Nextnews

Nextnews Beyond Headlines. Ahead of Time.

দেশের শীর্ষ টেলিভিশন সম্পাদকদের সমন্বয়ে গঠিত ‘টেলিভিশন এডিটরস কাউন্সিল’-এর সদস্য সচিব মনোনীত হওয়ায় সময় টিভির সিইও Jobair...
14/05/2026

দেশের শীর্ষ টেলিভিশন সম্পাদকদের সমন্বয়ে গঠিত ‘টেলিভিশন এডিটরস কাউন্সিল’-এর সদস্য সচিব মনোনীত হওয়ায় সময় টিভির সিইও Jobair Babu এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের নেতৃত্বে গণমাধ্যম আরও সমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ হবে—এই প্রত্যাশা রইলো

সময়টিভি দখলের পাঁয়তারাঅফিসে উত্তেজনা সময়টিভি দখলের পাঁয়তারা শুরু করেছে পতিত ফ্যাসিস্ট সরকারের অনুসারি সাংবাদিকরা। আজ সন্...
10/05/2026

সময়টিভি দখলের পাঁয়তারা
অফিসে উত্তেজনা

সময়টিভি দখলের পাঁয়তারা শুরু করেছে পতিত ফ্যাসিস্ট সরকারের অনুসারি সাংবাদিকরা। আজ সন্ধ্যার পর সময় টিভির পরিচালক আহমেদ জুবায়েরের নেতৃত্বে এই অপচেষ্টা শুরু হয়েছে। আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআইয়ের প্রধান সমন্বয়ক রিভু এবং পাভেলরা মিলে সময়টিভিকে কুক্ষিগত করার চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে অবৈধভাবে প্রায় ১৮০জন আওয়ামী লীগপন্থী সাংবাদিককে চাকুরি দিয়ে নিজের পক্ষে পাল্লা ভারি করেছেন।

সময়টিভির সাংবাদিকরা জানিয়েছেন, পতিত ফ্যাসিস্ট সাংবাদিক আহমেদ জুবায়ের টিভিতে প্রবেশ করে অবৈধভাব সিইও জুবায়ের বাবুকে চাকুরিচ্যুতির চিঠি দেন। যেটি আহমেদ জুবায়ের করতে পারেন না। এই অবৈধ চিঠি প্রত্যাখান করেন জুবায়ের বাবু। তিনি অফিসে অবস্থান করেন। তার পক্ষের সাংবাদিকরা নিজেরাই অফিসে অবস্থান নিয়েছেন। এ নিয়ে সময়টিভিতে উত্তেজনা বিরাজ করছে।

সময়টিভি বিগত পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের অন্যতম প্রচারযন্ত্রে পরিণত হয়। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় বিগত সরকারের পক্ষে ন্যাক্করজনক ভূমিকায় অবতীর্ণ হয়। সময়টিভি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ধারাবাহিক নেতিবাচক প্রতিবেদনও করেছিলো। ৫ আগস্ট পটপরিবর্তনের পর সময়টিভি কর্তৃপক্ষ সিইও হিসাবে সিনিয়র সাংবাদিক জুবায়ের বাবুকে নিয়োগ দেন। সময়টিভির গুনগন পরিবর্তন আনেন। দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত সাংবাদিকদের পদোন্নতিও দেন।
কিন্তু ঘাপটি মেরে থাকা আহমেদ জুবায়ের হঠাৎ দৃশ্যপটে এসে সময়টিভি দখলে মরিয়া হয়ে উঠেন।

এ বিষয়ে জানতে চাইলে সময়টিভির সিইও জুবায়ের বাবু জানিয়েছেন, অবৈধভাবে সময়টিভি দখল করার পাঁয়তারা শুরু করেছে পতিত আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র। সময়টিভির সাংবাদিকরা এই নিয়ে আতংকিত।

12/02/2026

#সবারআগেবাংলাদেশ #ধানেরশীষ #বিএনপি #জনমত

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nextnews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share