20/09/2026
অপ্রতীমের মায়ের কপালের বড় টিপ অপ্রতীমের খু*নের জাস্টিফিকেশান হতে পারে না। ঠিক যেভাবে অপ্রতীমের মা জুলাই সমর্থক হইলেও অপ্রতীমের খু'ন জাস্টিফায়েড না একই ভাবে তিনি জুলাই এর বিপক্ষে কিংবা লীগের পক্ষের লোক হইলেও অপ্রতীমের সুস্থ স্বাভাবিক ও নিরাপদে বেঁচে থাকার রাইট ছিলো।
একজন ১৩ বছরের কিশোরের হাতে কীভাবে আইফোন গেলো, ইউনিভার্সিটির একজন প্রফেসরের পুত্র কীভাবে এই ধরণের বন্ধু বানাইলো, একজন কিশোরের গ্রুমিং কেমন হওয়া দরকার ছিলো, তার উপর পরিবারের কী ধরণের সুপারভিশন প্রয়োজন ছিলো সেটা অন্য আলাপ।
কিন্তু এর কোনোটাই অপ্রতীমের খু'ন ভ্যালিড করে দেয় না।
শুধু আইফোন কেন, আপনি গা ভর্তি গহনা পরে রাস্তায় বের হলেও আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। এই নিরাপত্তার জন্য আপনি ট্যাক্স দেন। প্রতিটি পারচেজে ভ্যাট দেন।
একজন সাজাপ্রাপ্ত আসামীর সাজা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র যখন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয় তখন দোষটা যায় "আইফোন" এর মতো নিরপরাধ বস্তুটার উপর।
সংবাদের শিরোনাম হওয়া উচিত ছিলো "কিশোর গ্যাঙ এর হাতে অপ্রতীম খু'ন"!
"আইফোন এর জন্য কিশোর খু'ন" এটা কোনো সংবাদের শিরোনাম হতে পারে না। নেভার এভার!
কিন্তু এই ধরণের শিরোনাম ইচ্ছাকৃতভাবেই আমাদের ব্রেইনে ইনজেক্ট করা হয় এই কারণে যাতে আমাদের সাব-কনশাস মাইন্ড কোনোভাবে রাষ্ট্রের দিকে আঙ্গুল তোলার আগেই আঙ্গুলটা চলে যায় অন্যকিছুর দিকে!
আপনি খেয়াল করলে দেখবেন রিসেন্টলি যতগুলো খু'ন-ধ/র্ষ\ন এর ঘটনা ঘটেছে বেশিরভাগ পারপ্রিটেটরই অপরাধ করেও সাজা না পাওয়া আসামী! অপরাধী অপরাধের পর সাজাটা না পেলে স্বাভাবিকভাবেই আরো বেপরোয়া হয়ে ওঠে।
আজকে যদি আপনি অপ্রতীমের খুনের জন্য রাষ্ট্র-সরকারকে প্রশ্ন না করে, তার মায়ের কপালের টিপ বা তার হাতের আই ফোনের উপর চাপিয়ে স্বস্তি পান, তবে গেট রেডি!
নেক্সট ভিক্টিম আপনিই।
ভুলে যাইয়েন যে ঠিক এই মুহুর্তে এখনো প্রায় আড়াই হাজার শিশু নিখোঁজ। আর প্রত্যেকদিন সংখ্যাটা কেবল বাড়ছেই। আর এদের বেশিরভাগের কাছেই কিন্তু আইফোন ছিলো না!