Meherpur Samachar

Meherpur Samachar সত্য ও নিরপেক্ষতার সাথে প্রতিদিন
(2)

সিঙ্গাপুরে কার পার্ক থেকে মোটরসাইকেল চুরির ৮ ঘন্টার মধ্যে সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, উদ্ধার করা হয়েছে মোটরসাইকে...
03/09/2026

সিঙ্গাপুরে কার পার্ক থেকে মোটরসাইকেল চুরির ৮ ঘন্টার মধ্যে সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, উদ্ধার করা হয়েছে মোটরসাইকেলটিও 🏍️

সিঙ্গাপুরের উডল্যান্ডস ড্রাইভ ১৪ এলাকায় পার্ক করা একটি মোটরসাইকেল চুরির ঘটনায় ২১ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে চুরি যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর), বিকেল ৪ টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর পুলিশ ফোর্সের জনসংযোগ বিভাগ কর্তৃক প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত বুধবার ২ সেপ্টেম্বর সকাল ৯ টা ৪৫ মিনিটে মোটরসাইকেল চুরির অভিযোগ পেয়ে তিনারা তদন্ত শুরু করেন। ভুক্তভোগী জানান, উডল্যান্ডস ড্রাইভ ১৪-এর একটি কারপার্কে রাখা তিনার মোটরসাইকেলটি চুরি হয়েছে।
অভিযোগ পাওয়ার পর উডল্যান্ডস পুলিশ ডিভিশন-এর কর্মকর্তারা দ্রুত তদন্ত, মাঠপর্যায়ে অনুসন্ধান এবং পুলিশের ক্যামেরার সহায়তায় সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্ত করেন এবং অভিযোগ পাওয়ার আট ঘণ্টার মধ্যেই একই দিনে ২১ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে চুরি যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর), সন্দেহভাজন ব্যক্তিকে Penal Code 1871-এর Section 379A-এর অধীনে motor vehicle theft-এর অভিযোগে আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছেন। এই অপরাধে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড এবং জরিমানা হতে পারে।
মোটরসাইকেল চুরি প্রতিরোধে মালিকদের কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে পুলিশ। আর সেগুলো হচ্ছে-মোটরসাইকেল আলোযুক্ত ও নিরাপদ স্থানে পার্ক করুন, মোটরসাইকেলে anti-theft alarm ব্যবহার করুন এবং সেটি নিয়মিত সচল আছে কি না নিশ্চিত করুন, মোটরসাইকেল ফেলে যাওয়ার সময় অবশ্যই ইগনিশন চাবি খুলে নিয়ে লক করুন এবং মোটরসাইকেলের কোনো storage compartment-এর ভিতরে অতিরিক্ত চাবি বা transponder রেখে যাবেন না।
পুলিশের পরামর্শ, মোটরসাইকেল মালিকরা সামান্য অসতর্কতাও যেন চোরদের সুযোগ তৈরি করে না দেয়, সেদিকে বিশেষ নজর রাখুন। পোস্টটি শেয়ার করে পুলিশের পরামর্শগুলো সবার নিকট ছড়িয়ে দিন। নতুন ভিউয়ার হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকুন নিয়মিত এমন আপডেট পেতে। আর আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত কমেন্টে জানান। আপনার সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই আরো দূর, বহুদূর।

সিঙ্গাপুরে কমল পরিবেশবান্ধব ভারী গাড়ির ইনসেনটিভ! ৩ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট হালকা Zero-Emission Heavy Vehicle-এর প্রণোদ...
03/09/2026

সিঙ্গাপুরে কমল পরিবেশবান্ধব ভারী গাড়ির ইনসেনটিভ! ৩ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট হালকা Zero-Emission Heavy Vehicle-এর প্রণোদনা ৪০ হাজার থেকে কমে ১৫ হাজার ডলার 💰

পরিবেশবান্ধব ভারী যানবাহন ব্যবহারে উৎসাহ দিতে চালু থাকা Heavy Vehicles Zero Emission Scheme (HVZES)-এর প্রণোদনায় পরিবর্তন এনেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩ সেপ্টেম্বর-২০২৬ থেকে তুলনামূলক হালকা zero-tailpipe emission heavy vehicle-এর জন্য প্রণোদনার পরিমাণ ৪০ হাজার সিঙ্গাপুর ডলার থেকে কমিয়ে ১৫ হাজার ডলার করা হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট শ্রেণির পরিবেশবান্ধব ভারী যানবাহন কিনতে বা নিবন্ধন করতে আগের তুলনায় ২৫ হাজার ডলার কম প্রণোদনা পাওয়া যাবে। তবে Maximum Laden Weight (MLW) ৭ হাজার কেজির বেশি এমন zero-tailpipe emission heavy vehicle-এর ক্ষেত্রে প্রণোদনার পরিমাণ অপরিবর্তিত থাকছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ভারী যানবাহনের ক্ষেত্রে প্রচলিত Internal Combustion Engine (ICE) বা জ্বালানি-চালিত সমমানের গাড়ির তুলনায় খরচের পার্থক্য এখনও উল্লেখযোগ্য। তাই এই শ্রেণির গাড়ির জন্য বর্তমান প্রণোদনা বজায় রাখা হয়েছে। তবে যেসব zero-tailpipe emission heavy vehicle-এর নিবন্ধনের জন্য ১ সেপ্টেম্বর ২০২৬-এর আগের COE bidding exercise-এ পাওয়া COE ব্যবহার করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে বিশেষ সুবিধা থাকবে।
এসব গাড়ি MLW যতই হোক, ৪০ হাজার সিঙ্গাপুর ডলারের প্রণোদনা পেতে থাকবে। নতুন পরিবর্তনের ফলে পরিবেশবান্ধব ভারী যানবাহনের বিভিন্ন শ্রেণির ক্ষেত্রে প্রণোদনার পরিমাণ আলাদা হবে। সিঙ্গাপুরের পরিবহন খাতে কম দূষণকারী ও zero-tailpipe emission যানবাহনের ব্যবহার বাড়ানোই এই স্কিমের অন্যতম লক্ষ্য।

সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ। 🇧🇩জন্মাষ্টমী উপলক্ষে ৪ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ হাইকমিশন বন্...
03/09/2026

সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ। 🇧🇩
জন্মাষ্টমী উপলক্ষে ৪ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ হাইকমিশন বন্ধ থাকবে। হাইকমিশনের সেবা নিতে আগ্রহীদের বিষয়টি মনে রাখার অনুরোধ করা হয়েছে।

সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের কার্যক্রম বন্ধ থাকবে।
বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুরের ৩ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “জন্মাষ্টমী” উপলক্ষে ৪ সেপ্টেম্বর (শুক্রবার) বাংলাদেশ হাইকমিশন বন্ধ থাকবে। ফলে ওই দিন হাইকমিশনে পাসপোর্ট, ভিসা, সত্যায়ন, কনস্যুলার ও অন্যান্য সরকারি সেবা নিতে আগ্রহী ব্যক্তিদের বিষয়টি বিবেচনায় রেখে তাদের কার্যক্রমের সময় নির্ধারণ করতে হবে।
জন্মাষ্টমী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসেবে পালন করা হয়।
সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন কনস্যুলার ও কল্যাণমূলক সেবা দিয়ে থাকে। হাইকমিশনের সাধারণ তথ্য অনুযায়ী, সরকারি ছুটি বা হাইকমিশন কর্তৃক ঘোষিত বিশেষ ছুটির দিনে এসব কার্যক্রম বন্ধ থাকে।
Ministry of Foreign Affairs - Bangladesh
হাইকমিশনের ওয়েবসাইটেও বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবস উপলক্ষে ছুটির নোটিশ প্রকাশ করা হয়ে থাকে।
Ministry of Foreign Affairs - Bangladesh
সিঙ্গাপুরপ্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করা হচ্ছে, হাইকমিশনে যাওয়ার আগে ছুটির বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সেবা গ্রহণের সময় নির্ধারণ করতে।

সিঙ্গাপুরে পাচারের সময় বিপুল ভ্যাপ জব্দ! Tuas Checkpoint-এ মালয়েশিয়ান লরি থেকে ৩,৪০০-এর বেশি ভ্যাপোরাইজার ও প্রায় ৭,০০০ ...
02/09/2026

সিঙ্গাপুরে পাচারের সময় বিপুল ভ্যাপ জব্দ! Tuas Checkpoint-এ মালয়েশিয়ান লরি থেকে ৩,৪০০-এর বেশি ভ্যাপোরাইজার ও প্রায় ৭,০০০ পড উদ্ধার। গ্রেপ্তার চালক

মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে পাচারের সময় একটি লরিতে বিপুল পরিমাণ ভ্যাপোরাইজার ও ভ্যাপ পড জব্দ করেছে Immigration & Checkpoints Authority (ICA)।
ICA জানিয়েছে, গত ২০ আগস্ট ২০২৬ Tuas Checkpoint-এ মালয়েশিয়ায় নিবন্ধিত একটি লরি দিয়ে এসব পণ্য সিঙ্গাপুরে প্রবেশের চেষ্টা করা হচ্ছিল।
লরিটির স্ক্যান করা ছবিতে কিছু অস্বাভাবিকতা শনাক্ত করেন ICA-এর Image Analyst। সন্দেহ হওয়ায় গাড়িটিকে আরও বিস্তারিত তল্লাশির জন্য পাঠানো হয়।
পরবর্তী তল্লাশিতে ICA-এর Search & Examination officers দেখতে পান, লরিতে ঘোষিত পণ্য হিসেবে থাকা corrugated paper-এর বাক্স ও কেসের চালানের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে বিপুল পরিমাণ ভ্যাপোরাইজার ও পড।
তল্লাশিতে উদ্ধার করা হয় ৩,৪০০-এর বেশি ভ্যাপোরাইজার এবং প্রায় ৭,০০০ ভ্যাপ পড।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪৮ বছর বয়সী এক মালয়েশিয়ান লরি চালককে গ্রেপ্তার করা হয়েছে।
পরবর্তী তদন্তের জন্য মামলাটি Health Sciences Authority (HSA)-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
ICA জানিয়েছে, দেশের সীমান্ত দিয়ে বৈধ বাণিজ্য ও যাতায়াত সহজ করার পাশাপাশি সিঙ্গাপুরের সীমান্ত নিরাপদ ও সুরক্ষিত রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
সীমান্তে সন্দেহজনক চালান শনাক্ত ও অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান ও তল্লাশি অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

**e **epods

02/09/2026

পরিকল্পিত সড়ক, নিরাপদ চলাচল-সিঙ্গাপুরের আরেকটি অনন্য দিক।🇸🇬

সিঙ্গাপুরে Etomidate-এর প্রভাবে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর পৃথক ঘটনায় দু'ব্যক্তিকে আদালতে তোলা হবে 🚔সিঙ্গাপুরে মাদকজাতীয় ...
02/09/2026

সিঙ্গাপুরে Etomidate-এর প্রভাবে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর পৃথক ঘটনায় দু'ব্যক্তিকে আদালতে তোলা হবে 🚔

সিঙ্গাপুরে মাদকজাতীয় পদার্থ Etomidate-এর প্রভাবে গাড়ি চালানো এবং বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে ২০ ও ৩৫ বছর বয়সী দুই ব্যক্তিকে আদালতে হাজির করা হবে।
বুধবার (২ সেপ্টেম্বর), বিকেল ৪ টা ২০ মিনিটে সিঙ্গাপুর পুলিশ ফোর্সের জনসংযোগ বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর পৃথক দু'টি ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
প্রথম ঘটনায় একটি বাসকে ওভারটেক করে চলে যান বিপরীত লেনে। আর ঘটনাটি ঘটে গত ২৮ অক্টোবর-২০২৫ রাত ৮ টা ৪০ মিনিটে, Jurong West Street 91 এলাকায়। দু'টি গাড়ি ও একটি ভ্যানের মধ্যে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
তদন্তে জানা যায়, ২০ বছর বয়সী গাড়িচালক ট্রাফিক লাইট সবুজ হওয়ার পরও গাড়ি চালানো শুরু করেননি। পরে একটি বাস ডান পাশ দিয়ে তাকে অতিক্রম করলে তিনি বাসটিকে বাম পাশ দিয়ে ওভারটেক করেন।
এরপর গাড়ি থামিয়ে তিনি সেন্টার ডিভাইডারের কার্বের ওপর দিয়ে বিপরীত দিকে চলে যান। বিপরীতমুখী যান চলাচলের পথে গাড়ি চালানোর সময় একটি গাড়ি ও একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। পরে আবার সেন্টার ডিভাইডারে উঠে গাড়িটি থামিয়ে দেন। দুর্ঘটনায় কেউ আহত হননি। তবে ঘটনাস্থলে পুলিশ ওই চালককে অস্থির ও দিশেহারা অবস্থায় দেখতে পায়। তার গাড়ি থেকে একটি vaporiser উদ্ধার করা হয়। বিষয়টি Health Sciences Authority (HSA)-এর কাছে পাঠানো হলে পরবর্তী পরীক্ষায় তার রক্তে Etomidate শনাক্ত হয়। সুতরাং তার বিরুদ্ধে করা হবে মাদকের প্রভাবে গাড়ি চালানোর অভিযোগ ও বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগ।
এদিকে দ্বিতীয় ঘটনাটি ঘটে গত ২৬ নভেম্বর-২০২৫ রাত ৮ টা ৪০ মিনিটে, Choa Chu Kang Way এলাকায়। ৩৫ বছর বয়সী ওই চালক Choa Chu Kang Avenue 1 দিয়ে এসে Choa Chu Kang Way-তে প্রবেশ করেন। এরপর তিনি যান চলাচলের বিপরীত দিকে গাড়ি চালাতে থাকেন এবং পরে একটি পেট্রোল স্টেশনে ঢুকে পড়েন। বিপরীত পথে গাড়ি চালানোর সময় অন্য গাড়ির চালকদের সংঘর্ষ এড়াতে গতি কমাতে হয়। তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে ওই চালককে দিশেহারা ও নেশাগ্রস্ত অবস্থায় দেখা যায়। তার গাড়ি থেকেও একটি vaporiser উদ্ধার করা হয়। HSA-এর পরীক্ষায় পরবর্তীতে তার রক্তে Etomidate পাওয়া যায়। তার বিরুদ্ধেও মাদকের প্রভাবে গাড়ি চালানো এবং বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগ আনা হবে। হতে পারে জরিমানা ও কারাদণ্ড।
সিঙ্গাপুর পুলিশের তথ্য অনুযায়ী, মাদকের প্রভাবে গাড়ি চালানোর অপরাধে প্রথমবার দোষী সাব্যস্ত হলে ২ হাজার থেকে ১০ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানা, সর্বোচ্চ ১২ মাস কারাদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে।
দ্বিতীয় বা পরবর্তী অপরাধে জরিমানা ৫ হাজার থেকে ২০ হাজার ডলার এবং সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড হতে পারে। পাশাপাশি সব শ্রেণির যানবাহন চালানোর লাইসেন্স থেকে অযোগ্য ঘোষণা করা হতে পারে।
বিপজ্জনক গাড়ি চালানোর ক্ষেত্রেও গুরুতর শাস্তির বিধান রয়েছে, যার মধ্যে জরিমানা, কারাদণ্ড এবং গাড়ি চালানো থেকে অযোগ্য ঘোষণার মতো ব্যবস্থা থাকতে পারে।
পুলিশ বলেছে, গাড়ি নিরাপদে চালানোর সক্ষমতা কমিয়ে দেয়-এমন যেকোনো পদার্থের প্রভাবে গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। এতে চালক নিজে ছাড়াও সড়কের অন্য সব ব্যবহারকারীর জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে। জননিরাপত্তা বিঘ্নিত করে এমন অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নিতে পিছপা হবে না বলেও সতর্ক করেছে। সতর্ক থাকুন, এমন নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানো ও অবৈধ নেশা থেকে বিরত থাকুন। অন্যদের সচেতন করতে পোস্ট টি শেয়ার করুন। আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত জানান।

ন্যাশনাল ডে শেষ হলেও সিঙ্গাপুরের বিভিন্ন এলাকায় এখনো এভাবেই উড়ছে পতাকা 🇸🇬❤️
02/09/2026

ন্যাশনাল ডে শেষ হলেও সিঙ্গাপুরের বিভিন্ন এলাকায় এখনো এভাবেই উড়ছে পতাকা 🇸🇬❤️

সিঙ্গাপুরে লোনশার্ক হয়রানির ঘটনায় ২৭ বছরের যুবক গ্রেপ্তার! অভিযোগ পাওয়ার মাত্র ৪ ঘণ্টার মধ্যে পুলিশের ক্যামেরার সহায়তায় ...
02/09/2026

সিঙ্গাপুরে লোনশার্ক হয়রানির ঘটনায় ২৭ বছরের যুবক গ্রেপ্তার! অভিযোগ পাওয়ার মাত্র ৪ ঘণ্টার মধ্যে পুলিশের ক্যামেরার সহায়তায় শনাক্ত করে তাকে আটক করা হয় 🚔

সিঙ্গাপুরে লোনশার্কের (অবৈধ মহাজন) হয়রানির একাধিক ঘটনায় জড়িত থাকার সন্দেহে ২৭ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর), বেলা ১২ টা ৩০ মিনিটে সিঙ্গাপুর পুলিশ ফোর্সের জনসংযোগ বিভাগ কর্তৃক প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ৩১ আগস্ট দুপুর ১টা ৪৫ মিনিটে Woodlands Crescent-এর একটি আবাসিক ইউনিটে লোনশার্ক হয়রানির অভিযোগ পেয়ে তারা খবর পায়। ওই বাসার মূল গেট সাইকেলের তালা দিয়ে আটকে দেওয়া হয়েছিল। ঘটনার পর তদন্ত শুরু করে Woodlands Police Division-এর কর্মকর্তারা। পুলিশের ক্যামেরায় ধারণ করা ছবি ও অন্যান্য তদন্তের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। অভিযোগ পাওয়ার মাত্র চার ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ব্যক্তি লোনশার্ক হয়রানির আরও কয়েকটি ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
বুধবার (২ সেপ্টেম্বর), সন্দেহভাজন ব্যক্তিকে Moneylenders Act 2008-এর অধীনে আদালতে হাজির করা হবে। প্রথমবার অপরাধ প্রমাণিত হলে লোনশার্ক হয়রানির ঘটনায় ৫ হাজার থেকে ৫০ হাজার সিঙ্গাপুর ডলার পর্যন্ত জরিমানা, সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড এবং সর্বোচ্চ ৬ বেত্রাঘাতের বিধান রয়েছে।
সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, লোনশার্কের হয়রানি ও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। ইচ্ছাকৃতভাবে অন্যের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা, মানুষের জন্য হয়রানি সৃষ্টি করা কিংবা জননিরাপত্তা ও শৃঙ্খলা বিঘ্নিত করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সাধারণ মানুষকে লোনশার্কদের কাছ থেকে দূরে থাকার পাশাপাশি তাদের কোনো ধরনের কাজে সহযোগিতা বা সহায়তা না করার আহ্বান জানিয়েছে।
কেউ লোনশার্কের কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে বলে সন্দেহ হলে বা এ বিষয়ে তথ্য জানা থাকলে দ্রুত ৯৯৯ নম্বরে পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
পোস্ট টি শেয়ার করে পুলিশের বার্তাটি সকলের কাছে পৌঁছে দিন। আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত কমেন্টে জানান।

সেপ্টেম্বরে সিঙ্গাপুরে বাড়বে গরম! দিনের তাপমাত্রা ৩৫°C ছাড়াতে পারে, বৃষ্টিও থাকবে কম। আঞ্চলিক দাবানলে ধোঁয়াশার আশঙ্কায় স...
01/09/2026

সেপ্টেম্বরে সিঙ্গাপুরে বাড়বে গরম! দিনের তাপমাত্রা ৩৫°C ছাড়াতে পারে, বৃষ্টিও থাকবে কম। আঞ্চলিক দাবানলে ধোঁয়াশার আশঙ্কায় সতর্ক NEA

সেপ্টেম্বরের প্রথম দুই সপ্তাহে সিঙ্গাপুরে শুষ্ক ও গরম আবহাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে Meteorological Service Singapore (MSS)। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পরিস্থিতি বিরাজ করায় আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বেশিরভাগ দিন বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বেশিরভাগ দিন আকাশ পরিষ্কার এবং মাঝে মাঝে বাতাস প্রবাহিত হতে পারে। তবে কয়েকদিন দেরি সকাল থেকে বিকেলের মধ্যে স্থানীয়ভাবে স্বল্পস্থায়ী বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী দুই সপ্তাহে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেশিরভাগ দিন ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। কয়েকদিন তাপমাত্রা ৩৫ ডিগ্রিরও বেশি হতে পারে। শুধু দিনেই নয়, রাতেও গরম ও আর্দ্র আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ রাতে সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকতে পারে।
ফলে বাইরে কাজ করা প্রবাসী শ্রমিকসহ সাধারণ মানুষকে অতিরিক্ত গরমে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুষ্ক আবহাওয়ার কারণে সিঙ্গাপুরের আশপাশের অঞ্চলে হটস্পট ও ধোঁয়াশা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রায় ২১ আগস্ট থেকে দক্ষিণ ও মধ্য সুমাত্রা এবং কালিমানতানের বিভিন্ন এলাকায় বেশিরভাগ দিন ঘন ধোঁয়া দেখা গেছে।
দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হওয়ায় ওই অঞ্চলের আগুন আরও তীব্র হলে সিঙ্গাপুরেও ধোঁয়াশা ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে NEA। ২৪ ঘণ্টার PSI যদি Unhealthy পর্যায়ে পৌঁছে যায়, তখন NEA প্রতিদিন হেজ পরিস্থিতি নিয়ে পরামর্শ প্রকাশ করবে।
১৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পরিস্থিতি বিরাজ করেছে। এ সময়ে বেশিরভাগ দিন আবহাওয়া ছিল শুষ্ক ও পরিষ্কার। ২৫ আগস্ট Seletar-এ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ৩০ আগস্ট ভোরে আঞ্চলিক বায়ুপ্রবাহের কারণে পূর্ব, দক্ষিণ ও মধ্য সিঙ্গাপুরের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টি হয়। ওইদিন Telok Blangah এলাকায় সর্বোচ্চ দৈনিক বৃষ্টিপাত রেকর্ড হয় ৫৩.৮ মিলিমিটার।
তবে আগস্টের দ্বিতীয়ার্ধে সামগ্রিক বৃষ্টিপাত ছিল স্বাভাবিকের তুলনায় অনেক কম। Admiralty এলাকায় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় প্রায় ৯৯ শতাংশ কম রেকর্ড করা হয়েছে।
আগামী কয়েকদিন সিঙ্গাপুরে গরম ও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। বিশেষ করে নির্মাণকাজ, ওয়েল্ডিং, ডেলিভারি কিংবা বাইরে দীর্ঘসময় কাজ করা ব্যক্তিদের পর্যাপ্ত পানি পান ও অতিরিক্ত গরম থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
একই সঙ্গে আঞ্চলিক দাবানলের কারণে ধোঁয়াশা পরিস্থিতির পরিবর্তনের দিকেও নজর রাখার আহ্বান জানানো হয়েছে।
দৈনিক আবহাওয়ার পূর্বাভাস ও PSI পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে MSS ও NEA-এর ওয়েবসাইট অথবা myENV অ্যাপ অনুসরণ করা যাবে। পোস্ট টি শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন। আপনার এলাকায় দিন ও রাতে গরম কেমন পড়ছে তা কিন্তু জানাতে ভুলবেন না। সতর্ক থাকুন, নিরাপদে থাকুন

সিঙ্গাপুরে আবাসিক ভবনে আগুন! তৃতীয় তলার ফ্ল্যাট থেকে অচেতন একজনকে উদ্ধার করে CPR দেওয়া হয়েছে। হাসপাতালে নেওয়া হয়েছে আরও ...
01/09/2026

সিঙ্গাপুরে আবাসিক ভবনে আগুন! তৃতীয় তলার ফ্ল্যাট থেকে অচেতন একজনকে উদ্ধার করে CPR দেওয়া হয়েছে। হাসপাতালে নেওয়া হয়েছে আরও ৩ জনকে 🔥🏥

সিঙ্গাপুরের সিরাঙ্গুনের ব্লক ৮, লরং লিউ লিয়ান-এ একটি আবাসিক ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর), দুপুর প্রায় ২টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়।
এসসিডিএফ পৌঁছে দেখতে পায়, ভবনের তৃতীয় তলার একটি ইউনিট থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ফ্ল্যাটটির লিভিং রুমের বিভিন্ন সামগ্রীতে আগুন লেগেছিল। পরে ফায়ারফাইটাররা একটি পানির জেট ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিনির্বাপণ কার্যক্রমের সময় ফ্ল্যাটটির লিভিং রুম থেকে একজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। ফায়ারফাইটাররা দ্রুত তাকে বাইরে নিয়ে এসে সিপিআর শুরু করেন। পরে তাকে তান তক সিং হাসপাতাল (টিটিএসএইচ)-এ পাঠানো হয়।
এ ঘটনায় আরও তিনজনকে এসসিডিএফ চিকিৎসাগতভাবে মূল্যায়ন করে। তাদের মধ্যে একজন ধোঁয়ায় শ্বাস নেওয়ার সমস্যায় এবং অন্য দু'জন শ্বাসকষ্টে ভুগছিলেন। তাদের সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ও তান তক সিং হাসপাতালে নেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ ও এসসিডিএফ মিলে ভবনটি থেকে প্রায় ৩০ জনকে সরিয়ে নেয়।
তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখন অবধি জানা যায় নি। শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকান্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্স (এসসিডিএফ) তাদের অফিসিয়াল ফেসবুক পেইজের এক পোস্টে জানিয়েছেন। সতর্ক থাকুন, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে এমন অনিরাপদ পরিস্থিতি রেখে কোথাও যাওয়া ঠিক হবেনা। সচেতন হোন, নিরাপদে থাকুন।

Address

Gangni

Alerts

Be the first to know and let us send you an email when Meherpur Samachar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Meherpur Samachar:

Shortcuts

Share