05/09/2026
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণডাঙ্গা এলাকায় আশিনা আমবাগানের পাশে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত নারীকে ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, কে বা কারা ওই নারীকে হাত-পা বেঁধে সেখানে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে বিষয়টি সংশ্লিষ্টদের জানান।
জানা গেছে, ওই নারী রাজশাহী জেলার বাসিন্দা। তবে তার পরিচয় ও কীভাবে তিনি সেখানে পৌঁছেছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার বিস্তারিত জানতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের অপেক্ষা করা হচ্ছে।