29/08/2024
অন্যরকম এক অনুভূতি ✨
~আজ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হলাম।
বাসে করে যাওয়া,,এখন সময়টা নামাজ পড়ার।
১০ মি. নামাজ বিরতি।
বাস থেকে নামছিলাম হঠাৎ একজন আঙ্কেল কে দেখে
আমার গন্তব্য বদলে গেলো!
দেখে প্রথমে ভাবলাম আঙ্কেল নামাজ পড়তে বের হচ্ছেন।
কয়েকজন কে দেখলাম গাড়ি থেকে বেরিয়ে আসতে তবে আমি বের হইনি।।
আমার মন বলছে আঙ্কেলের আমার খুব প্রয়োজন যদিও গন্তব্য মসজিদ পর্যন্ত।।
উনার পাশে এসে দাড়ালাম এবং বললাম "আপনি কি এখন বের হবেন? "
উনি বললেন "হ্যাঁ!! "
বললাম "আচ্ছা। "
যাই হোক,, আঙ্কেল-কে আমি কদাচিৎ এক ক্ষণ সময় সাহায্যের জন্য প্রস্তুত হলাম যদিও গন্তব্য মসজিদ পর্যন্ত!!
আঙ্কেল ঠিক ভাবে গাড়ি থেকে বের হলেন।।
এখন আমার প্রথম প্রশ্ন :
-আপনি কোথায় যাবেন।
উত্তরে বললো :
-বিষন্ন এক বেদনায় ছিলাম যা শিরোনামহীন বাক্য!!
প্রস্রাব শেষ এখন
দ্বিতীয় প্রশ্ন : ×
নিজেই বললেন :
- বাবা আমার কোন ছেলে নেই,দুইটা মেয়ে আছে!!
ঢাকায় যাচ্ছিলাম চৌদ্দগ্রাম থেকে।।
-আমার কোন ছেলে নেই!!!
শেষে আঙ্কেল কে গাড়িতে উঠিয়ে দিলাম ততক্ষণে নামাজ পড়ার সময়ও শেষ।
তাত্ক্ষণিক আমি ওজু করে আসলাম। 😐
বিঃদ্রঃ উনার হাতে একটা ওয়াকিং স্টিক ছিল। ডান পা তে কোন সেন্স নেই। বাম পা টা দিয়ে একটু একটু হাটতে পারেন। সত্যি জানতাম না তিনি প্রস্রাব করবেন। সবাই একটু তাড়াহুড়ো তে ছিল তাই কেউ বুঝতে পারে নি এবং আমিও!
**লেখার উদ্দেশ্য টা হচ্ছে হঠাৎ জীবন নিয়ে প্রশ্ন আসলো আমার মনে।
এক উদ্দেশ্যহীন এবং বিমুঢ় নৌকাডুবি আমি!!
আমি বলছি আমায় দিয়ে কিছু হবে না,
আমি আস্থার শেষ পর্যায়ে চলে গিয়েছি
যদিও সমাজ আমায় নিয়ে ভাবে!!
বড়ো হতে চাই তবে জীবনের এই বিচ্ছিন্ন মোড়, মেঘ, বৃষ্টি এবং বন্যা কে নিয়ে থাকতে চাই!
আমি উদাসীন প্রাণহীন হিমালয়ের ন্যায় এক আতঙ্ক অধ্যায়!
সূচনায় কালো দিগন্তের পথ।
আমি ক্লান্ত উদাসীন!!
করপাই উত্তরপাড়া আহলে হাদিস জামে মসজিদ।
২৯ আগস্ট (৭:৫৫)
_________________________________________