18/06/2026
“যারা AI agent ঠিকভাবে ব্যবহার করতে পারবে, তারা অনেক বেশি শক্তিশালী আর এগিয়ে থাকবে।” — 𝐇𝐨𝐰𝐢𝐞 𝐋𝐢𝐮
এই পর্বে Marina Mogilko–এর সঙ্গে কথা বলেন Howie Liu, যিনি Airtable–এর প্রতিষ্ঠাতা। আলোচনাটা ছিল AI, future of work আর entrepreneurship নিয়ে। Howie বলেন, আমরা এখন আর শুধু chatbot–এর যুগে নেই—আমরা ঢুকে পড়েছি “agent era”–তে। আগে AI–কে বারবার নির্দেশ দিতে হতো, কিন্তু এখন AI agent ধীরে ধীরে মানুষের কাজের ধরন, সিদ্ধান্ত নেওয়ার স্টাইল আর পছন্দ–অপছন্দ শিখে নিতে পারছে।
তার মতে, ভবিষ্যতে সবচেয়ে গুরুত্বপূর্ণ skill coding না—বরং AI–কে ঠিকভাবে manage করা। কারণ AI কাজ করবে, কিন্তু কোন কাজটা গুরুত্বপূর্ণ আর কোনটা না, সেটা ঠিক করবে মানুষ। তাই যে মানুষ AI–কে ভালোভাবে ব্যবহার করতে পারবে, সেই এগিয়ে থাকবে।
চাকরি নিয়ে প্রশ্নে Howie বলেন, অনেক repetitive কাজ অবশ্যই বদলে যাবে। কিন্তু এর মানে সুযোগ কমে যাবে না—বরং নতুন ধরনের সুযোগ তৈরি হবে। তিনি বলেন, যদি আপনি প্রায় শূন্য খরচে অসংখ্য কর্মী পেতেন, তাহলে আপনি কী করতেন? AI agent–রা আসলে সেই সুযোগটাই দিচ্ছে—কম মানুষ নিয়ে বড় কিছু তৈরি করা সম্ভব।
Howie–এর মতে, AI থেকে সবচেয়ে বেশি লাভ করবে তারা, যারা experiment করতে ভয় পায় না। শুধু ভিডিও দেখা বা পড়ে লাভ নেই—নিজে ব্যবহার করতে হবে, ভুল করতে হবে, আবার শিখতে হবে। তিনি বলেন, AI শেখার জন্য বড় ডিগ্রি দরকার নেই—রোজ অল্প সময় দিলেও অনেক কিছু শেখা যায়।
তিনি mindset নিয়েও গুরুত্বপূর্ণ কথা বলেন। মানুষ সাধারণত কাজকে activity হিসেবে দেখে—যেমন programmer মানে code লেখা, writer মানে লেখা টাইপ করা। কিন্তু AI যুগে এই চিন্তা বদলাতে হবে। এখন focus দিতে হবে outcome–এ—মানে, আপনি কী result তৈরি করছেন।
শেষে তিনি বলেন, আসল confidence আসে কাজ করার মাধ্যমে, শুধু জানার মাধ্যমে না। AI নিয়ে পড়া আর AI দিয়ে কিছু বানানো—এই দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। তাই যত দ্রুত আপনি practice শুরু করবেন, তত দ্রুত আপনি এগিয়ে যাবেন।
পডকাস্ট ক্রেডিটঃ Silicon Valley Girl |