12/07/2026
এত বৃষ্টিতে শুধু মানুষই কষ্ট পাচ্ছে না! রাস্তার কুকুর, বিড়াল, পাখি—এই অবলা প্রাণীগুলোরও তো কোথাও যাওয়ার জায়গা নেই। সারাদিন ভিজে থাকে, অনেকেই না খেয়ে থাকে, নিরাপদ একটা শুকনো আশ্রয়ও পায় না।
যদি পারেন, ওদের জন্য একটু শুকনো জায়গা করে দিন। একটু খাবার আর এক বাটি পরিষ্কার পানি রেখে দিন। আপনার ছোট্ট এই মানবিকতাই হয়তো একটি প্রাণ বাঁচিয়ে দিতে পারে।
সবাই নিজের মতো করে বাঁচতে চায়। এই দুর্যোগে মানুষ যেমন মানুষের পাশে দাঁড়াচ্ছে, তেমনি চলুন অবলা প্রাণীগুলোর পাশেও দাঁড়াই।