30/06/2026
ঘুম আসেনি। শুধু জানালার ওপাশে জোৎস্না, আর ভেতরে এক অদ্ভুত ঝড়।
রাত যত গভীর, ততই অন্ধকার ক্ষীণ হয়ে আসছে। জানালা দিয়ে হাঁক ফিকিয়ে দেখি, জোৎস্নার উজ্জ্বল আকাশে বুকভরা তারা।
ভিতরটা কেন জানি আজ থরথর করতে লাগল এক দারুণ নৃত্যে। এই যেন কালবৈশাখীর ঝড়ের আমেজ; কালো মেঘে ছেয়ে গেছে গোটা হৃদয়। নিত্যনতুন স্বপ্নে বিভোর গোটা মস্তক যেন একেবারে শুকিয়ে গেছে। এখন খুব বড্ড একা লাগে এই রাতের অন্ধকারে।
গভীর রাতে এই আত্মিক মন কখনো নিভু নিভু হয়ে জ্বলে ওঠে, ঠিক যেন হঠাৎ বিজলির ঝলক বয়ে যায় মনের ভেতর।
জানালার পাশে দাঁড়িয়ে দেখলাম—রাস্তাঘাটে কেউ নেই; বড় নির্জন মাঠঘাট। বেলি ফুলের গন্ধে গোটা ঘর ছেয়ে গেছে।
দুঃস্বপ্নে ঘুম ভাঙা আমার নিত্যদিনের অভ্যাস। তবে আজ একটু জটিল সমীকরণ গুনতে হলো।
অনামিকা নামক বহুমাত্রিক ফুলের সুবাতাস বইল ঘুমের ঘোরে, অচেতন মনে। সে এক বহুমাত্রিক ফুল, যা শতগুণে গুণান্বিত।
সত্যি বলতে, ভালোবাসার এক অবিচ্ছেদ্য অংশ আমার জীবনে পৈশাচিক উৎফুল্লতা দিয়েছে। প্রেমের আঘাতে আমি ঘায়েল হয়েছি; লেলিয়ে-লুটিয়ে পড়েছি কতবার!
আজও সেই স্বপ্ন আমায় রাতের অন্ধকারে বিজলির ঝলকের ন্যায় উজ্জ্বল করে।
মানুষের হৃদয় কতই না সার্থপর হতো, যদি তার এক প্রান্ত মরুভূমি আর অন্য প্রান্ত বরফাচ্ছন্ন হতো!
নিরালা দুপুরবেলা কিংবা গোধূলি বিকেলে, যখন আকাশের পানে তাকিয়ে অথবা বিস্তর ফসলি মাঠঘাট আর দূরদূরান্তের খেতখামার দেখে এক মুহূর্তের জন্য স্থবির হয়ে মনকে নতুন করে সাজিয়ে নিতে যাই, ভালোবাসার অনুভূতি আকাশ ভেঙে চুরমার করে আমার দিকে ধেয়ে আসে।
আমার আকাশচুম্বী স্বপনবাজিতা এখন অবচেতন মনে রুদ্ধ—মাকড়শার জালের মধ্যে বন্দি।
জগতের সব মায়া বিসর্জন দিয়েও আমি শুধু আটকাই ভালোবাসার মোহে। তাই ভালোবাসার এক অবিচ্ছেদ্য অংশ—আকর্ষণ, যার মোহ-মায়ায় নিবৃত্ত আমার জীবন।
রাত তিনটা একুশ মিনিট।
ডায়েরি বন্ধ করলাম।
কিন্তু কিছু অনুভূতি আজও অসমাপ্ত রয়ে গেল।
আপনারও কি এমন কোনো অসমাপ্ত রাত আছে?
#নিরর্থক_প্রণয়