08/08/2026
সুন্দরবন পায়ে হেঁটে যাবেন গাইবান্ধার দুই বাবা ছেলে!
"আলোকিত বাংলার স্বপ্ন যাত্রা আমরা করব জয়" স্লোগানে একটি মহৎ ভিশন কে সামনে রেখে গাইবান্ধার দুই বাবা ছেলে গাইবান্ধা থেকে হেঁটে যাবেন খুলনা বিভাগের সুন্দরবনে।
এটি তাদের ৭৫ নং মিশন। ৭৪ নং মিশন পর্যন্ত তারা এক সঙ্গে হেঁটেছেন ৩২৭৩ কিলোমিটার পথ।
মূলত তারা পায়ে হেঁটে হজে যাওয়ার জন্য এতো কষ্ট করছেন এবং সেই উপলক্ষে এই বাবা ছেলে মাত্র ২০ দিনে তেঁতুলিয়া থেকে টেকনাফ পায়ে হেঁটে গেছেন।
এবং গাইবান্ধা থেকে হাতীবান্ধা পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ একটানা পায়ে হেঁটে গেছেন, এই ১৫০ কিলোমিটার পথ তারা কোথাও রেস্ট নেননি কোথাও রাত্রি যাপন করিনি, টোটাল দুই দিন এক রাতে বাবা ছেলে এই ১৫০ কিলোমিটার পথ অতিক্রম করেছেন নিদ্রাহীন অবস্থায়। অর্থাৎ তারা সেই রাতে না খুমিয়ে হেঁটে গেছেন দৃঢ পায়ে।
প্রকৃত পক্ষে এক টানা ১৫০ কিলোমিটার পথ পায়ে হাঁটা শুধু বাংলাদেশে নয় পুরো পৃথিবীতেই একটি রেকর্ড। যা এখনো কেউ ভাঙ্গতে পারে নাই।
অবশ্য এর পাশাপাশি তারা হাঁটবেন রংপুর বিভাগ থেকে শুরু করে রাজশাহী বিভাগে ➡️ খুলনা বিভাগে এবং ঢাকা বিভাগের ঢাকায় গিয়ে তারা তাদের যাত্রা শেষ করবেন।
পথিমধ্যে তারা গাছ লাগানো, মাদক বন্ধ, যৌতুক প্রথা নিষিদ্ধ, বাল্য বিবাহ প্রতিরোধ, সহ বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম নিয়ে স্কুল, কলেজ, হাট বাজারে গিয়ে ছাত্র, ছাত্রী ও জনসাধারণকে সচেতন করতে উদ্বুদ্ধ করবেন।
ইতিপূর্বে দুই বাবা ছেলে গাইবান্ধা থেকে রাজা বিরাট পর্যন্ত ৬০ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করেছেন বিধায় আগামী ১৬/০৮/২০২৬ ইং তারিখে এই ৭৫ নং মিশন টির যাত্রা শুরু করবেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাজা বিরাট (বাজার) থেকে।
বাবা ছেলে যে রুট দিয়ে পায়ে হেঁটে যাত্রা করবেন তা নিম্নে দেওয়া হল:-
গাইবান্ধা ➡️ জয়পুরহাট ➡️ নওগাঁ ➡️ চাঁপাইনবাবগঞ্জ ➡️ রাজশাহী ➡️ নাটোর ➡️ পাবনা ➡️ কুষ্টিয়া ➡️ মেহেরপুর ➡️ চুয়াডাঙ্গা ➡️ ঝিনাইদহ ➡️ যশোর ➡️ বেনাপোল স্থলবন্দর ➡️ সাতক্ষীরা ➡️ খুলনা ➡️ নড়াইল ➡️ গোপালগঞ্জ ➡️ ফরিদপুর ➡️ পদ্মা সেতু ➡️ ঢাকা 🪷
উক্ত রুটে যদি কোন শুভাকাঙ্ক্ষী বাবা ছেলের সহিত দেখা করতে চান কিংবা তাদের হাঁটায় সামিল হতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে বাবা ছেলে তাদেরকে স্বাগত জানিয়েছেন।
প্রিয় গাইবান্ধাবাসী আপনারা সবাই দুই বাবা ছেলের জন্য দোয়া করবেন, যেন গাইবান্ধার এই কৃতি মান দুই বাবা ছেলে তাদের ৭৫ নং মিশন সঠিক ভাবে সম্পূর্ণ করতে পারে এবং আগামীতে পায়ে হেঁটে হজে যাওয়ার পথে আরেক ধাপ এগিয়ে যেতে পারে।
❤ I Love Gaibandha ❤ গ্রুপের পক্ষ থেকে বাবা ছেলের প্রতি রইল দোয়া, ভালোবাসা ও শুভকামনা।
আল্লাহ যেন তাদের এই কঠিন পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন এবং আগামীতে পায়ে হেঁটে হজে যাওয়ার পথ আরো সুগঠিত করেন, আমিন 🥀