19/08/2021
সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন নিয়ে নতুনদের জন্য পুর্নাংগ গাইডলাইন- OnPage SEO, Part-1
যারা ভাবছেন নিজের একটা ব্লগ খুলবেন বা ক্লায়েন্ট সার্ভিস দিবেন তাদের কিছুটা হলেও কাজে আসবে। না বুঝেই অনেকে কাজ শুরু করে দেয়। অনেকে আবার চিন্তা করে ইনভেস্ট করে লস হবে বা অনেকেই চায় আমি এসইও শিখব কিন্তু কোন ডোমেন বা হোষ্টিং কিনতে চাই না। সেটা কি হয়? আবার অনেক প্রতিষ্ঠানে যারা ডিজিটাল মার্কেটিং শিখতে যায় তাদের দিয়ে শুধু ডজন খানেক ডোমেন হোষ্টিং কিনায় কিন্তু পরে যে সেটা নিয়ে আগাতে হবে তার কোন খেয়াল রাখেন না। কেননা অনেকেই নতুন বিধায় উৎসাহের সহিত ডোমেন হোষ্টিং কিনে ফেলে রাখে, আর্টিকেল আর দেওয়া হয় না। ফলস্বরুপ, হাজার হাজার টাকা কামানোর মোটিভেশন হতাশায় রুপ নেয়। কাজেই, আমার মনে হয় নিউবিদের টিমওয়ার্ক করা উচিত, কিভাবে? কয়েকজন মিলে শুধুমাত্র একটি ডোমেন-হোষ্টিং কিনলে দুটি লাভ হতে পারে-
১) টাকা লস হওয়ার ভয় কম থাকবে
২) ফ্রিতে প্রেক্টিস করার সাইটের প্রতিও কম ঝুকবে এবং ভাল মত সি-পেনেলসহ ওয়ার্ডপ্রেস ও এসইও প্রেক্টিস করতে পারবে।
Niche Selection-
আসলে মুলকথা হল- সবাই ডোমেন হোষ্টিং কিনতে পারলেও আর্টিকেল দেবার মত ধৈর্য আর সাহস সবার থাকে না। প্রতিটি কন্টেন্ট কম করে হলেও ১০০০ শব্দের হওয়া চাই। আর যদি রাইটারকে দিয়ে লিখিয়ে নেওয়ার সামর্থ না থাকে তাহলে নিজে লিখেও টাকা কামানোর পর্যায়ে যাওয়াটা সত্যিই কষ্টসাধ্য ব্যাপার। আমার জানামতে, এডসেন্স এপ্লাই করতেও মিনিমাম ৪০ হাজার ওয়ার্ড সাথে ভাল মানের ভিজিটর লাগে, আর আমাজন এফিলিয়েট তো ৬ মাসের আগে করাটা একটু রিস্কির ব্যাপার স্যাপার। যাইহোক আমরা মুল আলোচনায় আসতে পারি।
আগেই বলে রাখি নিশ সিলেকশন একটা বড় ব্যাপার। তারপর ডোমেইন হোষ্টিং কিনবেন। চেষ্টা করবেন নিশ কিওার্ড যাতে ডোমেইন নেমে রাখা যায়। অবশ্যই পারশিয়াল ম্যাচ ডোমেইন কিনবেন, ইএমডি(এক্সাট্ম্যাচ ডোমেইন) নয়। কোন নিশ চয়েস করতে পারেন- বিউটি, কিচেন, স্পোর্টস, টুলস, গার্ডেনিং, ইলেক্ট্রনিক্স আরো অনেক আছে আমাজন থেকে দেখে নিতে পারেন।
Domain hosting-
এখন ভাবছেন ডোমেন নেম পাব কোথায়? https://leandomainsearch.com/, https://sedo.com/ , https://www.namemesh.com/ , এই ওয়েবসাইটে চলে যান অনেক সুন্দর সুন্দর কিওার্ডের ডোমেন পাবেন, যত শর্ট তত এসইও ফ্রেন্ডলি হবে। ১-৬ ক্যারেক্টারের মধ্যে পাবেন না তবে ৭-১০ ক্যারেক্টারের নিতে পারলে বেস্ট হবে। আপনার নিশ কিওার্ড দিয়ে সার্চ করুন। ৩ টাই খুব ভাল তবে sedo তে পার্কিং ডোমেইন হিউজ আপনি শুধু একটু ঘুরিয়ে ফিরিয়ে নিলেই ভাল ভাল নেম জেনারেট করতে পারবেন।
প্রথমেই, ডোমেইন হোষ্টিং এর কথায় আসি। এটা নিয়ে নিউবিরা খুব ঝামেলায় থাকে। অনেকেরই মাষ্টার কার্ড থাকে না। সেইক্ষেত্রে, বাংলাদেশি হোষ্টিং প্রোভাইডারদের কাছ থেকে হোষ্টিং কিনতে পারেন, আর থাকলে ইন্টারন্যাশনাল https://www.namecheap.com/ , https://hostinger.com/, https://siteground.com/ থেকে কিনতে পারেন। এদের মধ্যে নেমচিপ খুব সস্তায় কিনতে পাবেন আর সাপোর্ট ও খুব ভাল তবে মাঝে মাঝে সাইট ডাউন থাকতে পারে, তবে আমি পাইনি কখনও। আর বাংলাদেশি Exhonhost ভাল সার্ভিস দেয় অনেকের কাছেই শুনি, এর সুবিধা বিকাশে পে করা যায়। আমি এখানে কোন কোম্পানিরই এফিলিয়েট করি না বলে রাখছি জাষ্ট জানানোর জন্য উল্ল্যেখ করলাম। ২৫০০-৩০০০ টাকার মধ্যেই মোটামোটি ভালমানের পেয়ে যাবেন। তবে লাভ বেশি ব্ল্যাক-ফ্রাইডে উপলক্ষ্যে কিনলে(নভেম্বর মাসের শেষের দিকে)।
এই পর্যায়ে এসে কিওার্ড রিসার্চ করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাতে ভুল হলে পুরাই হতাশ। লো-কম্পিটিটিভ কিওার্ড বাছাই করুন। তবে অবশ্যই আগে ওয়েবসাইটের ক্যাটাগরিগুলো ঠিক করুন, নিশ রিলেটেড কি কি ক্যাটাগরি রাখা যায় তার আইডিয়ার জন্য গুগল সার্চ করুন, দেখুন অন্যরা কি কি রেখেছে। সেই সাথে ওয়েবসাইট ডিজাইনিং টা সেরে ফেলুন, ডিজাইন করতে ভালই সময় লাগে।
Pages:
কি কি পেজ অবশ্যই রাখবেন- ১) Contact ২) About ৩) Terms & conditions ৪) Privacy policy ৫) DMCA
Tools:
অনেকেই নতুন অবস্থায় টুলস কিনে টাকা নষ্ট করতে চান না। তাই আপনি যেকল টুলস ফ্রিতে ব্যবহার করতে পারেন- whatsmyserp, ubersuggest (এই দুইটা কিওার্ড বের করার জন্য )seoquack, moz(এটা দিয়েও কিওার্ড বের করা যায় সাথে এর মেট্রিক্সও চেক করা যায় যা অন্য ফ্রি টুলসগুলো দিয়ে সম্ভব না), এই গুগল এক্সটেনশন গুলা ইন্সটল করে নিন। আর পেইড হলে ahref's and SEMrush নিন। ahref's টূলস্ টা খুবই মজার এটা দিয়ে সব কিছু বের করতে পারবেন।
গ্রুপ বাই কিনতে পারেন https://digitavision.com/ অর https://groupbuyseotools.xyz/ এখান থেকে নিতে পারেন। আমার ব্যবহার করে ভাল লাগছে।
Keyword Selection Process:
এখন গুগলে যান আর লিখুন google usa, যেহেতু অধিকাংশ মার্কেটার এই দেশকেই টারগেট করে সেজন্য। আপনি যেহেতু নতুন তাই কিওার্ড নিয়ে আইডিয়া নাও থাকতে পারে। তাই একটা চুরির কাজ করুন, ঠিক চুরি না অন্যকে এনালাইসিস করা। আপনার নিশ কিওার্ড লিখে গুগল সার্চ করুন, যাদের ওয়েবসাইট আসবে তাদের প্রত্যেককে moz অথবা ubersuggest এ ডোমেইন এনালাইসিস পোর্শন এ ইউআরএল পুশ করুন(কাটাগরি রিলেটেড লিংক দিবেন তাহলে সহজ হবে)। দেখেবেন হাজার হাজার কিওার্ড, দেখে পাগল হয়ে যাবেন না। কিছু ম্যাট্রিক্স ফলো করতে হবে।
তো কি কি দেখবেন? কিওার্ডের সার্চ ভলিউম, ডিফিকাল্টি(KD) আর CPC। ahref's দিয়ে রিসার্চ করলে (০-৫) কেডি নিবেন আর সার্চ ভলিউম ১০-৫০০০ নিয়ে নিতে পারেন। আর moz এর ক্ষেত্রে KD
Search for and register available domain names in seconds.