Murader Kolom

Murader Kolom Writer

হোসাইন মুহাম্মদ মুরাদ মিয়া
কবি ও লেখক

​ছড়া, কবিতা, গল্প ও প্রবন্ধের রূপকার। আমি উচ্চকণ্ঠে গান গাই আর শব্দের ছন্দে জীবনের খোঁজ করি। সাহিত্য ও সৃজনশীলতার পথে এক আজন্ম অভিযাত্রী।

​"মুক্তির কবি" সহ ১৪+ গ্রন্থের লেখক।

মা-বাবা-সন্তানকলমেঃ  #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া মনে রেখো মা-বাবাকেকাঁদিয়ে সুখ নয়,শেষ বয়সে পাশে থাকাইসন্তানের বিজয়।©® সর...
25/09/2026

মা-বাবা-সন্তান
কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া

মনে রেখো মা-বাবাকে
কাঁদিয়ে সুখ নয়,
শেষ বয়সে পাশে থাকাই
সন্তানের বিজয়।

©® সর্বস্বত্ব সংরক্ষিত

💞  #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া 🌱  🌼  🍒
25/09/2026

💞 #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া

🌱

🌼

🍒

💞  #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া 🌱  🌼  🍒  #বাংলাবন্ধন
24/09/2026

💞 #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
🌱
🌼
🍒 #বাংলাবন্ধন

💞 অলিখিত সংহিতা 🌱কলমেঃ  #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া কালি অপচিত।পৃষ্ঠা আবৃত।শাসনের পুস্তক-  বৃহৎ প্রলেপ।সংহিতা? এক পঙক্তি...
23/09/2026

💞 অলিখিত সংহিতা 🌱
কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া

কালি অপচিত।
পৃষ্ঠা আবৃত।
শাসনের পুস্তক- বৃহৎ প্রলেপ।
সংহিতা?
এক পঙক্তি।
পুঁজির অধিকারীই তরাজুর মালিক।

🌼 ©® সর্বস্বত্ব সংরক্ষিত 🍒

#অলিখিত_সংহিতা


💞 জীবনের তিন অধ্যায় 🌱 #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়াপকেট যখন শূন্য থাকে শখের নেইকো শেষ,আকাশ ছোঁয়ার ইচ্ছেগুলো উঁকি মারে বেশ।...
22/09/2026

💞 জীবনের তিন অধ্যায় 🌱
#হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া

পকেট যখন শূন্য থাকে শখের নেইকো শেষ,
আকাশ ছোঁয়ার ইচ্ছেগুলো উঁকি মারে বেশ।
রঙিন বয়সে টাকার অভাবে স্বপ্ন পড়ে ঝড়ে,
বুকের মাঝে হাহাকারটা একলা গুমরে মরে।

দিন বদলায় বয়স বাড়ে পকেট ভরে টাকায়,
ব্যস্ত জীবন ঘুরতে থাকে অন্তহীন এক চাকায়।
টাকা আসে বন্দি খাঁচায় সময় থাকে না আর,
ইচ্ছেগুলো হারিয়ে ফেলে চাবির অন্ধকার।

অবশেষে এক সময় আসে অফুরান অবসর,
শরীর তখন জীর্ণ ভারী মনটা বালুচর।
সময় আছে দু-হাত ভরে শখ গিয়েছে মরে-
পুরোনো দিনের রঙিন খাতা ধূলোর পরে পড়ে।

বাস্তবতার এই তো খেলা অদ্ভুত এক ফাঁদ,
একটুর তরে হারিয়ে ফেলি পূর্ণিমারই চাঁদ।
আজকে যা পাও তাতেই হাসো জীবন বয়ে যায়,
ক্ষতি-লাভের হিসেব ভুলে বাঁচো নিজ মহিমায়।"

🌼 ©® সর্বস্বত্ব সংরক্ষিত 🍒

#জীবনের_তিন_অধ্যায়

💞 শিরোনামঃ সবুজ রেখায় লাল 🌱কলমেঃ  #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া স্পন্দনহীন এক ধাতব জঠর। এখানে শৃঙ্খলা মানে-  বিপন্ন অস্তিত...
20/09/2026

💞 শিরোনামঃ সবুজ রেখায় লাল 🌱
কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া

স্পন্দনহীন এক ধাতব জঠর।
এখানে শৃঙ্খলা মানে- বিপন্ন অস্তিত্বের ওপর বিছিয়ে দেওয়া একখণ্ড রাজকীয় চাদর।

মানচিত্রের সবুজ রেখায় আজ গাঢ় লোহিত পঙ্কিলতা।
যেখানে সৃষ্টির আদিম পবিত্রতা রোজ লুণ্ঠিত হয় হিংস্র নখের আস্ফালনে;
জন্মভূমি তবে কি কেবলি এক রক্তাক্ত ক্যানভাস?

নামগুলো হারিয়ে যায় নথির অতল গহ্বরে,
অথচ শূন্যতায় ঝুলে থাকে কিছু জ্বলন্ত প্রশ্নবোধক চিহ্ন।
হে অন্ধ শাসনযন্ত্র! তোমার পাষাণ স্তম্ভে কি পৌঁছায় না এই ক্রন্দনের তীব্র কম্পন?
মায়ের অশ্রু যেখানে রাষ্ট্রের চালিকাশক্তি,
সেখানে সুরম্য অট্টালিকা আসলে এক একটি সুসজ্জিত সমাধি।

সুবিচার যদি কেবলি অন্ধ আইনের শীতল পরিহাস হয়,
তবে জেনে রেখো-
তোমার এই দীর্ঘস্থায়ী মৌনতা আসলে এক নৈতিক আত্মহনন।

জেগে ওঠো স্বীয় বিবেকের স্পন্দনে,
নইলে ধূলিসাৎ হও নিজ ব্যর্থতার সুতীব্র অনুশোচনায়।

🌼 ©® সর্বস্বত্ব সংরক্ষিত 🍒


#সবুজ_রেখায়_লাল

💞 অসমাপ্ত যতি 🌱কলমেঃ  #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া সফলতা- পূর্ণচ্ছেদ নয়।একটি কমা। ক্ষণিক শ্বাস। তারপর- পুনরায় গতি।তুমি ...
19/09/2026

💞 অসমাপ্ত যতি 🌱
কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া

সফলতা- পূর্ণচ্ছেদ নয়।
একটি কমা। ক্ষণিক শ্বাস। তারপর- পুনরায় গতি।

তুমি ভাবছ, এটাই শিখর?
ভ্রান্তি।
শিখর বলে কোনো স্থির বিন্দু নেই। আছে কেবল অনন্ত আরোহণের ব্যাকরণ।

স্থিতি- জড়তার নামান্তর।
গতি- অস্তিত্বের একমাত্র স্বাক্ষর।

তোমার প্রাপ্তি?
একটি পাদটীকা মাত্র। মূল পাণ্ডুলিপি এখনো অলিখিত।

যে নদী থামে- সে পঙ্কিল।
যে নদী প্রবাহিত- সে সাগর স্পর্শ করে।

অতএব-
কমার পরে কমা।
শ্বাসের পরে শ্বাস।
জয়ের পরে- আরও গভীরতর জয়ের তৃষ্ণা।

বাক্য শেষ হয়নি, হে পথিক।
কলম এখনো তোমার মুঠোয়।

লেখো।
চলো।
অসমাপ্ততাই- সফলতার প্রকৃত সংজ্ঞা।

🌼 ©® সর্বস্বত্ব সংরক্ষিত 🍒

#অসমাপ্ত_যতি


#৪ঠা_আশ্বিন_১৪৩৩

"রক্ত থেকে অক্ষর। অক্ষর থেকে মানচিত্র। মানচিত্র থেকে — অনন্তের দিকে একটি জাতির নিঃশব্দ হাঁটা।থেমো না।"✍️- #হোসাইন_মুহাম্...
18/09/2026

"রক্ত থেকে অক্ষর। অক্ষর থেকে মানচিত্র। মানচিত্র থেকে — অনন্তের দিকে একটি জাতির নিঃশব্দ হাঁটা।

থেমো না।"

✍️- #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া



💞🌱🌼🍒

💞 আপন কারে কয় 🌱কলমেঃ  #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়ারক্তের টানেই মানুষ বুঝি একদম আপন হয়?মনের সাথে না মিললে মন,সে তো আপন নয়!...
16/09/2026

💞 আপন কারে কয় 🌱
কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া

রক্তের টানেই মানুষ বুঝি
একদম আপন হয়?
মনের সাথে না মিললে মন,
সে তো আপন নয়!
সুখের দিনে পাশে থাকে
হাজার চেনা মুখ,
ক'জন বলো বুঝতে পারে
নীরব চোখের দুখ?

আপন হলো সেই মানুষটি
যার কাছে নেই ভয়,
সবটুকু ভুল জেনেও যে জন
ভরসা দেয়- কয়:
"আছি তো ভাই, চিন্তা কীসের?
হাল ছেড়ো না আজ,"
যার উপস্থিতিতেই হালকা
হৃদয়ভাঙা কাজ।

মুখোশ খুলে যখন-তখন
যার সামনে যে যাই,
মন খুলে সব বলতে পারে
কোনো দ্বিধা নাই।
হিসেব কষে ভালোবেসে
আপন হওয়া যায়?
বিনা শর্তে যে হাত ধরে
ঝড়-তুফানের দায়।

সেই তো পরম, সেই তো সুজন,
সেই তো বড় ধন,
যার ছোঁয়াতে শান্ত থাকে
ক্লান্ত অবুঝ মন।

রক্ত নয়কো, অনুভূতির
টানটাই খাঁটি সত্য,
একলা বুকে সাহস দেওয়াই
আসল আপনত্ব।

🌼 ©® সর্বস্বত্ব সংরক্ষিত 🍒
ারে_কয়

#মুরাদেরকলম

💞 একবিন্দু ও বহুতরঙ্গ 🌱কলমেঃ  #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া পুরুষ - একটি বদ্ধ বৃত্তের জীবনদর্শন।অষ্টাদশে রূপ। নবতিতে রূপ। ...
15/09/2026

💞 একবিন্দু ও বহুতরঙ্গ 🌱
কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া


পুরুষ - একটি বদ্ধ বৃত্তের জীবনদর্শন।
অষ্টাদশে রূপ। নবতিতে রূপ। শতবর্ষের শূন্যতায় - রূপ।
এমনকি পরলোকের হুরেও সেই একই রূপের প্রতিধ্বনি।
দেহ ক্ষয় হয়, অস্থি চূর্ণ হয়, তবু চক্ষুর তৃষ্ণা অপরিবর্তিত।
যেন শিলালিপিতে উৎকীর্ণ একটিমাত্র অক্ষর - কালও যা ছিল, অনন্তকালও তা-ই থাকবে।
তার কামনার প্রবেশপথ ও নির্গমনপথ অভিন্ন।

নারী - একটি সর্পিলাকার উত্থান।
তার চাহিদা কালস্রোতে রূপান্তরিত হয়; স্তরে স্তরে, গভীর থেকে গভীরতরে।
যৌবনে রূপের ঝলকানি। প্রৌঢ়ত্বে পরিণতির ভার। মধ্যবয়সে সাফল্যের দীপ্তি।
বার্ধক্যে স্নেহের আশ্রয়। জরাগ্রস্ত দেহে ভক্তির নীরবতা। শেষপ্রান্তে স্রষ্টার সান্নিধ্য।
তার আকাঙ্ক্ষা পৃষ্ঠতল থেকে অন্তঃসত্তায়, দেহ থেকে চৈতন্যে, মৃত্তিকা থেকে নভোমণ্ডলে - ক্রমাগত ঊর্ধ্বগামী।

পুরুষ স্থির। নারী প্রবাহমান।
একজনের দৃষ্টি পৃষ্ঠে আটকে থাকে; অপরজনের দৃষ্টি গভীরে প্রবেশ করে।
একটি শরীরের অনন্ত ক্ষুধা। অপরটি আত্মার ক্রমোচ্চ তৃষ্ণা।

এই দ্বৈতসত্তাই সৃষ্টির মৌলিক রহস্য -
একজন বৃত্তের বন্দি,
অপরজন সর্পিলের মুক্ত পথিক।

🌼 ©® সর্বস্বত্ব সংরক্ষিত 🍒


#একবিন্দু_ও_বহুতরঙ্গ

Address

Harbaid-Nondibari
Gazipur
1710

Alerts

Be the first to know and let us send you an email when Murader Kolom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Murader Kolom:

Shortcuts

Share