Abrar Book Shop

Abrar Book Shop Book_Shop প্রয়োজন আপনার পুরণ করবো আমরা তাহলে আর দেরি কেন চাহিদা অনুযায়ী সকল প্রকার বই সরবরাহ করা হয়।

09/06/2023

আগামী জুলাই ২০২৩ থেকে সরকারি-বেসরকারি যে সকল সেবা পেতে ন্যূনতম ২০০০৳ রিটার্ন জমার স্লিপ বাধ্যতামূলক।
উল্লেখযোগ্য খাত গুলো হচ্ছেঃ-
১. ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে পাঁচ লাখ টাকা বেশি ঋণ নিলে
২. কোম্পানি পরিচালক বা শেয়ারহোল্ডার হলে
৩. আমদানি-রপ্তানি নিবন্ধন সনদ (আইআরসি-ইআরসি) নিতে
৪. সিটি করপোরেশন বা পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স নিতে
৫. সমবায় সমিতি নিবন্ধন নিতে
৬. বিমা কোম্পানির সার্ভেয়ার হতে
৭. ১০ লাখ টাকা বেশি মূল্যের জমি-ফ্ল্যাটের দলিল করতে
৮. ক্রেডিট কার্ড নিতে
৯. পেশাজীবী সংগঠনের সদস্যপদ নিতে
১০. ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স
১১. পরিবেশ ছাড়পত্র
১২. বিএসটিআই লাইসেন্স ও ছাড়পত্র পেতে
১৩. গ্যাস-বিদ্যুৎ সংযোগ নিতে
১৪. ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলে-মেয়েদের ভর্তি করতে
১৫. কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ নিতে
১৬. অস্ত্রের লাইসেন্স নিতে
১৭. ব্যাংকে ঋণপত্র (এলসি) খুলতে
১৮. ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে
১৯. নির্বাচনে অংশ নিতে
২০. সরকারি চাকরিজীবীদের বেতন ১৬ হাজার টাকা হলে
২১. এমপিওভুক্ত শিক্ষকরা ১৬ হাজার টাকার বেশি বেতন পেলে
২২. পণ্য আমদানি-রপ্তানির বিল অফ এন্ট্রি জমা দিতে রিটার্ন জমার স্লিপ বাধ্যতামূলক
২৩. বিমা কোম্পানির সার্ভেয়ার হতে
২৪. ১০ লাখ টাকা বেশি মূল্যের জমি-ফ্ল্যাটের দলিল করতে
২৫. মোটরগাড়ি, জমি, বাসস্থান বা যে কোনো স্থাবর সম্পদ সংশ্লিষ্ট অংশিদারত্ব ব্যবসা করতে।
২৬. কোনো বেসরকারি প্রতিষ্ঠান থেকে বেতন নেওয়ার সময়।
২৭. সরকার বা সরকারি কোনো সংস্থা, করপোরেশন থেকে 'বেতন' শিরোনামে মূল বেতন হিসেবে ১৬ হাজার বা তার বেশি টাকা পাওয়ার সময়।
২৮. মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বা অন্যান্য ইলেকট্রনিক উপায়ে অর্থ স্থানান্তরে কোনো কমিশন, ফি জাতীয় অর্থ পেতে।
২৯. পরামর্শক, ক্যাটারিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, জনবল সরবরাহ বা নিরাপত্তা সেবা দিয়ে অর্থ গ্রহণ করতে।
৩০. সরকারের কাছ থেকে মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) হিসেবে প্রতি মাসে ১৬ হাজার বা তার বেশি টাকা পেতে।
৩১. বীমা কোম্পানির এজেন্সি হিসেবে নিবন্ধন বা পুনর্নিবন্ধন করতে।
৩২. দুই বা তিন চাকা ছাড়া যে কোনো ধরনের মোটরগাড়ি নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়ন করতে।
৩৩. কোনো এনজিওকে বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির অধীনে কোনো মাইক্রো ক্রেডিট সংস্থার কাছে বিদেশি অনুদান ছাড় দেওয়ার ক্ষেত্রে।
৩৪. ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো পণ্য বা সেবা বিক্রি করতে।
৩৫. কোনো ক্লাবের সদস্যপদ পেতে চাইলে।
৩৬. পণ্য সরবরাহ, চুক্তি সম্পাদন বা সেবা প্রদানের জন্য টেন্ডারের কাগজপত্র জমা দেওয়ার ক্ষেত্রে।
৩৭. আমদানি বা রপ্তানির জন্য বাংলাদেশ থেকে বিল অফ এন্ট্রি জমা দেওয়ার ক্ষেত্রে।
৩৮. ভবন নির্মাণের জন্য রাজউকসহ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও পৌরসভা কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে।
৩৯. স্ট্যাম্প এবং কোর্ট ফি'র ভেন্ডর হিসেবে নিবন্ধনে
৪০. পৌরসভায় ১০ লাখ টাকা মূল্যের জমি বিক্রয় এবং লিজ রেজিস্ট্রেশনের সময়।
৪১. ভূমি ও ভবন লিজ রেজিস্ট্রেশনের সময়
৪২. যেকোনও ধরনের সোসাইটি, সমবায়, ট্রাস্ট, ফান্ড, ফাউন্ডেশন, এনজিও ব্যাংক হিসাব খোলা ও চালু রাখতে
৪৩. মাইক্রোক্রেডিট অর্গানাইজেশনের ব্যাংক হিসাব খোলা ও চালু রাখতে
৪৪. নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সিটি করপোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ গ্রহণের সময় বাড়ির মালিকের আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক।
আগামী অর্থবছরে এসব সেবার সাথে আরো নতুন বেশকিছু সুযোগ-সুবিধা যুক্ত হবে।
এসব সেবা পেতে আগামীতে ই-টিআইএন ধারীদের অবশ্য রিটার্ন জমার স্লিপ গ্রহন করতে হবে।
সংগৃহীত
#রিটার্ন িআইএন #সরকারি_সেবা #বেসরকারি_সেবা

সূরা ওয়াকিয়াহ তেলাওয়াতটি শুনুন-
12/05/2023

সূরা ওয়াকিয়াহ তেলাওয়াতটি শুনুন-

সূরা আল- ওয়াক্বিয়া’র গুরুত্ব, পাঠের ফজিলতপবিত্র কোরআনের ১১৪টি সুরার আলাদা তাৎপর্য, মাহাত্ম ও ফজিলত আছে। এমনকি এক.....

21/03/2023

যাকাত সম্পর্কে সকল প্রশ্নের সমাধান পেতে পড়ুন!

আধুনিক প্রেক্ষাপটে যাকাতের বিধান
ইসলামের পঞ্চস্তম্ভের ‍তৃতীয় স্তম্ভ যাকাত। পবিত্র কুরআনে নামাযের সঙ্গে সঙ্গে যাকাতের বিধান দেওয়া হয়েছে। নামায দৈহিক ইবাদত এবং যাকাত আর্থিক ইবাদত। দুটোকে একত্রে উল্লেখ করে দৈহিক ও আর্থিক ইবাদতপালনের ব্যাপারে সমানভাবে যত্নশীল হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

যাকাত বিত্তবান ও বিত্তহীনদের মধ্যে মানবিক সেতুবন্ধন তৈরি করে। যাকাত অন্যায় ও অনাচার, বৈষম্য ও শোষণ, দারিদ্র্য ও ক্ষুধা দূর করে এবং সমৃদ্ধ ও স্বনির্ভর সমাজ বিনির্মাণে কার্যকরী ভূমিকা পালন করে। তা সত্ত্বেও আমাদের সমাজে যাকাতের বিধানাবলি যথাযথ গুরুত্ব পায় না। যাঁরা যাকাতা দেন তাঁদের অনেকে যথার্থভাবে হিসাব করেন না। থোক বরাদ্দ থেকে কিছু দিয়ে দেন যা যাকাতের উদ্দেশ্য ধারণ করে না। বস্তুত যাকাতের আহকাম, মাসায়িল এবং ব্যায়ের ক্ষেত্র ইত্যাদি অবগত হওয়া প্রত্যের মুসলমানের জন্য, বিশেষ করে যাঁদের যাকাত দেওয়া আবশ্যক তাঁদের জন্য অবশ্য কর্তব্য।

বাংলাদেশের বিদ্যমান প্রেক্ষাপট সামনে রেখে যাকাত-সম্পর্কিত একটি গ্রহণযোগ্য গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ ইসলামিক ল'রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার। ফলে ‘আধুনিক প্রেক্ষাপটে যাকাতের বিধান’ শীর্ষক গ্রন্থটি রচনা করেন ড. মুহাম্মদ রুহুর আমিন রব্বানী এবং মুফতি মুহিউদ্দীন কাসেমী।

গ্রন্থটি সকল শ্রেণি-পেশার সামর্থ্যবান ব্যক্তি, প্রতিষ্ঠান, যাকাত-সংগ্রহকারী, যাকাত-ব্যবস্থাপনায় নিয়োজিত সংস্থা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও এবং শিক্ষাবিদদের জন্য একটি পথনির্দেশক হবে।

পৃষ্ঠাসংখ্যা : ২০৮
মুদ্রিত মূল্য : রঙিন কাগজ : ২৫০ টাকা।
যোগাযোগ- 01719-99 12 08, 01521-20 44 75
#যাকাতেরবিধান #যাকাত #আধুনিক #বিধান
#যাকাতের_আধুনিক_বিধান

 #সূরা_আল_ওয়াক্বিয়া’র গুরুত্ব, পাঠের ফজিলতআবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন- আল্লাহর রাসুল (স.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রতিদ...
07/11/2022

#সূরা_আল_ওয়াক্বিয়া’র গুরুত্ব, পাঠের ফজিলত
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন- আল্লাহর রাসুল (স.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রতিদিন রাতে সুরা ওয়াকিয়াহ তেলাওয়াত করবে, তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না।’ (বায়হাকি, শুআবুল ঈমান: ২৪৯৮) তাই প্রতি রাতে পড়তে না পাড়লে তেলাওয়াতটি শুনুন- https://youtu.be/R0F_i2FBbvo

#সূরা_আল_ওয়াক্বিয়াহ াক্বিয়া #সূরা_ওয়াক্বিয়াহ_গুরুত্ব

সূরা আল- ওয়াক্বিয়া’র গুরুত্ব, পাঠের ফজিলতপবিত্র কোরআনের ১১৪টি সুরার আলাদা তাৎপর্য, মাহাত্ম ও ফজিলত আছে। এমনকি এক.....

 #তুলনামূলক_ধর্মআধুনিক বিশ্বে তুলনামূলক ধর্ম একটি জনপ্রিয় বিষয়। কখন কীভাবে এ অভিজ্ঞানের উৎপত্তি হয় তার ইতিহাস বিশ্লেষণ ক...
02/11/2022

#তুলনামূলক_ধর্ম
আধুনিক বিশ্বে তুলনামূলক ধর্ম একটি জনপ্রিয় বিষয়। কখন কীভাবে এ অভিজ্ঞানের উৎপত্তি হয় তার ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় যে, ইসলামের অভ্যুদয়ের সূচনালগ্ন থেকেই এ অভিজ্ঞানের সূত্রপাত ঘটে। সে সময়ে এটি ইলমুল কালাম ও ইলমুল মুনাযারা হিসেবে আলোচিত হতে থাকে। পরবর্তীকালে এটি ইলমুল আদইয়ান নামে এক স্বতন্ত্র অভিজ্ঞান হিসেবে আখ্যায়িত হয়।

এছাড়া আসমানি ধর্মের বিশ্বাসসমূহের তুলনামূলক পর্যালোচনা এ ধর্মসমূহের সাদৃশ্য ও বৈসাদৃশ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি তুলে ধরা হয়েছে, ধর্মচর্চায় প্রাচীন ও আধুনিক মুসলিম পন্ডিতগণের সংক্ষিপ্ত জীবনেতিহাসসহ এ শাস্ত্রে তাঁদের অবদান তুলে ধরা হয়েছে।
বাংলা ভাষায় বিভিন্ন ধর্মের তুলনামূলক বিশ্লেষণে গ্রন্থটি অসাধারণ ও অনবদ্য।

দেশের সর্বনিম্ন মূল্যে বইটি পেতে আমাদেরকে ইনবক্স করুন।
অর্ডার করতে আপনার ঠিকানা ও মোবাইল নম্বর ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ 📲-01521-204475


#তুলনামূলক_ধর্ম
#তুলনামূলক #ধর্ম

📚“বিদ‘আত সিরিজ” [১-৬খন্ড ]📚 🖋️🖊️ আলোচ্য বিষয় :১. বিদ‘আত-১ম খণ্ড, প্রসঙ্গ : পরিচয়, প্রকরণ ও পরিনাম।২. বিদ‘আত-২য় খণ্ড, প্র...
31/10/2022

📚“বিদ‘আত সিরিজ” [১-৬খন্ড ]📚
🖋️🖊️ আলোচ্য বিষয় :
১. বিদ‘আত-১ম খণ্ড, প্রসঙ্গ : পরিচয়, প্রকরণ ও পরিনাম।
২. বিদ‘আত-২য় খণ্ড, প্রসঙ্গ : ইসলামী আকীদা।
৩. বিদ‘আত-৩য় খণ্ড, প্রসঙ্গ : জানাযা, কবর যিয়ারত ও ইছালে সওয়াব।
৪. বিদ‘আত-৪র্থ খণ্ড, প্রসঙ্গ : ইবাদত।
৫. বিদ‘আত-৫ম খণ্ড, প্রসঙ্গ : ঈদে মীলাদুন্নবী, ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠান।
৬. বিদ‘আত-৬ষ্ঠ খণ্ড, প্রসঙ্গ : তাসাউফ।

৬টি বইয়ের প্যাকেজ মূল্য-২০০০ টাকা মাত্র। ডেলিভারি চার্জ ফ্রি।
অর্ডার করতে ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন।
📲হোয়াটসঅ্যাপ-01521-204475, 01719-991208

08/10/2020

Address

55/B, Purana Paltan
Fulbaria
1000

Alerts

Be the first to know and let us send you an email when Abrar Book Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abrar Book Shop:

Share