Sheikh Hasinar Reserve Forces

Sheikh Hasinar Reserve Forces Online news

সেহরি করতে বসেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী,রাহিদ খান পাভেল। সেহরি করতে পারলো না। তুলে নিয়ে মারধর করে থানার সামনে...
09/03/2026

সেহরি করতে বসেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী,রাহিদ খান পাভেল। সেহরি করতে পারলো না। তুলে নিয়ে মারধর করে থানার সামনে রেখে গেছে স*ন্ত্রাসীরা।
তার অপরাধ কি জানেন? ৭ই মার্চ উপলক্ষে ফেসবুকে পোস্ট করেছিল।

21/02/2026

জয় বাংলা

ক্যাশ’ সামলাতেন স্ত্রী শীলা:  আসিফ নজরুলের বিরুদ্ধে হাজার কোটি টাকা পাচারের অভিযোগনিজস্ব প্রতিবেদক | ঢাকা২০২৪ সালের ৫ আগ...
20/02/2026

ক্যাশ’ সামলাতেন স্ত্রী শীলা:
আসিফ নজরুলের বিরুদ্ধে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ‘ন্যায়বিচার’ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে সদ্য বিদায়ী এই উপদেষ্টার গত দেড় বছরের (১৮ মাস) কর্মকাণ্ড ঘিরে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। অনুসন্ধানে দেখা গেছে, নিয়োগ-বাণিজ্য ও দাগি আসামিদের ‘অব্যাহতি’ দিয়ে অর্জিত হাজার হাজার কোটি টাকা পাচারের মূল কারিগর ছিলেন তাঁর স্ত্রী শীলা আহমেদ।

অভিযোগ উঠেছে, উপদেষ্টার ক্ষমতার আড়ালে পুরো আর্থিক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন তাঁর স্ত্রী। নিয়োগ-বাণিজ্য থেকে শুরু করে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিকের মতো রাঘব বোয়ালদের ‘দায়মুক্তি’—সব লেনদেনই হয়েছে তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে। গত ১৮ মাসে এই দম্পতি প্রায় ১৪ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

স্ত্রীর হাতেই ছিল ‘ক্যাশ’ ও সিন্ডিকেটের চাবিকাঠি
অনুসন্ধানে জানা যায়, ড. আসিফ নজরুল নীতিগত সিদ্ধান্ত ও ফাইল সই করার দায়িত্বে থাকলেও, টাকার লেনদেন এবং বিদেশে পাচারের পুরো প্রক্রিয়াটি সামলাতেন তাঁর স্ত্রী ও প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কন্যা শীলা আহমেদ।

মন্ত্রণালয়ের অন্দরমহল এবং গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, পিপি নিয়োগ, বদলি কিংবা বড় কোনো ব্যবসায়ীর মামলা প্রত্যাহারের ডিল ফাইনাল হওয়ার পর, সেই টাকা কোথায় এবং কীভাবে জমা হবে—তা নির্ধারণ করতেন শীলা। দেশীয় লেনদেনের চেয়ে দুবাই ও সুইজারল্যান্ডের গোপন অ্যাকাউন্টে অর্থ জমা করার ওপরই জোর দেওয়া হতো বেশি। এই সিন্ডিকেটের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ম্যাডামের (স্ত্রীর) ক্লিয়ারেন্স ছাড়া স্যার কোনো ফাইলে হাত দিতেন না। বিদেশে টাকার সংস্থান নিশ্চিত হওয়ার পরই কেবল ফাইলে সই পড়ত।’

আগরওয়ালকে খালাস ও বিদেশে লেনদেন
বিদায়ের ঠিক আগমুহূর্তে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালকে আইনি সুরক্ষা ও মামলা থেকে ‘অব্যাহতি’ দেওয়ার যে ঘটনা ঘটেছে, তার নেপথ্যেও বড় ভূমিকা ছিল উপদেষ্টার স্ত্রীর।

অভিযোগ রয়েছে, আগরওয়ালকে জামিন এবং মামলা থেকে ‘ক্লিন চিট’ দেওয়ার বিনিময়ে যে ৭০০ কোটি টাকার লেনদেন হয়েছে, তা দুবাইয়ের একটি ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হয়। এই লেনদেনের সম্পূর্ণ তদারকি করেছেন শীলা আহমেদ। আইন

11/02/2026

11/02/2026

ইউনুচের ঐতিহাসিক নির্বাচনের নমুনা দেখুন। ভোটের আগের রাতে প্রিজাইডিং অফিসারকে মুরগির মতো ধরে নিয়ে যাচ্ছে….
গত ১৭ বছরে এমন একটা ভিডিও দেখেছেন? আসুন কমেন্টে লিংক দিচ্ছি দেখুন..

প্রিয় ফেনীবাসী ও দেশবাসী,আসসালামু আলাইকুম।আপনারা জানেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের নামে বাং...
10/02/2026

প্রিয় ফেনীবাসী ও দেশবাসী,
আসসালামু আলাইকুম।
আপনারা জানেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের নামে বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত ও প্রহসনমূলক নির্বাচন আয়োজন করতে যাচ্ছে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রক্ষমতা দখল করা একটি অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকার।

এই নির্বাচনে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে নির্বাচনে অংশগ্রহণের পথ রুদ্ধ করা হয়েছে। অথচ ১৯৭০ সাল থেকেই আওয়ামী লীগ নিয়মিতভাবে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে আসছে। শুধু তাই নয়—১৯৭০ সালের নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি রচিত হয়।

পরবর্তীতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয় এবং সেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয় বাংলাদেশ আওয়ামী লীগ।
৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা–বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় একটি নতুন পতাকা ও নতুন মানচিত্র। যে দলের হাত ধরে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সেই দলকেই আজ কলমের কালিতে নিষিদ্ধ করে বাংলাদেশের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর দলটি চরম বিপর্যস্ত অবস্থার মধ্যেও বাংলাদেশ আওয়ামী লীগ কখনো নির্বাচন বর্জন করেনি। কারণ আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে এবং জনগণের ভোটের রায়ের প্রতি শ্রদ্ধাশীল।

১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়।

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ষড়যন্ত্রের মাধ্যমে নিশ্চিত ক্ষমতার দ্বারপ্রান্তে পৌঁছানো আওয়ামী লীগকে পরাজিত ঘোষণা করা হলেও, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সেই ফলাফল মেনে নেয়।

১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় থেকে একটি পাতানো নির্বাচন আয়োজন করলে আওয়ামী লীগ তা বর্জন করে। সেই একতরফা নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলেও জনগণের তীব্র আন্দোলনে মাত্র ১২ দিনের মাথায় ক্ষমতা ছাড়তে বাধ্য হয়।

পরবর্তীতে ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে এবং বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হন।

২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বৈদেশিক ষড়যন্ত্রে আওয়ামী লীগ পরাজিত হলেও জননেত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারায় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেন।

২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ২৬২টি আসনে বিজয় অর্জন করে এবং দ্বিতীয়বারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন জননেত্রী শেখ হাসিনা। এরপর থেকে বাংলাদেশ আর পেছনে ফিরে তাকায়নি।
দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে এবং দেশের সামগ্রিক চিত্র আমূল পরিবর্তন করে—
পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, রেলওয়ে ডাবল লাইন, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, ফেনীর মহিপালে ছয় লেনের ফ্লাইওভার, ফেনী জেলার গ্রামীণ সড়কের ৯৫% পাকাকরণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, ফেনী–মিরসরাই বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চলসহ সারাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা,
এছাড়াও এক লক্ষ বিশ হাজার গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হয়।
এর পাশাপাশি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ৪৫ লক্ষ পরিবারকে টিসিবি কার্ডের আওতায় স্বল্পমূল্যে খাদ্য বিতরণসহ অসংখ্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্রে পরিণত করেন।বাংলাদেশ সৃষ্টি ও দেশের অগ্রযাত্রা ১৯৭১-এর পরাজিত শক্তি কখনোই মেনে নিতে পারেনি।

তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ছয় মাসের মাথায় তথাকথিত কোটা আন্দোলনের নামে মেটিকুলাস ডিজাইনে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়।

৫ আগস্টের আগে জনগণের একটি অংশকে বিভ্রান্ত করা হলেও, ৫ আগস্টের পর দেশজুড়ে স্বাধীনতাবিরোধীদের আস্ফালন,বাংলার স্বাধীনতা সংগ্রামের তীর্থস্থান ধানমণ্ডি ৩২ ভেঙ্গে ফেলা, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা, মব সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট ও খুন-হত্যা যখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়, তখন জনগণের কাছে স্পষ্ট হয়ে যায়—জননেত্রী শেখ হাসিনার সরকারের সময়েই বাংলাদেশ ভালো ছিল।
এতে আওয়ামী লীগের জনপ্রিয়তা অতীতের যেকোনো সময়ের তুলনায় বাড়তে শুরু করলে, কলমের কালিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ করে দেওয়া হয়—যা সরাসরি গণতন্ত্রের জন্য হুমকি এবং দেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।

ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে যত অপপ্রচারই হোক না কেন, কখনোই কোনো দলকে আইনি পথে নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া হয়নি। বরং একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা গণভবনে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছিলেন—এটাই ছিল গণতন্ত্রের সৌন্দর্য।

এমনকি দশম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেও বিএনপি–জামায়াত জোটের আন্দোলনের সময় তৎকালীন বিরোধীদলীয় নেত্রীকে জননেত্রী শেখ হাসিনা হরতাল প্রত্যাহার করে সংলাপে বসার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু মানুষ হত্যা ও সন্ত্রাসের মাধ্যমে জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় পরাজয়ের আশঙ্কায় বিএনপি জোট সে নির্বাচনে অংশগ্রহণ করেনি।

কিন্তু আজ দুঃখজনকভাবে দেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি পক্ষপাতদুষ্ট ও প্রহসনমূলক নির্বাচন আয়োজন করা হলেও, ভোটে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে কোনো রাজনৈতিক দল বা নেতা কার্যকর উদ্যোগ গ্রহণ করেননি। এতে প্রমাণিত হয়—জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া আর কেউ বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারকে বাস্তবায়নে বিশ্বাস করে না।

আমি আমার নির্বাচনী এলাকা ফেনী সদর আসনের ৪,৩৭,০৭৮ (চার লক্ষ সাঁইত্রিশ হাজার আটাত্তর) জন ভোটার এবং ফেনী জেলার তিনটি সংসদীয় আসনের মোট ১৩,৩০,৯২৪ (তেরো লক্ষ ত্রিশ হাজার নয়শ চব্বিশ) জন ভোটারসহ বাংলাদেশের সকল ভোটারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি—আপনারা এই প্রহসনমূলক ও সাজানো নির্বাচনে ভোট প্রদান থেকে বিরত থাকুন।

এই নির্বাচনের ফলাফল পূর্বনির্ধারিত। আপনাদের অংশগ্রহণ দেখিয়ে এটিকে অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে বিশ্বদরবারে উপস্থাপনের অপচেষ্টা করা হবে।
অতএব, ভোটকেন্দ্রে না গিয়ে গণতন্ত্রের পক্ষে নীরব প্রতিরোধ গড়ে তুলুন।

১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ আমাদের শিখিয়েছে—অন্যায়ের সঙ্গে আপস নয়, প্রতিরোধই বাঙালির পরিচয়।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।

নিজাম উদ্দিন হাজারী
সাধারণ সম্পাদক, ফেনী জেলা আওয়ামী লীগ
সংসদ সদস্য, ফেনী–০২

দুই বছরের একটা বাচ্চা মাকে ছাড়া কতদিন থাকতে পারে? ব্রাহ্মনবাড়িয়া জেলা যুব মহিলা লীগের ক্ষুদ্র নেত্রী উম্মে হানি সেতু , প...
27/01/2026

দুই বছরের একটা বাচ্চা মাকে ছাড়া কতদিন থাকতে পারে? ব্রাহ্মনবাড়িয়া জেলা যুব মহিলা লীগের ক্ষুদ্র নেত্রী উম্মে হানি সেতু , প্রায় এক বছর ধরে কারাগারে।
শুধু মাত্র রাজনৈতিক মিথ্যে মামলায় সাজা ছাড়া এজাহার যুক্ত আসামি কে অতিতে বছরের পর বছর কারাগারে রাখার মতো নির্মমতা অতিতে ছিলো কিনা?
সেতু রাজনীতি করে কার কি ক্ষতি করেছে?
৩টা সন্তান বাহিরে রেখে একটা মা কিভাবে বছরের পর বছর জেল খাটে শুধুমাত্র রাজনৈতিক মিথ্যে মামলায়?
এই অত্যাচার জুলুমের শেষ কোথায়?

সেতু রাজনৈতিক কর্মী হলেও সে একজন মা- সে কারো স্ত্রী, সে একজন নারী, ইউনুস গংয়ের কাছে মানবিকতা বলতে কিছু নাই!?
আইনের সুশাসন নাই। হাজার হাজার সেতুরা আজ স্বামী সন্তান রেখে মিথ্যে মামলায় জেলে।
Bangladesh Awami League
Bangladesh Students' League
বাংলাদেশ আওয়ামী যুবলীগ Bangladesh Awami Jubo League

26/01/2026

দেশের কারাগার গুলোতে,ঠিকমতো খাবার দিচ্ছেনা,২৪ ঘন্টা সেলের তালা মারা থাকে,পরিবারের কারও সাথে সাক্ষাৎ, ফোনে কথা বলা সম্পূর্ণ বন্ধ,তল্লাশির নামে সপ্তাহে ২/৩ দিন চলে নির্যাতন,জামিন হলে জেলার,জেল সুপার নিজেরা থানায় ফোন করে পূনরায় গেইট গ্রেপ্তার করে।
একই পরিবারের বাবা-ছেলে সহ ৪/৫ জন করে জেলখানায় বন্দী আছে ১৫/১৬ মাস ধরে, জামিন হলে, পূনরায় মামলার খরচ জোগাড় করতে করতে নিঃশ্ব অনেক পরিবারের ঠিকমতো খেতে পারছেনা,সারাদেশে একই অবস্থা, দয়াকরে সবাই একসাথে এই জেলখানার অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান

বাঘের হাটের সাদ্দাম এর মতো ফেনীতেও এরকম অসংখ্য পরিবারে চলছে আর্তনাদ,তেমনি একটা পরিবারের প্রতিবন্ধী স্ত্রীর লডাই বিস্তারি...
25/01/2026

বাঘের হাটের সাদ্দাম এর মতো ফেনীতেও এরকম অসংখ্য পরিবারে চলছে আর্তনাদ,
তেমনি একটা পরিবারের প্রতিবন্ধী স্ত্রীর লডাই বিস্তারিত

আজ প্রকাশ না করে থাকতে পারছি না আর আমার ভাইকে দীর্ঘ ৭ মাস যাবত বিনা অপরাধে জেল খাটতে হচ্ছে হটাৎ করে একদিন রাতে সোনাগাজী থানা থেকে কিছু পুলিশ আমার বাড়িতে গিয়ে কাউকে কিছু না বলে আমার ভাইকে রাত ১ টা ৩০ মিনিটে ঘর থেকে তুলে নিয়ে যায় ওনার বিরুদ্ধে কোন মামলা ছিলো না শুধু মাত্র সন্দেহ ভাজন হিসেবে আটক করে তা দেখায় পরে চালান দিলে আমি ১ মাসের মাথায় জামিন নি কিন্তু জামিন নেওয়ার সাথে সাথে ওনাকে মহিপাল এর ৪ তারিখের মামলায় ফের গ্রেফতার দেখায় তারপর আবার ও কোর্ট থেকে জামিন নি তারপরও ফের গ্রেফতার মহিপাল এর মামলায় ওনার স্ত্রী একজন শারীরিক প্রতিবন্ধী ওনার ১ টা বাচ্চা হইচে ১ মাস আগে জেল গেট এ আমি গিয়ে ওনার বাচ্চা দেখিয়ে আনি একটা মানুষকে কতটা মামলা দিলে এই পুলিশ শান্ত হবে অন্যায় যারা করছে তারা দিব্যি বাহিরে আছে আর যারা নাম মাত্র আওয়ামী লীগ তারা জেলের গানি টানছে এই দেশ কি বাচার মতো কোনো ওয়ে আছে আমি ওপেন চ্যালেন্জ করলাম যে তিনটা মামলায় আমার ভাইকে গ্রেফতার দেখানো হইচে একটা প্রমান দেখাক জড়িত থাকার আমার ভাই আর আমি ৪ তারিখ আমাদের বাজারে আমাদের দোকানো একসাথে দোকান করছি সব প্রমান আমার কাছে আছে সাক্ষী ও আছে এসব দেখে কোর্ট জামিন দেয় কিন্তু জেল গেট থেকে বাহির হতে দেয় না এখন ওনার স্ত্রী সন্তান এর যদি আজকের সাদ্দাম এর মতো অবস্থা হয় তখন দায় কার এসপি সাহেব এর নাকি রাষ্ট্রের নাকি আমাদের আমি চাই আমার এটার একটা সমাধান হোক যদি অপরাধী হয় শাস্তি দেন কিন্তু নিরপরাধ মানুষকে আর হয়রানি করিয়েন না

আমার ভাই একজন হেপাটাইটিস রুগি আর বাতের রোগি দীর্ঘ দিন কারাগারে বন্দী থেকে ওনার শরীরের অবস্থা খারাপ এমতাবস্থায় পরিবারের মন মানসিকতা একদম ভেঙে গেছে ওনাকে নিয়ে আর সাফার করা সম্ভব হচ্ছে না আমি ফেনী মডেল থানার এসপি সাহেব এর দৃষ্টি আকর্ষণ করতেছি আপনি এটার একটা সঠিক সমাধান দিন হয় ওনাকে মুক্তি দিন নয় উনার ফ্যালির দায়িত্ব নিন যদি আমার ভাই কারাগারে মৃত্যু বরন করে এই দায়বার আপনাদের থাকবে সরকারের থাকবে

সাদ্দাম কে মাত্র ৫ মিনিট সময় দেওয়া হয়েছে সন্তান ও স্ত্রীকে দেখতে... কোন শব্দ করে সে চিৎকার করেনি! কথা বলেনি শুধু নিরবে চ...
24/01/2026

সাদ্দাম কে মাত্র ৫ মিনিট সময় দেওয়া হয়েছে সন্তান
ও স্ত্রীকে দেখতে...

কোন শব্দ করে সে চিৎকার করেনি! কথা বলেনি শুধু নিরবে চেয়েছিলো!

কি অন্যায়! ১০ মিনিট সময়ও দেওয়া হলো না! সাদ্দাম কি করতেছে এখন! চোখ দুইটা টায়ার্ড হয়ে যদি ঘুমিয়ে যেত।

একবার ১০ সেকেন্ড এই সিচুয়েশনে নিজেকে ভাবেন তো!

হে আল্লাহ সাদ্দাম কে কুদরতি সহ্য ক্ষমতা দাও...

ছাত্রলীগের দীর্ঘ ৭৮ বছরের পথচলায় ত্যাগ আর রক্তের ইতিহাস নতুন কিছু নয়।তবে ২০২৪–২৫ সালে সংগঠনটির ওপর নেমে আসা দমন–পীড়নের ম...
24/01/2026

ছাত্রলীগের দীর্ঘ ৭৮ বছরের পথচলায় ত্যাগ আর রক্তের ইতিহাস নতুন কিছু নয়।
তবে ২০২৪–২৫ সালে সংগঠনটির ওপর নেমে আসা দমন–পীড়নের মাত্রা আগের সব অধ্যায়কে হার মানিয়ে দিয়েছে।
বাগেরহাট জেলা সদর থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম টানা ১১ মাস ধরে কারাবন্দি।
এই নিষ্ঠুর সময়ের মাঝেই আজ তার পরিবারের ওপর নেমে এসেছে চরম বিপর্যয়—
স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে, আর পাশে পড়ে ছিল তার নিষ্পাপ সন্তানের নিথর দেহ।
এই দৃশ্য শুধু একজন নেতার পরিবার নয়, পুরো সমাজের বিবেককে নাড়িয়ে দেয়।
ইনশাআল্লাহ, আমরা যারা বেঁচে আছি—
ছাত্রলীগের একজন কর্মীও যদি টিকে থাকে—
একদিন এই অন্যায়, জুলুম আর অমানবিকতার প্রতিটি ঘটনার জবাব ইতিহাসের কাঠগড়ায় তোলা হবেই।

23/12/2025

এই মেয়ের বয়স যখন ৪ দিন ছিলো সেদিন এক সমন্বয়কের নেতৃত্বে তার পঙ্গু পিতাকে পিটিয়ে হত্যা করা হয়...
আমাদের শহীদ আব্দুল্লাহ আল মাসুদের মেয়ে মাসুমা। মাশাল্লাহ নিজের পায়ে হেঁটে চলেছে...

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh Hasinar Reserve Forces posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share