Meherpur Live

Meherpur Live Online Multimedia Broadcasting Network & Entertainment Channel. Contact Number- 01788405091

15/05/2026

চিৎলাতে রেড পাম উইভিলের ভয়াল থাবা; ঢাকা থেকে বৈজ্ঞানিক কর্মকর্তাদের পরিদর্শন

লাইফ কেয়ার ডি ল্যাব এন্ড হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম ছিনতায়ের কবলে,,লাইফ কেয়ার ডি ল্যাব হাসপাতালের পরিচালক সাইফুল ইস...
11/05/2026

লাইফ কেয়ার ডি ল্যাব এন্ড হাসপাতালের পরিচালক
সাইফুল ইসলাম ছিনতায়ের কবলে,,

লাইফ কেয়ার ডি ল্যাব হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম গতকাল অফিসিয়াল কাজে ঢাকার উদ্দেশ্যে বাসযোগে রওনা দেয়, আজকে ভোর রাতে ঢাকার রূপায়ণ ট্রেড সেন্টার , ইস্কাটন এর সামনে পৌঁছালে একদল সংঘবদ্ধ ছিনতাইকারির কবলে পড়ে। এই সময় ছিনতাইকারিরা তার গতিরোধ করে দেশীয় ও অগ্নি অস্ত্র ঠেকিয়ে মোবাইল, মানিব্যাগ, ক্রেডিট কার্ড, আইডি কার্ড ফিঙ্গার সহ কাছে থাকা সব কিছু নিয়ে নেই। পরিবার থেকে জানানো হয়েছে কেউ এই id থেকে কোনো যোগাযোগ করার চেষ্টা করলে যেন টাকা পয়সা না দেয়া হয়!

গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে অ্যাডভোকেট সাকিল আহমাদের নাম ঘোষণা।
10/05/2026

গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে অ্যাডভোকেট সাকিল আহমাদের নাম ঘোষণা।

নিখোঁজ সংবাদ :- নাম: নবি গতকাল সকাল থেকে নিখোঁজ রয়েছেন।​নিখোঁজ হওয়ার সময়: ০৭/০৫/২০২৬, সকাল ১০:০০ টা।​বিবরণ: তিনি বাড়ি থে...
08/05/2026

নিখোঁজ সংবাদ :-
নাম: নবি গতকাল সকাল থেকে নিখোঁজ রয়েছেন।
​নিখোঁজ হওয়ার সময়: ০৭/০৫/২০২৬, সকাল ১০:০০ টা।
​বিবরণ: তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। তিনি পূর্বে স্ট্রোক (Stroke) করেছিলেন, যার ফলে বর্তমানে তার মানসিক ভারসাম্য কিছুটা অস্থিতিশীল এবং তিনি সবকিছু ঠিকমতো মনে করতে পারছেন না।
​সর্বশেষ অবস্থান: (গড় পাড়া মেহেরপুর )।

​বিশেষ অনুরোধ:

যদি কেউ ছবির এই ব্যক্তিকে কোথাও দেখে থাকেন বা তার কোনো সন্ধান পান, তবে দয়া করে নিচের নাম্বারে দ্রুত যোগাযোগ করুন। আপনার সামান্য সাহায্য একটি পরিবারকে তার প্রিয়জন ফিরে পেতে সাহায্য করতে পারে।
​📞 যোগাযোগের নাম্বার: ০১৩১৬৬৫৩৯১৮
​সবাইকে পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আল্লাহ সহায় হোন।

ঢাকা পলিটেকনিক ছাত্রদলের যোগাযোগ সম্পাদক হলেন গাংনীর কৃতি শিক্ষার্থী মাহাদী হাসানবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা পলিটে...
03/05/2026

ঢাকা পলিটেকনিক ছাত্রদলের যোগাযোগ সম্পাদক হলেন গাংনীর কৃতি শিক্ষার্থী মাহাদী হাসান

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার পূর্ণাঙ্গ কমিটিতে যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার কৃতী শিক্ষার্থী মাহাদী হাসান।

মাহাদী হাসান বর্তমানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট-এর ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ৭ম সেমিস্টারের নিয়মিত ছাত্র। তিনি গাংনী উপজেলার চিৎলা গ্রামের সন্তান। মাহাদী ছোটবেলা থেকেই মানবিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত এবং শিক্ষার্থীদের পাশে থেকে বিভিন্ন সময় সহযোগিতা করে আসছেন।

জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ইতোমধ্যে সারাদেশের বিভিন্ন ইউনিটের কমিটি পুনর্গঠন ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তরের অধীনস্থ ইউনিটগুলোর কমিটি অনুমোদন দেওয়া হচ্ছে।

গত ২ মে (শনিবার) ঢাকা মহানগর উত্তর ছাত্রদল-এর সভাপতি মো: সালাহউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক মাহফুজ উর রহমান লিপকন-এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে মাহাদী হাসানকে যোগাযোগ বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়।

মাহাদী হাসান বলেন, “এই দায়িত্ব আমার জন্য গর্ব ও সম্মানের। শিক্ষার্থীদের অধিকার আদায় এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল এবং জাতীয়তাবাদের আদর্শ উন্মোচিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।”

এদিকে তার এই অর্জনে এলাকা ও সহপাঠীদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। স্থানীয়রা আশা করছেন, তার নেতৃত্ব ও সক্রিয়তার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং মেহেরপুর জেলার সুনাম আরও বৃদ্ধি পাবে।

গাংনী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাঈম মোবাশ্বের ঢাকা মহানগর উত্তর ছাত্রদলে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদকম...
03/05/2026

গাংনী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাঈম মোবাশ্বের ঢাকা মহানগর উত্তর ছাত্রদলে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক

মেহেরপুর লাইভ, নিউজ ডেস্ক: গাংনী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাঈম মোবাশ্বের ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন।

রাজধানীর তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় তিনি নিয়মিত প্রশিক্ষণ সেশন পরিচালনার মাধ্যমে তরুণদের নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও দক্ষ করে তুলতেই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে অতীতে তিনি গ্রেপ্তার হয়ে কারাবরণও করেন। দলীয় সূত্র মতে, আন্দোলনকালীন সময়ে পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং একাধিক মামলায় তিনি আসামি ছিলেন।

বর্তমানে তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি), ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তৃণমূল পর্যায় থেকে সংগঠন গড়ে তোলা এবং নতুন নেতৃত্ব তৈরিতে তার ভূমিকা ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। নতুন দায়িত্ব পালনে তার সফলতা কামনা করেছেন সহকর্মীরা।

#মেহেরপুরলাইভ

03/05/2026

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী গ্রামের মোঃ জিয়াউর রহমান জিয়া গত ২০ এপ্রিল সৌদি আরবে স্ট্রো'কজনিত কারণে ইন্তে'কাল করেন। আজ তার মর'দেহ দেশে এসে নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে।

02/05/2026

২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মেহেরপুর।

মেহেরপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল করেন, জামায়াতে সহ ১১দল, মেহেরপুর জেলা।
02/05/2026

মেহেরপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল করেন, জামায়াতে সহ ১১দল, মেহেরপুর জেলা।

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা।
01/05/2026

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা।

Address

Gangni, Meherpur
Gangni
7100

Alerts

Be the first to know and let us send you an email when Meherpur Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Meherpur Live:

Share