প্রদক্ষেপ নেওয়ার।।
মাননীয় চেয়ারম্যান এবং ইউপি মেম্বার জুলফিকার আলী ভুট্রো সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি।।

ফেনী সদর উপজেলার লেমুয়া-মমতাজ মিয়ার হাট রাস্তাটি বৃষ্টির পানি উঠেছে। এতে ভাগান্তির কবলে পড়েছে এপথে চলাচলকারীরা.....

ঈদ মোবারকঅনেকদিন পর পেইজ এ পোস্ট  দেখে অবাক হবেন না।পোস্টটি লেমুয়া ৩ নং ওয়ার্ড মেম্বারজুলফিকার আলী ভুট্রো সাহেবকে উদ্দেশ...
16/06/2018

ঈদ মোবারক
অনেকদিন পর পেইজ এ পোস্ট দেখে অবাক হবেন না।
পোস্টটি লেমুয়া ৩ নং ওয়ার্ড মেম্বার
জুলফিকার আলী ভুট্রো সাহেবকে উদ্দেশ্য করে।
মাননীয় মেম্বার সাহেব ২ দিন এর মধ্যে যদি এই জলাবদ্ধতা নিরশনে কাজ করে নেয়ামতপুরবাসীর ভোগান্তি দূর না করেন। তাহলে দুই দিন পর অবৈধ ভাবে বালু দিয়ে জায়গা ভরাটের সম্পূর্ণ রিপোর্ট আসবে।
যে বালু ভরাটের সাথে আপনি সরাসরি জড়িত।
ঈদে নেয়ামতপুরবাসীর ভোগান্তি লাঘব ২ দিন এর মধ্যে করতে হবে।
ঈদের সময়কালীন এই জলাবদ্ধতা নেয়ামতপুর বাসীর সম্মান নষ্ট করে।।
সময় ২ দিন।
স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে বাস্তবিক পদক্ষেপ নিতে হবে।
ধন্যবাদ।।

Address

Momtaz Miyar Hat, Lemua, Feni Sadar
Feni
3900

Telephone

01819400400

Website

Alerts

Be the first to know and let us send you an email when M M Hat News Portal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category