Weekend bd

Weekend bd Welcome to WeekendBD on Facebook - a hub for conversation about bangla news and ideas. Like our page and connect with WeekendBD journalists & readers.

https://youtu.be/Yl6a6izhBqk
05/03/2021

https://youtu.be/Yl6a6izhBqk

Road Safety World Series is a Twenty20 extravaganza in association with the Road Safety Cell, Government of Maharashtra! 6 Nations, 15 Matches - Who will win...

তফসিলি ব্যাংকগুলোর লভ্যাংশ দেওয়ার ক্ষেত্রে নতুন একটি নীতিমালা ঘোষণা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। চলমান করোন...
07/02/2021

তফসিলি ব্যাংকগুলোর লভ্যাংশ দেওয়ার ক্ষেত্রে নতুন একটি নীতিমালা ঘোষণা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। চলমান করোনা সংকটে ব্যাংকের আর্থিক সক্ষমতা এবং ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীদের রিটার্নের বিষয়টি বিবেচনা করে এ লভ্যাংশ দেওয়ার নীতিমালা প্রণয়ন করা হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে ২০২০ সালের জন্য শেয়ারের বিপরীতে লভ্যাংশ ঘোষণার নীতিমালা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি দেশে কার্যরত সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।...

তফসিলি ব্যাংকগুলোর লভ্যাংশ দেওয়ার ক্ষেত্রে নতুন একটি নীতিমালা ঘোষণা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক.....

জাতীয়ভাবে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের প্রথম দিনে সারাদেশে টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন। তাদের মধ্যে পুরুষ ২৩ হাজ...
07/02/2021

জাতীয়ভাবে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের প্রথম দিনে সারাদেশে টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন। তাদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৫৭ জন আর নারী সাত হাজার ৩০৩ জন। তাদের মধ্যে ২১ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া, যেমন- জ্বর, টিকা নেওয়ার স্থানে লাল হওয়ার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম-এর পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা মহানগরে টিকা নিয়েছেন পাঁচ হাজার ৭১ জন। তাদের মধ্যে পুরুষ তিন হাজার ৭৭২ জন আর নারী এক হাজার ২৯৯ জন।...

জাতীয়ভাবে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের প্রথম দিনে সারাদেশে টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন। তাদের মধ্যে পু...

রাজধানীর অদূরে পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের কাজ শেষ। রবিবার (৭ ফেব্রুয়ারি) সরকারের কাছে এটি...
06/02/2021

রাজধানীর অদূরে পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের কাজ শেষ। রবিবার (৭ ফেব্রুয়ারি) সরকারের কাছে এটি বুঝিয়ে দেবে ঠিকাদারি প্রতিষ্ঠান চাইনিজ স্টেট কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এ বছর থেকেই এই সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হওয়ার কথা। তবে করোনার কারণে আপাতত মেলা স্থগিত রয়েছে। তবে যখনই হোক, এখন থেকে প্রতিবছর এখানেই অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এসব তথ্য জানা গেছে। …...

রাজধানীর অদূরে পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের কাজ শেষ। রবিবার (৭ ফেব্রুয়ারি) সরকারে...

চলমান করোনার পরিস্থিতির আলোকে সাদামাটা ভাবেই শুরু হয়েছিল বঙ্গবন্ধু টে-টোয়েন্টি কাপের লড়াই। যার পর্দা নামছে আজ। জেমকন ...
18/12/2020

চলমান করোনার পরিস্থিতির আলোকে সাদামাটা ভাবেই শুরু হয়েছিল বঙ্গবন্ধু টে-টোয়েন্টি কাপের লড়াই। যার পর্দা নামছে আজ। জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রামের শিরোপা লড়াইয়ের ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বিশেষ এই আসর। শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এর আগে খুলনা প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনালে উঠে। আর চট্টগ্রাম ফাইনালে ওঠে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বেক্সিমকো ঢাকাকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে।...

চলমান করোনার পরিস্থিতির আলোকে সাদামাটা ভাবেই শুরু হয়েছিল বঙ্গবন্ধু টে-টোয়েন্টি কাপের লড়াই। যার পর্দা নামছে .....

মোবাইল ডাটার গতির হিসাবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান শুধুমাত্র আফগানিস্তানের ঠিক ওপরে। বৈশ্বিক মোবাইল ও ব্রডব্র্য...
28/10/2020

মোবাইল ডাটার গতির হিসাবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান শুধুমাত্র আফগানিস্তানের ঠিক ওপরে। বৈশ্বিক মোবাইল ও ব্রডব্র্যান্ড ইন্টারনেট নেটওয়ার্কের মানের তালিকায় বাংলাদেশের এই অবস্থান। ওকলা’স স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স মতে, ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৩। গত সেপ্টেম্বরে বাংলাদেশে মোবাইল ডাটার ডাউনলোড গতি ছিল প্রতি সেকেন্ডে ১০ দশমিক ৭৬ মেগাবাইট (এমবিপিএস)। বিশ্বে গড় গতি ছিল ৩৫ দশমিক ২৬ এমবিপিএস। বাংলাদেশে গড় মোবাইল আপলোড গতি ছিল ৬ দশমিক ৯৬ এমবিপিএস এবং ল্যাটেনসি ছিল ৩৯ মিলিসেকেন্ড (এমএস)। বৈশ্বিক গড় ছিল ১১ দশমিক ২২ এমবিপিএস এবং ৪২ এমএস। [ 248 more words ]

মোবাইল ডাটার গতির হিসাবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান শুধুমাত্র আফগানিস্তানের ঠিক ওপরে। বৈশ্বিক মোবাইল ....

ইতালিতে করোনা সংক্রমণ রোধে বিধি-নিষেধের প্রতিবাদে বিক্ষোভে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ইতালির রোম।...
28/10/2020

ইতালিতে করোনা সংক্রমণ রোধে বিধি-নিষেধের প্রতিবাদে বিক্ষোভে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ইতালির রোম। মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে শহরটির রাজপথ। কারফিউ অমান্য করে বিক্ষোভ মিছিল বের করেন কয়েক হাজার মানুষ। স্থানীয় সেন্ট্রাল পিপল'স স্কয়ারে অবস্থান নিয়ে করোনা প্রতিরোধে জারি করা বিধিনিষেধ তুলে নেয়ার দাবি জানান তারা। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করেতে কাঁদানে গ্যাস, রাবার বুলেট আর জলকামান ব্যবহার করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারী। … [ 165 more words ]

ইতালিতে করোনা সংক্রমণ রোধে বিধি-নিষেধের প্রতিবাদে বিক্ষোভে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ই...

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশকারী ফ্রান্সের ম্যাগাজিন ‘শার্লি হেবদো’র ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়ে...
27/10/2020

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশকারী ফ্রান্সের ম্যাগাজিন ‘শার্লি হেবদো’র ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়ে ডাউন করতে সক্ষম হয়েছে বাংলাদেশি হ্যাকাররা। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে কয়েক হাজার সাইবার বিশেষজ্ঞ শার্লি হেবদোর ওয়েবসাইটে হামলা শুরু করে। এক ঘণ্টারও বেশি সময় চেষ্টায় পর রাত ১১টার দিকে তাদের ওয়েবসাইট ডাউন হয়। এর আগে মঙ্গলবার রাতে কয়েক হাজার হ্যাকার একযোগে হামলা শুরুর বিষয়টি সময় নিউজকে নিশ্চিত করেন হামলায় অংশ নেয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক সাইবার বিশেষজ্ঞ। [ 109 more words ]

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশকারী ফ্রান্সের ম্যাগাজিন ‘শার্লি হেবদো’র ওয়েবসাইটে সাইবার হাম.....

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করার প্রতিবাদে ফ্রান্সের বহুল আলোচিত সাপ্তাহিক ম্যাগাজিন ‘শার্লি এবদো’র...
27/10/2020

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করার প্রতিবাদে ফ্রান্সের বহুল আলোচিত সাপ্তাহিক ম্যাগাজিন ‘শার্লি এবদো’র ওয়েবসাইটে হামলা শুরু করেছেন সাইবার হ্যাকাররা। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে কয়েক হাজার হ্যাকার একযোগে হামলা শুরু করেছেন বলে নিশ্চিত করেছেন হামলায় অংশ নেয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক সাইবার বিশেষজ্ঞ। উল্লেখ্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফ্রান্স। সমালোচনা ছাড়াও দেশটির পণ্য বয়কটের হিড়িক পড়েছে। একই সঙ্গে ফ্রান্সের ইন্টারনেট অঙ্গনে সাইবার হামলাও চালাচ্ছে বিভিন্ন দেশের হ্যাকাররা। [ 306 more words ]

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করার প্রতিবাদে ফ্রান্সের বহুল আলোচিত সাপ্তাহিক ম্যাগাজিন ‘শার্....

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) শ্রেনীর ভর্তি পরীক্ষা অনলাইনে নয় সশরীরে উপস্থিত থেক...
27/10/2020

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) শ্রেনীর ভর্তি পরীক্ষা অনলাইনে নয় সশরীরে উপস্থিত থেকে স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নেয়া হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ভর্তি পরীক্ষা কবে নেয়া হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। বৈঠক সূত্রে জানা গেছে, মোট ১০০ নম্বরের পরীক্ষা নেয়ার বিষয়ে আলোচনা করেছেন কাউন্সিল সদস্যরা। এর মধ্যে ৬০ নাম্বার নেয়া হবে এমসিকিউ আর ৪০ নাম্বারের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ভিত্তিতে কোনো নাম্বার রাখা হবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি কর্তৃপক্ষ। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে ফের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। … [ 114 more words ]

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে  অনার্স (সম্মান) শ্রেনীর ভর্তি পরীক্ষা অনলাইনে নয় সশরীরে উপ....

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Weekend bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category