Firest choice is Bangla

Firest choice is Bangla Bangla is our mother language & i fulfilled interested about this language to my father's,who was a

Brought and bright mindfulness of language Baguley and over all the latest country and the mother language, and also the "International Mother Language."

মানুষ ও দৃষ্টিভঙ্গি।মানুষের দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে মূলত মানুষের বিদ্যা শিক্ষা জ্ঞাণ গড়িমা উপলব্ধি অনুধাবন এবং সিদ্ধান্ত গ...
22/07/2026

মানুষ ও দৃষ্টিভঙ্গি।

মানুষের দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে মূলত মানুষের বিদ্যা শিক্ষা জ্ঞাণ গড়িমা উপলব্ধি অনুধাবন এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার প্রয়োগের ওপর।

আর তাই মানুষের দৃষ্টিভঙ্গি উর্বর ও চেতনা লব্ধ করে গড়ে তুলতে তার পারিবারিক ও পারিপার্শ্বিক পরিবেশ একটা বিরাট ভূমিকা পালন করে।
সাধারণত মানুষের দেখা বোঝা শেখা উপলব্ধি করা এবং হৃদয়ঙ্গম করার বিষয়গুলো বেশী গুরুত্ব পায় এই ক্ষেত্রে।
যেমন ধরুন একটি শিশুকে যদি দিনের পর দিন পৃথিবীতে ঘটে যাওয়া যত রকমের দুস্কৃতি, অপরাধ, অপকর্ম,রাহাজানি, ছিনতাই, মারামারি, চুরি, ডাকাতি, লুটপাট,ঘুষ, বেয়াদবি,নষ্টামি,বেহায়াপনা, ধর্ষণ, ধ্বংসযজ্ঞ, যুদ্ধ, নেশা,মাদক সহ বিভিন্ন রকমের অসংলগ্ন আচরণ আচরণ ও অপ-স্বংস্কৃতি সমূহ দেখার ও বোঝার সুযোগ করে দেয়া হয় এবং তার ভাবনা চিন্তা আর অনুভুতিতে বিরূপ প্রভাব পড়ে তাহলে তাকে এই পৃথিবীটা সম্পর্কে মন্তব্য করতে বলা হলে সে নিশ্চয়ই কোন ভাবে ভাল অথবা ইতিবাচক মন্তব্য করবে না। বরং পৃথিবী সম্পর্কে সে মন্দ ও নেতিবাচক ধারণা পোষণ করতঃ খারাপ ও নিন্দনীয় মন্তব্য করবে। সেই সাথে তার আচরণ সমূহও প্রভাবিত হতে পারে নেতিবাচক কর্মকান্ডের প্রতি। এমনকি এটা বিপদজনক সাব্যস্ত হতে পারে শিশুর জন্য।
পক্ষান্তরে, কোন একটি শিশুকে যদি পৃথিবীতে ঘটে যাওয়া সকল ভাল ও উৎকৃষ্ট ধরনের কাজ কর্ম, বিজ্ঞান, আবিষ্কার, খেলাধুলা, শিল্পকর্ম, মানবতার দৃষ্টান্ত, শান্তি প্রতিষ্ঠা, দরিদ্রকে সহায়তা, দেশাত্মবোধ, অবকাঠামো, যোগাযোগ, প্রযুক্তি এবং মানুষের মধ্যে বিদ্যমান আন্তরিক সম্পর্ক, সহযোগিতার মনোভাব, সুশীল সমাজের প্রগতিশীল কাজকর্ম, বিদ্যা শিক্ষার কদর ও মর্যাদা, ইতিবাচক স্বাংকৃতিক চর্চা সহ শালীন ও মার্জিত জীবন বোধের চর্চা সমূহ দেখার বোঝার ও উপলব্ধি করার সুযোগ করে দেয়া হয় তাহলে তার মনোভাব গঠন হবে ধনাত্মক ধারায় তথা সে ভাল ও উৎকৃষ্ট ধরনের বদ্ধমূল ধারণা পোষণে আগ্রহী হবে। আর তাকে যদি আমাদের এই পৃথিবীটা সম্পর্কে মন্তব্য করতে বলা হয় সে অবশ্যই গঠনমূলক ও ইতিবাচক ভাবে ভাল মন্তব্য করবে।

এমতাবস্থায় বুঝতে বাকী থাকে না মানুষ পরিবার ও পারিপার্শ্বিক পরিবেশ দ্বারা সম্পূর্ণভাবে না হলেও অনেকাংশে প্রভাবিত। তাই অভিভাবক হিসেবে প্রত্যেকের দায়িত্ব তাদের শিশুদের ও সন্তানদের দৃষ্টিভঙ্গি গঠনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে এমন বিষয় গুলোকে গুরুত্ব দিয়ে শিশুদের কিছু সুযোগ সৃষ্টি করে দেয়া যাতে করে তারা ভাল ও উৎকৃষ্ট কিছু দেখে পড়ে বুঝে উপলব্ধি করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করতে পারে।আর অবশ্যই মনে রাখতে হবে আপনার সন্তানদের মন্দ ও খারাপ কিছুর সঙ্গ কিংবা সংস্পর্শ যাতে কোন ভাবেই না হয়।

কারণ কি করে অন্যায় ও অপরাধ দূর্নীতি বন্ধ করে সমাজকে এগিয়ে নেয়া যায় তা আজকের দিনে সকলের ঐকান্তিক দ্বায়িত্ব।আর আমারা কেউ এই দ্বায়কে অস্বীকার করতে পারি না। এমতাবস্থায় দৃষ্টিভঙ্গি গঠন ও পোষণ যদি ইতিবাচক হয় তাহলে মানুষ ভাল তথা উৎকৃষ্ট ধরনের কিছু করতেই আকৃষ্ট হয়।

কিছু মানুষ দুঃখ ও বিরাগ যেচে নেয়, যদিও জীবনে সুখের কমতি নেই কিন্তু তবুও...... ভালবাসা তার চাই।
20/07/2026

কিছু মানুষ দুঃখ ও বিরাগ যেচে নেয়, যদিও জীবনে সুখের কমতি নেই কিন্তু তবুও...... ভালবাসা তার চাই।

স্মরণের বাণ "তিরস্কার"।আদী থেকে অনাদি প্রথম তিরস্কার আজও ভুলতে পারেনি!একি স্মরণের বাণ ছুঁড়েছ তুমি!!হ্যাঁ!এ হল শাপ!যে, ত...
20/07/2026

স্মরণের বাণ "তিরস্কার"।

আদী থেকে অনাদি
প্রথম তিরস্কার
আজও ভুলতে পারেনি!
একি স্মরণের বাণ ছুঁড়েছ তুমি!!
হ্যাঁ!এ হল শাপ!
যে, তিরস্কার মূলত ভূলতে পারে না মানুষ।
"স্বর্ণলতা ও স্বর্ণলতা প্রেম যদি সত্য হয় মরণের আগে দিও দেখা"।
প্রেম কি তবে পাপ!
বন্ধু তোমার জন্য স্বর্গ সুখ নসিব হোক। আমি নাহয় নিজের জন্য একটা পৃথিবী গড়ে নেব।

পুরনো দিন গুলো এই কয়েক দিনে যেন আরও বেশী পুরনো হয়ে গেছে।
মনে হয় সেগুলো কোন আদিম যুগের কথা।

কারণ সেদিন তোমার সেই এক কথাতেই বুড়িয়ে গেছে মন।মরে গেছে প্রেম! হারিয়ে গেছে চেতনা!

এত রূঢ় কঠিন কঠোর কর্কশ খটখটে নিরস ও তিরস্কারের স্বরে কেউ কাউকে তুচ্ছতাচ্ছিল্য ও অপমান জনক কথা বলতে পারে তাও আবার বীনা দোষে, বুঝতে খুব কষ্ট হচ্ছিল,একে তো হতচকিত হয়ে পড়েছিলাম তার সাথে আবার বিস্ময়য়ে হতভম্ব হয়ে কিংকর্তব্য বিমূঢ় অবস্থা, ফ্যালফ্যাল করে শুধু শূণ্য দৃষ্টি মেলে তাকিয়ে ছিলাম, আর কিছু বুঝতে না বুঝতেই যেন এই পৃথিবীটা আমাকে ফিরিয়ে দিল এবং বলল পারলে নতুন কিছু কর ও নতুন করে কিছু গড়ে নাও নিজের ত্বরে।
আমার স্মৃতির পট থেকে একে একে মুছে যেতে লাগল দীর্ঘ সময়ের অসংখ্য ঘটনা ও তার রেশ গুলো, মুহূর্তে বিলীন হয়ে গেল সব স্বপ্ন ও মায়ার জাল। যেন মুহূর্তে ফুরিয়ে গেল সব,আলোটাও নিভে গেল মনের।

যেন কেউ মনে করিয়ে দিল এখানে তোমার কেউ নেই,এরা অন্য মানুষ এবং তুমি ভূল করে এদের আপন ভেবেছিলে কিন্তু এখনো কি তোমার বুঝতে বাকী রয়েছে যে, এরা সম্পর্ক গড়ে প্রয়োজনে এবং তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে।
আমি ইতিমধ্যেই যথেষ্ট বুঝে ফেলেছি কিন্তু কি করে দাঁড়িয়ে আছি এটাই অবাক ব্যাপার। মৃত্যুর অনুভূতি খেলে গেছে শরীরে আমার। সমস্ত শরীর ঠান্ডা শীতল হয়ে গেছে যেন হাত দুটো শিষ্টে লেগে গেছে অথচ আমি ঘামছি, সেই ঘামের জলে মৃদু বাতাস লেগে আমাকে কাঁপিয়ে শিউরে দিয়ে যেতে লাগল। যেন মৃত মানুষ দাঁড়িয়ে আছে, পৃথিবীটা যাকে ফিরিয়ে দিল সে কি আর জীবিত, হতে পারে এও এক অভিনব অভিযোজন যে জীবন থেকে অতি জীবনে পদার্পণ করলাম আমি। যেখানে সাধারণ পৃথিবীর মানুষের মত ষড় রিপুর ইন্দ্রিয় অনুভূতি নেই বরং ভোঁতা হয়ে যাওয়া শূণ্য অনুভূতি বিরাজমান।
জীবনে প্রথমবার কেউ আমাকে এভাবে তিরস্কার করেছে এবং অপদস্থ করেছে। বোঝাই যায় যে যাতে অভ্যস্ত নয় সে তাতে সাব্যস্তও নয় । তবুও নত মাথায় মস্তিষ্কের ক্ষমতা বলে বলে দিলাম আচ্ছা। প্রচন্ড রকমের খাবার মানুষ আমি তাই আর নিজেকে একটুও জাহির করার চেষ্টা করলাম না। উপরের ঠোঁট আমার ওপর মন খারাপ করে থাকলো কারণ আমি সেদিন ওখানে খুব ছোট হয়ে নিচের ঠোঁটের সায় জানিয়ে এসেছি। কোন উচ্চবাচ্য করিনি। ওরা ওদের ওপরের ঠোঁট ব্যবহারে অভ্যস্ত বুঝে গেছি আমি, যেখানে রয়েছে ঔদ্ধত্য ও অহংকার।
ও দিক ও পথ ও ঠিকানা রুদ্ধ করে দিয়েছে। যেন কোন এক মুসাফির পথ হারিয়ে ফেলেছে!
কিন্তু কে দেখাবে পথ? আকাশের তাঁরা গুলো আর অন্ধকার রাত শুধু চারিদিক আচ্ছন্ন করে রেখেছে। কিন্তু চাঁদে যেন গ্রহণ চলছে। হ্যাঁ বুঝতে বাকী রইল না আমি এক গ্রহণ কাল অতিক্রম করে বেরিয়েছি মাত্র।

যা স্মরণ করার যোগ্য নয় তাকে ভূলে থাকাই শ্রেয়। তাই বিধির বিধান না যায় খন্ডান। ভূলে গেছি অতীত দুঃস্বপ্ন ভেবে।
অধিকার বলতে কিছু নেই পৃথিবীতে। আসলে সবটাই ফাঁকি।

শুধু মানুষ পারে শেষটা বুঝে নিতে।🥀FCiBবলতে পার এই পথের শেষটা কোথায়?বলতে পার জন্ম হতে মানুষ আর কত দূর!বলতে পার আসলে কি হচ...
19/07/2026

শুধু মানুষ পারে শেষটা বুঝে নিতে।
🥀FCiB

বলতে পার এই পথের শেষটা কোথায়?
বলতে পার জন্ম হতে মানুষ আর কত দূর!
বলতে পার আসলে কি হচ্ছে সব?
আরে হ্যাঁ! মানুষ হচ্ছে সবাই, মানুষ হচ্ছি আমিও,
মানুষ হচ্ছিল ওঁরাও, যাঁরা নাকি অমানুষ হয়ে গেছে!
এ চলার শেষ নেই নাকি!
মানুষ হওয়ার পথে যেই নেমেছে এ পৃথিবী তাকে কুখ্যাত করে দিয়েছে, তবে বিখ্যাত কারা হল?
এসব প্রশ্নের উত্তর জানা নেই?
তাই সকল পরিক্ষা হয় শুধু উত্তর দেবার জন্য!!
এবারে পথিক তোমার পথে পথে কিছু প্রশ্ন রেখে যাও?
কেন সভ্যতা আজও তার চুড়ান্ত উৎকর্ষতায় পৌঁছাতে পারেনি?
কেন আজও কান্না সুর হয়ে বাজে?
কেন পৃথিবীতে চলে শান্তির নামে ধ্বংসযজ্ঞ?
আমরা কোথায় চলেছি আর গন্তব্য কোথায়?
জানা নেই,জানে না কেউ!
শুধু অপেক্ষা ও অপেক্ষায় প্রহর গুনছে সবাই।
তবে কি মানুষ পৃথিবীতে আসে না
নাকি মানুষ আর জন্মায় না মানুষ হতে, নাকি পৃথিবীটা আজ মানুষ হওয়ার পথে অন্তরায়?
হ্যাঁ! মানুষ হচ্ছিল যাঁরা তাঁরা মানুষ হোক!
সকল সংকট ও অন্তরায় উত্তরণের পথ তৈরি করতে সমাজকে হতে হবে বদ্ধপরিকর।
মানুষ জন্মাক, মানুষ হোক, মানুষ আসুক ‌।
পৃথিবীর কতৃত্ব আমরা মানুষের কাছেই হস্তান্তর করব এবং আমরা বদ্ধপরিকর।
তাই প্রার্থনা সকল মায়েদের কাছে তোমরা তোমাদের সন্তানদের মানুষ বানাও।
এ চলার পথে শেষের সন্ধান দেবে মানুষ। সেই মানুষ মহান সৃষ্টিকর্তা যে মানুষ কে শ্রেষ্ঠত্ব দান করেছেন।

পড়বে তো কষ্ট পাবে।
19/07/2026

পড়বে তো কষ্ট পাবে।

18/07/2026
দোষ কিন্তু কিসের দোষ এটাই জানা যায় না, যেন রহস্যময় জীবন আমাদের।অনেক দোষ আমাদের মত সাধারণ মানুষের। সবাই যেন পৃথিবীতে এস...
16/07/2026

দোষ কিন্তু কিসের দোষ এটাই জানা যায় না, যেন রহস্যময় জীবন আমাদের।

অনেক দোষ আমাদের মত সাধারণ মানুষের। সবাই যেন পৃথিবীতে এসেছে দোষী সাব্যস্ত হতে কিন্তু কি করে এত দোষ আমাদের সেটাই অজানা কারণে অকারণে আমরাই দোষী।যেন যত দোষ "নন্দ ঘোষ"! সমাজে এই নন্দরা জানে না কি আসলে তাদের দোষ? যেন হতে পারে নামটাই তাদের দোষের। তাই অযথা কিছু লিখে আর দোষ করতে চাই না।আর তাই এই ভাবনায় আজকাল লেখা লেখি বন্ধ রেখেছি।পাছে আবার কি না কি দোষ হয়ে যায়!

16/07/2026

বিশ্বাস যেখানে ধোঁকা খায়
সেখানে আর স্বপ্ন বলে কিছু থাকে না।
আর বিগত জীবনের স্বপ্ন সাধ-
দুঃস্বপ্ন ও অসাধ্য বলে মনে হতে লাগে।
দূর্বোধ ভাবনা গুলোই আজ সুবোধ
কথ্য ভাষা যেন হঠাৎ অকথ্য খিস্তি কাটতে কাটতে এলোমেলো বিড়বিড় করে ও বিড়ম্বনা কে সহ্যে নেয়ার ব্যর্থ চেষ্টা করে।
স্বাভাবিক সুস্থ্য সবল মানুষ হঠাৎ করে নতুন করে বাস্তবতা শেখে।
যাবত কালের বিদ্যা শিক্ষা আকর্ষিক ভূল ও জঞ্জাল বলে মনে হতে লাগে।

মনে হতে লাগে কোন অবিশ্বাসী কি করে মনের গভীরে এত স্বপ্ন জাগিয়েছিল আমার?

অতঃপর আবার মনে হয় বিশ্বাসীরা এখানে স্বপ্ন নয় দুঃস্বপ্ন দেখেই অভ্যস্ত। আরও মনে হয় আসলে স্বপ্ন কখনো সত্যি হয় না।
কিন্তু আগে কেন সে কথাটা মনে আসেনি!

02/07/2026

জীবন চলছে চলবে যতদিন রয়েছে শ্বাস এর থেকে বেশী কিছু নেই আর আশ।

Address

Md. Arif Zahan (Sohag), C/O, Late, Sirajul Haque (Saju), Masterpara, BPDB'more, District Sador, Bangladesh. , Mailing Address: Sohag. 19@outlook. Com
Gaibandha
GAIBANDHA-5700

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 00:00 - 21:00
Thursday 09:00 - 17:00
18:33 - 23:00
Friday 09:00 - 17:00
Saturday 00:00 - 00:00
Sunday 00:00 - 00:00

Telephone

+8801700606934

Alerts

Be the first to know and let us send you an email when Firest choice is Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Firest choice is Bangla:

Shortcuts

Share