Times of Daganbhuiyan

Times of Daganbhuiyan Online news paper

24/09/2022

রংপুরের মিঠাপুকুরে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে শাহআলম (৫২) বছরের এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ...

ফেনী পুলিশ সুপারের কার্যালয়ে প্রবাসী কল্যান ডেস্ক এর কার্যক্রম শুরু।POLICE MEDIA CELL FENI [ 19-11-2021]ফেনী পুলিশ সুপার...
19/11/2021

ফেনী পুলিশ সুপারের কার্যালয়ে প্রবাসী কল্যান ডেস্ক এর কার্যক্রম শুরু।
POLICE MEDIA CELL FENI
[ 19-11-2021]

ফেনী পুলিশ সুপারের কার্যালয়ে প্রবাসীদের সুবিধার্থে “প্রবাসী কল্যান ডেস্ক” নামক একটি ডেস্ক খোলা হয়েছে। এই ডেস্কে যোগাযোগের জন্য একটি হট-লাইন (+880 13 2011 2965) নাম্বার সার্বক্ষনিক খোলা থাকবে। ফেনীর যে কোন প্রবাসী যে কোন সময় নিজের অথবা নিজের পরিবারের যে কোন সেবার জন্য ফোন দিয়ে সেবা নিতে পারবেন।
ফেনী জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের প্রতিশ্রুতি আনুযায়ী ৭ম কার্যদিবসের মধ্যে এই মহৎ উদ্যোগ গ্রহন করেছেন। যেহেতু বিপুল সংখ্যক ফেনীবাসী প্রবাসে থাকেন তাদের নিজের ও পরিবারের যে কোন ধরনের পুলিশিং সেবা প্রদানে এই কার্যক্রম চালু করা হয়।
সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা এই hotline # +880 13 2011 2965 উক্ত নাম্বারে যোগাযোগ করে আইনের ভিতর থেকে পুলিশিং সেবা গ্রহনের করতে পারেন।

দাগনভূঞা উপজেলা ৬ টি ইউনিয়ন এর তৃনমূলের ভোটের মাধ্যমে নির্বাচিত ফেনী জেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বৃন্দ।১নং সিন্দুর...
13/11/2021

দাগনভূঞা উপজেলা ৬ টি ইউনিয়ন এর তৃনমূলের ভোটের মাধ্যমে নির্বাচিত ফেনী জেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বৃন্দ।

১নং সিন্দুরপুর ইউনিয়ন :
নূর নবী

২নং রাজাপুর ইউনিয়ন :
জয়নাল আবেদীন মামুন

৩নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন :
মাসুদ রায়হান

৫নং ইয়াকুব পুর ইউনিয়ন :
আবু ফোরকান বুলবুল

৭নং মাতুভূঞা ইউনিয়ন :
আব্দুল্লাহ আল মামুন

৮নং জায়লস্কর ইউনিয়ন :
মামুনুর রশীদ মিলন

18/10/2020

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির দাগনভূঞা জোনাল অফিসের সম্মানিত গ্রাহক/ এলাকাবাসীর সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে আগামী ১৮/১০/২০২০ খ্রিস্টাব্দ তারিখ সকাল ৮:০০ ঘটিকা হতে ০৫:০০ ঘটিকা পর্যন্ত দাগনভূঞা -২ উপকেন্দ্রর ৩ নং ফিডার এর আওতাধীন নেয়াজপুর( আংশিক), লালপুর (আংশিক), মাছিমপুর(আংশিক), উঃ আলীপুর,আলমপুর (আংশিক),হকদী(সদর) এলাকার বিভিন্ন অংশের বিদ্যুৎ লাইনের আশেপাশে থাকা গাছ/গাছের ডালপালা কাটার কাজ হবে। কাজের স্বার্থে সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে বর্ণিত কাজে সকলকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
কর্তৃপক্ষ,
দাগনভূঞা জোনাল অফিস
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি
বিঃদ্রঃ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যে কোন সময় লাইন চালু হতে পারে।

05/04/2020

করোনা ভাইরাস সন্দেহে ২৪ ঘন্টায় নতুন করে ২ জনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সন্দেহভাজন রোগীরা জেলার দাগনভুইয়া উপজেলার বাসিন্দা। তারা জ্বর, সর্দি, কাশি উপসর্গে ভুগছেন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। তাই তাদের বাসিন্দাদের আলাদাভাবে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

রবিবার দুপুরে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন নিশ্চিত করে জানান, সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজ (বিআইটিআইডি) সেন্টারে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। আর রিপোর্ট পজিটিভ এলে পরিবারের অন্যদেরও নমুনা সংগ্রহ করা হবে।

এরআগে করোনা সন্দেহে সংগৃহীত নমুনায় ৬ জনের পরিক্ষার ফলাফল নেগেটিভ হয়েছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।

20/03/2017
13/12/2015

দাগনভূইয়া পৌর সভার বিএনপির
প্রার্থী সাইফুর রহমান স্বপনের
বাড়িতে তালা ঝুলছে।
বিশেষ প্রতিনিধি->>
ফেনীর দাগনভূইয়া পৌর সভার
বিএনপির প্রার্থী সাইফুর রহমান
স্বপনের বাড়িতে তালা ঝুলছে।
মনোনয়ন পত্র দাখিল করার পর
(গত ৩ডিসেম্বর )থেকে আতংকে সে
আর বাড়িতে ফেরেনি।সোমবার
দুপুরে সরজমিনে পৌরসভার রনক
হাজী বাড়িতে গিয়ে জানা গেছে
এমন তথ্য।
জানা যায়,গত ৩ডিসেম্বর পুলিশি
পাহারায় উপজেলা নির্বাচন
রির্টানিং অফিসার কার্যালয়ে
মনোনয়ন দাখিল করেন বিএনপির
প্রার্থী কাজী সাইফুর রহমান
স্বপন।পরে ঐদিন রাতে পুলিশ তার
বাড়িতে অভিযান চালায়।এর
পরদিন থেকে বসত ঘরে তালা
ঝুলিয়ে বাড়ির সকলে ছেড়ে বাড়ি
চলে যায়। তবে কোথায় দিয়েছে
এব্যাপারে বাড়ির লোকজন কেউ
কিছুই বলতে পারিনি।বাড়ির
বাসিন্দা বাবর জানান,গত
শুক্রবার দিবাগত রাতে পুলিশ
বাড়িতে অভিযান চালায় ।সকালে
তার মা-বাবা বাড়িতে তালা
ঝুলিয়ে সকলে বাড়ি ছেড়ে পালিয়ে
যায়।এদিকে নাম প্রকাশে
অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা
জানান,কৌশল গত কারনে স্বপন
এলাকার বাহিরে রয়েছে।মনোনয়ন
প্রত্যাহারের শেষ দিন অর্থ্যাৎ
আগামি ১৩ডিসেম্বর পরে সে
এলাকায় আসবে।অপরদিকে রবিবার
জেলা বিএনপির সাধারন সম্পাদক
জিয়া উদ্দিন মিষ্টার ফেনীতে
সাংবাদিক সম্মেলনে অভিযোগ
করেন,আওয়ামীলীগের হুমকি-
দামকি ও পুলিশি হয়রানির কারনে
নির্বাচনে মাঠে আসতে পারছেনা
বিএনপি প্রার্থী সাইফুর রহমান
স্বপন।পুলিশি হয়রানির ব্যাপারে
দাগনভূইয়া থানার ওসি
(তদন্ত)আনোয়ারুল আজিমের কাছে
জানতে চাইলে তিনি
জানান,বিএনপির প্রার্থী সাইফুর
রহমান স্বপ্নের ছোট ভাই ফটিকের
বিরুদ্ধে প্রায় ডজন খানেক মামলা
রয়েছে।ঐদিন রাতে পুলিশ জানতে
পারে ফটিগোপন মিটিং করছে ।
যার কারনে পুলিশ স্বপনের
বাড়িতে অভিযান চালায়।

13/12/2015

ফেনীতে পুলিশ কনস্টেবলের
বিরুদ্ধে স্ত্রীর মামলা
শহর প্রতিনিধি :
ফেনী পুলিশ লাইনে কর্মরত এক
কনস্টবলের বিরুদ্ধে ১০ লাখ
যৌতুক দাবীর ঘটনায় মামলা
দিয়েছে সরকারি কর্মকর্তা
স্ত্রী। এ ঘটনায় তিনি ফেনী
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট
আদালতে মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা
যায়, সরকারি কর্মকর্তা বিবি
রহিমা বেগম নোয়াখালী
এগ্রিকালচার কলেজে পড়াকালীন
সময়ে সহপাঠি আবদুল্লাহ আল
মামুনের সাথে পরিচয় হয়। সেই
থেকে প্রেমের সম্পর্কের
সূত্রপাত। একপর্যায়ে মামুন
পুলিশের সিপাহী (ব্যাচ নং-
৪১১) ও রহিমা বেগম ২০১১
সালে কৃষি মন্ত্রণালয়ের অধীনে
যোগদান করেন। ২০১২ সালের ৪
মার্চ কুমিল্লার মুরাদনগর থানার
গাঙ্গের কোর্ট এলাকার মৃত আবদুল
কাদেরের ছেলে মামুনের সাথে
বিয়ে বন্ধনে আবদ্ধ হয় রহিমা
বেগম। ২০১৩ সালে তাদের
সংসারে একটি কন্যা সন্তান জন্ম
নেয়। ২০১৬ সালে পুলিশের এস
আই পদে পরীক্ষার কথা বলে মামুন
তার স্ত্রীর কাছে ১০ লাখ টাকা
যৌতুক দাবী করে। গত কিছুদিন
ধরে সে ও তার মা মোহছেনারা
বেগম, ভাই মহিউদ্দিন গাজ্জালী
ও বোন মরিয়ম আক্তার হাসি
দাবীকৃত যৌতুকের টাকা দিতে চাপ
প্রয়োগ করে। একপর্যায়ে মামুন
তাকে তালাক দিয়ে মোটা অংকের
টাকা যৌতুক নিয়ে অন্যত্র বিয়ে
করবে বলেও হুমকি-ধমকি সহ
নানাভাবে নির্যাতন চালায়।
ঘটনাগুলো গত ১৫ সেপ্টেম্বর
ফেনীর পুলিশ সুপার ও সহকারি
পুলিশ সুপারকে জানালে মামুন ও
তার পরিবার উল্টো ক্ষিপ্ত হয়
বলে বিবি রহিমার অভিযোগ। ২৮
সেপ্টেম্বর রাতে হত্যার চেষ্টা
চালালে আত্মচিৎকারে আশপাশের
বাসার লোকজন এগিয়ে এসে তাকে
উদ্ধার করে। গত ৩০ অক্টোবর
স্ত্রী-সন্তানকে মহিপালের বাসা
থেকে বের করে দেয় মামুন ও তার
পরিবারের সদস্যরা। এ ঘটনায় ২
নভেম্বর বিবি রহিমা বেগম বাদী
হয়ে সিনিয়র জুডিশিয়াল
ম্যাজিষ্ট্রেট ও আমলী আদালত- ৩
এ উল্লেখিতদের আসামী করে
মামলা দায়ের করেন। আদালত
মামলাটি আমলে নিয়ে ২৫
নভেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি
পরোয়ানা জারি করে।
এ ব্যাপারে পুলিশ কনস্টেবল
আবদুল্লাহ আল মামুনের বক্তব্য
জানা যায়নি।

Address

Daganbhuiyan
Feni

Telephone

+8801908549360

Website

Alerts

Be the first to know and let us send you an email when Times of Daganbhuiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share