17/01/2022
আসসালামু আলাইকুম
সকল অবস্থায় আল্লাহ কে সরণ করুন।
কিছু মানুষের স্বভাব- যখন বিপদে পড়ে, যখন পরিস্থিতি নিজের বিরুদ্ধে যায়, নিজের প্রিয় জিনিস হারায়, অসুস্থ হয় ইত্যাদি কারনে তখন আল্লাহকে সরণ করে।
আবার যখন সুস্থ হয়, বিপদ থেকে রক্ষা পায়, নিজের উদ্দেশ্য ঠিক হয় তখন আর আল্লাহ কে সরণ করে না।
যারা আল্লাহর নির্দেশ পালন করে তার স্মরণে অন্তঃকরণকে সিক্ত করা শুরু করে তাদের হৃদয় দ্রবীভূত হয়ে যায় স্রষ্টার রহমতের ফোটায়। যে অন্তর স্রষ্টার স্মরণের স্বাদ পেয়েছে সে যেন প্রশান্তির সরোবরে ডুব দিয়েছে।
Allah Subhanahu Wa Ta'ala said:
فَا ذْكُرُوْنِيْۤ اَذْكُرْكُمْ وَا شْکُرُوْا لِيْ وَلَا تَكْفُرُوْنِ
ফাযকুরূনী আযকুরকুম ওয়াশকুরূলী ওয়ালা-তাকফুরূন।
"কাজেই তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদেরকে স্মরণ করব এবং আমার শোকর করতে থাক, না-শোকরী করো না।"
(QS. Al-Baqarah 2: Verse 152)