22/03/2026
সম্মানিত লেখকবৃন্দের প্রতি জরুরি ঘোষণা
প্রিয় লেখক,
আমাদের পেইজে লেখা পাঠানোর নিয়ম ও প্রয়োজনীয় সকল তথ্য স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। তারপরও অনেকেই ইনবক্সে ইমেইল জানতে চান কিংবা ব্যক্তিগতভাবে লেখা পাঠানোর পদ্ধতি সম্পর্কে জানতে চান—যা আমাদের পক্ষে আলাদাভাবে সবার জন্য পরিচালনা করা কঠিন।
প্রতিটি সংখ্যায় আমাদের ইমেইলে বিপুল পরিমাণ লেখা জমা পড়ে। তাই প্রত্যেককে প্রাপ্তি স্বীকার (confirmation) মেইল পাঠানো সম্ভব হয় না। তবে নিশ্চিন্ত থাকুন—আপনার লেখা আমাদের কাছে পৌঁছায় এবং তা যথাযথভাবে বিবেচনা করা হয়।
লেখা নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি লেখা মনোযোগ দিয়ে পড়া হয় এবং সেখান থেকে বাছাই করা হয়। একজন লেখকের লেখা সাধারণত এক সংখ্যা পরপর প্রকাশ করা হয় (ধারাবাহিক লেখা ব্যতীত)। এক সংখ্যায় একটি লেখার বেশি পাঠাবেন না। লেখা পাঠানোর পর অন্তত দুই সংখ্যা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন।
প্রকাশিত প্রত্যেক লেখককে সৌজন্য কপি প্রদান করা হয়। পাশাপাশি প্রতি সংখ্যায় নির্বাচিত কিছু বিশেষ লেখককে সম্মানী প্রদান করা হয়ে থাকে।
লেখা পাঠানোর সময় অবশ্যই আপনার পূর্ণাঙ্গ ঠিকানা ও মোবাইল নম্বর যুক্ত করবেন। ঠিকানা ছাড়া কোনো লেখা প্রকাশ করা হবে না।
জরুরি প্রয়োজনে যোগাযোগ:
হোয়াটসঅ্যাপে মেসেজ দিন — ০১৭৩৩৭৭০১৭৭
নির্বাহী সম্পাদক: তানবীর আহমাদ শিবলী
আপনাদের সহযোগিতা ও ধৈর্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
মনন ম্যাগাজিন—আপনার ভাবনা, আমাদের প্রকাশ।