Bangladesh Awami League 0.71

Bangladesh Awami League 0.71 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Awami League 0.71, Digital creator, Gazipur.

30/06/2026

বিএনপি-জামাত : ক্ষমতা বদলায়, অযোগ্যতা বদলায় না

রাত ২টায় ৩৪৩১ মেগাওয়াট লোডশেডিং। ময়মনসিংহে দিনে ১২-১৪ ঘণ্টা অন্ধকার। বিদ্যুৎকেন্দ্রে তেল নেই, গ্যাস নেই, টাকা নেই। ২৯ হাজার মেগাওয়াটের সক্ষমতা থাকতেও দেশ ডুবছে অন্ধকারে। এই দেশ কি ২০০৩ সালে আটকে গেছে?

২০০১ থেকে ২০০৬, বিএনপি-জামাতের সেই পাঁচ বছর মনে আছে? ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং, শিল্প বন্ধ, কৃষক পুড়ছে, সাধারণ মানুষ হাঁসফাঁস করছে। সেই একই ছবি আজ ২০ বছর পরেও। পোশাক বদলেছে, অভ্যাস বদলায়নি।

পিডিবির কাছে বেসরকারি কোম্পানিগুলোর পাওনা ৪৫ হাজার কোটি টাকা। টাকা নেই তো তেল নেই, তেল নেই তো বিদ্যুৎ নেই। এই সহজ অঙ্কটা সামলানোর সামর্থ্য নেই সরকারের। অথচ ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতির অভাব ছিল না।

ঢাকায় এখনো "সহনীয়।" কেরানীগঞ্জে ৮-১০ ঘণ্টা অন্ধকার, চট্টগ্রামের লোহাগড়ায় বিদ্যুৎ আসার অপেক্ষায় মানুষ তীর্থের কাকের মতো বসে। রাজধানীর বাইরের মানুষের কষ্ট এই সরকারের চোখে পড়ে না, কারণ ভোটের হিসাব তাদের কাছে সবসময়ই আলাদা।

বিএনপি-জামাত ২০০১ সালে এই দেশকে যেখানে রেখে গিয়েছিল, ২০২৬ সালে এসে তারা প্রমাণ করছে সেই জায়গা থেকে তারা এক পাও সরেনি।

11/06/2026
**আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ সকল নেতাকর্মীদের প্রতি বিনম্র অনুরোধ ও সতর্কতা**প্রিয় সহযোদ্ধারা,বর্তমান সময়ে আমাদের দলের কি...
11/06/2026

**আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ সকল নেতাকর্মীদের প্রতি বিনম্র অনুরোধ ও সতর্কতা**

প্রিয় সহযোদ্ধারা,

বর্তমান সময়ে আমাদের দলের কিছু অদূরদর্শী নেতাকর্মীর কর্মকাণ্ড দলীয় দায়িত্বশীল নেতাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। ইদানীং লক্ষ্য করছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নামে ফটোকার্ড শেয়ার করে তাদের নির্দিষ্ট পদে বসানোর জন্য প্রচারণা চালানো হচ্ছে।

অনেকের অতীত ও বর্তমান কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ, যাদের কারণে অতীতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। এই সময়ে এই ধরনের ফটোকার্ড পোস্ট করা দলের ঐক্যের জন্য ক্ষতিকর।

মনে রাখবেন:

১. **কাউন্সিলই চূড়ান্ত প্ল্যাটফর্ম:**

নতুন নেতৃত্ব নির্বাচন বা কেন্দ্রীয় কমিটি গঠন—সবই দলীয় কাউন্সিলে খোলামেলা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। এখনই ফটোকার্ড ছাপিয়ে বা অনলাইন প্রচারণা চালিয়ে কোনো পদ পাওয়ার সংস্কৃতি আমাদের আওয়ামী লীগের ঐতিহ্য নয়।

২. **মাননীয় প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখুন:**

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটি মুহূর্ত দলের জন্য কাজ করছেন। কে কোথায় যোগ্য, কার অবদান কতটুকু—সবকিছুর হিসাব তাঁর কাছে আছে। তিনি ইতিমধ্যে ভবিষ্যতের রূপরেখা নিয়ে হোমওয়ার্ক করছেন। আমাদের কাজ এখন আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা, পদপদবির চিন্তা করা নয়।

৩. **বিপর্যয় এড়াতে সতর্ক হোন:**

অযোগ্য বা বিতর্কিত ব্যক্তিদের কেন্দ্র বা গুরুত্বপূর্ণ পদে আনার দাবি তুললে ভবিষ্যতে দলের বিপর্যয়ের ঝুঁকি তৈরি হতে পারে।

৪. **মূল্যায়ন হবে কর্মের মাধ্যমে:**

আগামী কাউন্সিলে অনেক অভিজ্ঞ ও বয়োজ্যেষ্ঠ নেতা দায়িত্ব থেকে এমনিতেই সরে দাঁড়াবেন। সেখানে যে শূন্যতা তৈরি হবে, তা পূরণ করবেন বর্তমান আন্দোলন-সংগ্রামে মাঠে থাকা পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ কর্মীরাই।

একজন সাধারণ কর্মী হিসেবে আমার কোনো ব্যক্তিগত চাওয়া নেই। তবে দলের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে অনুরোধ করছি, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন অনলাইন প্রচারণা থেকে বিরত থাকুন।

মনে রাখবেন, এসব ফটোকার্ড বা প্রচারণা অনেক সময় ব্যক্তিগত অযোগ্যতা হিসেবেও বিবেচিত হতে পারে।

এখন ব্যক্তিগত লাভালাভের সময় নয়, এখন দেশ ও দলের প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামকে বেগবান করার সময়।

আসুন, আমরা ব্যক্তি বন্দনা বাদ দিয়ে দলের আদর্শ এবং জননেত্রীর নির্দেশ বাস্তবায়নে মনোযোগী হই।

আন্দোলন-সংগ্রাম বেগবান হোক।

**জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।**

**জয় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।**

**জয় হোক মুক্তিযুদ্ধের বাংলাদেশের।**

Mahbub Siddiqui



11/06/2026

আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস, দলের প্রতীষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং আওয়ামী লীগের নেতাকর্মী-সহ অন্যান্য নেতৃবৃন্দ ও শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তির দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা

১১ই জুন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। সেনা সমর্থিত ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই অন্যায়ভাবে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফতার করা হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে।

কারাগারের থাকা অবস্থায় জননেত্রী শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়লে জনগণের মধ্য থেকে বিদেশে চিকিৎসার জন্য তাঁকে মুক্তি দেয়ার দাবি ওঠে। আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপসহীন মনোভাব ও অনড় দাবির মুখে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। বাংলাদেশ আওয়ামী লীগ দিবসটি উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচি : বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা।

দেশদ্রোহী ডেভিল ইউনূস গংদের নেতৃত্বে অবৈধ ও অসাংবিধানিক সরকার বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলা প্রদান করে এবং বিনাবিচার ও অবিচারের মাধ্যমে তাদেরকে দিনের পর দিন কারা অন্তরীণ করে রেখেছে। তারই ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার সেসব মিথ্যা ও ভিত্তিহীন হয়রানিমূলক মামলা জিইয়ে রেখেছে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একই ধরনের নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অকথ্য নির্যাতন-নিপীড়ন, অত্যাচার-অবিচার ও দমন-পীড়নের প্রতিবাদে আগামী ১৩ জুন 'মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তি'-এর দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগ সারাদেশে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এ উপলক্ষে দেশ-বিদেশে আওয়ামী লীগের সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে একই প্রোফাইল পিকচার ব্যবহার করবে।

‌***জেলা,উপজেলা,ইউনিয়ন আওয়ামী লীগের মরহুম/প্রয়াত, নিহত, ঘরছাড়া, কারাবন্দি নেতাকর্মীদের ও তাঁদের পরিবারবর্গের খোঁজ-খবর নেওয়া।

তৃণমূল কার্যক্রম: সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে দেয়াল লিখন, পোস্টার ও লিফলেট বিতরণ।

২৩ শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের মধ্য দিয়ে দীর্ঘ সময়ের যাত্রার মধ্য দিয়ে দলটি গণমানুষের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বাঙালির স্বাধিকার থেকে স্বাধীনতা-সহ সকল মহতী অর্জনে বাংলাদেশ আওয়ামী লীগের ভূমিকা অনস্বীকার্য। তাই আজ বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বাংলাদেশ আওয়ামী লীগ যেনো এক গণ-আস্থার প্রতীক।

২৩শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী
সকালের কর্মসূচি:
♦️ ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন।
♦️ বনানী কবরস্থানে ১৫ই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল।
♦️ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং মাজার কমপ্লেক্স মসজিদে বাদ জোহর দোয়া মাহফিল।
♦️ সারাদেশে মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা এবং দুস্থদের মাঝে খাদ্য বিতরণ।

সাংগঠনিক কর্মসূচি:
♦️ প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ঢাকাসহ দেশব্যাপী জাতীয় ও দলীয় পতাকা নিয়ে মিছিল।
♦️ সকল বিভাগ, জেলা ও বৈদেশিক শাখাসমূহে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন।

প্রচারণাঃ
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ-বিদেশের সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে একই প্রোফাইল পিকচার ব্যবহার করবে।

কেন্দ্রীয় আলোচনা সভা: বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি, দেশরত্ন শেখ হাসিনার সময়ানুযায়ী ভার্চুয়াল আলোচনা সভা (যেখানে তিনি প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন)।

সহযোগী সংগঠনসমূহের আলোচনা সভার সূচি (২৩–৩০শে জুন) (মাননীয় নেত্রী সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা যে যে আলোচনা সভায় উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করবেন)
♦️ ২৩শে জুন: বাংলাদেশ আওয়ামী লীগ-এর ৭৭-তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা
♦️ ২৪শে জুন- বাংলাদেশ ছাত্রলীগ-এর ভার্চুয়াল আলোচনা সভা
♦️ ২৫শে জুন: বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ-এর ভার্চুয়াল আলোচনা সভা
♦️ ২৬শে জুন: বাংলাদেশ আওয়ামী যুবলীগ-এর ভার্চুয়াল সভা
♦️২৭শে জুন: বাংলাদেশ কৃষক লীগ-এর ভার্চুয়াল আলোচনা সভা
♦️২৮শে জুন: জাতীয় শ্রমিক লীগ ও মহিলা শ্রমিক লীগ-এর ভার্চুয়াল আলোচনা সভা
♦️২৯শে জুন;যুবমহিলা লীগ-এর ভার্চুয়াল আলোচনা সভা
♦️৩০শে জুন-মহিলা আওয়ামী লীগ-এর ভার্চুয়াল আলোচনা সভা

♦️১লা জুলাই; দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি: দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ আইসিটি আদালতের দেওয়া রায় এবং এই অবৈধ আইসিটি আদালত বাতিলের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।

এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের বিভিন্ন উপযোগী কর্মসূচি গ্রহণ এবং কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি পালনের জন্য আহ্বান জানানো যাচ্ছে।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।

06/06/2026

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Awami League 0.71 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share