25/12/2025
সবাই আছে…
তবু এখন আর কেউ গেম খেলায় না।
কেউ কাজে ডুবে আছে,
কেউ প্রবাসে গিয়ে জীবন বানাচ্ছে,
আর কেউ সময়ের অভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।
একসময় চার জন মানেই এক স্কোয়াড,
এক লবি, এক হাসি।
আজ চার জনই আছে—
কিন্তু একসাথে কেউ নেই।
Free Fire এখনো ইনস্টল করা,
আইডিগুলোও অনলাইনে দেখা যায়,
শুধু ডাক দিলে আর কেউ আসে না।
বুঝে গেছি,
মানুষ হারায় না…
সময় আর দায়িত্ব মানুষকে আলাদা করে দেয়।
আজ গেইমে একা খেলি,
কিন্তু মনে মনে এখনো সেই টিমটাই রাখি—
যাদের সাথে একসময়
সবকিছু ভুলে শুধু গেইম খেলতাম। 🎮💔