Zp Tv

Zp Tv Welcome to our page

বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরী লিঃ এর বোর্ড সভা আজ বিএসইসি সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্প...
24/08/2026

বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরী লিঃ এর বোর্ড সভা আজ বিএসইসি সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান জনাব আব্দুল খালেক।

২৪ আগষ্ট, ২০২৬
ঢাকা।

17/08/2026

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এর বক্তব্য | জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণের '১৮০ দিন পূর্তি' উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মতবিনিময় সভা।

প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা | ১৭ আগস্ট ২০২৬, সোমবার

পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নে ফজরের সুন্নত নামাজ আদায়রত অবস্থায় সেজদায় মৃ'ত্যু হয়েছে হাফেজ মুহাম্মদ আতাউল্লাহর। স...
17/08/2026

পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নে ফজরের সুন্নত নামাজ আদায়রত অবস্থায় সেজদায় মৃ'ত্যু হয়েছে হাফেজ মুহাম্মদ আতাউল্লাহর। সোমবার ভোরে শ্রীরামপুর বাজার মসজিদে এ ম'র্মান্তিক অথচ পবিত্র মৃ'ত্যু ঘটে। দ্বিতীয় রাকাতে সেজদায় গিয়ে তিনি আর না ওঠায় মুসল্লিরা কাছে গিয়ে তাঁকে মৃ'ত অবস্থায় পান।

মরহুম আতাউল্লাহ দুমকী উপজেলার মাওলানা আব্দুস সালামের একমাত্র পুত্র। গত দেড় বছর ধরে তিনি এই মসজিদে অত্যন্ত নিষ্ঠার সাথে ইমামতি করছিলেন। তাঁর শান্ত স্বভাব ও নম্র আচরণে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই সন্তানের জনক এই হাফেজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে প্রাণঢালা অভিনন্দনবাংলাদেশ জাতীয়তাবাদ...
15/08/2026

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে প্রাণঢালা অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজপথের আপসহীন কাণ্ডারি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম 'জাতীয় স্থায়ী কমিটি'-র সদস্য মনোনীত হয়েছেন। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সংগ্রাম ও অবদানের অনন্য স্বীকৃতিস্বরূপ এই দায়িত্ব পাওয়ায় তাঁকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. সারওয়ার হোসেন রুবেল।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় মো. সারওয়ার হোসেন রুবেল উল্লেখ করেন, "স্বপ্ন যখন সত্য হয়, আনন্দ তখন সীমা ছাড়িয়ে যায়। আমার রাজনৈতিক চর্চার আঁতুড়ঘর পিতৃতুল্য রাজনৈতিক অভিভাবক এবং শ্রদ্ধা ও সম্মানের সর্বোচ্চ স্থান—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজপথের আপসহীন কাণ্ডারি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ-কে জানাই প্রাণঢালা অভিনন্দন।"

তিনি আরও বলেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে তাঁর এই অন্তর্ভুক্তি তাঁর ত্যাগ ও সংগ্রামের এক দারুণ স্বীকৃতি। তাঁর আদর্শ ও নির্দেশনায় দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান লড়াই আগামী দিনে আরও বেশি বেগবান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নেতাকর্মীদের মাঝে তাঁর অনুপ্রেরণার কথা উল্লেখ করে ফেসবুক পোস্টে বলা হয়, "আপনি আছেন বলেই আমরা সাহসের সাথে রাজনৈতিক ময়দানে লড়াই করার অনুপ্রেরণা পাই।" পরিশেষে, মহান আল্লাহর দরবারে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়, যাতে তিনি সুস্থ শরীরে জনগণের সেবা করে যেতে পারেন।

তারিখ ঃ ১৫ আগস্ট ২০২৬প্রেস বিজ্ঞপ্তিবাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দলের ...
15/08/2026

তারিখ ঃ ১৫ আগস্ট ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নিম্নোক্ত নেতৃবৃন্দকে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

১। এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ
২। জনাব মোঃ আমান উল্লাহ আমান
৩। জনাব ফরহাদ হালিম
৪। জনাব মোঃ ইসমাইল জবিউল্লাহ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আশা প্রকাশ করে যে, উল্লিখিত নেতৃবৃন্দ তাঁদের মেধা ও বিচক্ষণতার দ্বারাা সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন।

বার্তা প্রেরক

(মুহম্মদ মুনির হোসেন)
সহ-দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি

12/08/2026
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই এখন সবচেয়ে বেশি আলোচনায়। সবকিছু ঠিক থাকলে আগামীক...
12/08/2026

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই এখন সবচেয়ে বেশি আলোচনায়। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি পদে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। তবে মনোনয়ন চূড়ান্ত হলে স্থানীয় সরকারমন্ত্রীর পদ থেকে তাকে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে বিএনপির মহাসচিব পদেও পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি হওয়ায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। গত কয়েক সপ্তাহ ধরে দলের নীতিনির্ধারণী পর্যায়ের বৈঠক ও সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।

তবে রাষ্ট্রপতি পদে তার মনোনয়নের বিষয়ে বিএনপি এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে। ফলে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন শীর্ষ নেতৃত্বের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম জোরালোভাবে আলোচনায় আসার মধ্যেই মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তার কার্যালয়ে দেখা যায় ভিন্ন চিত্র। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তাকে শুভেচ্ছা জানাতে আসেন অনেক শুভাকাঙ্ক্ষী। তারা মন্ত্রীর সঙ্গে দেখা করে অভিনন্দন জানানোর চেষ্টা করেন।

তবে এ বিষয়ে মির্জা ফখরুলকে খুব একটা উৎসাহী মনে হয়নি। শুভেচ্ছা জানাতে আসা ব্যক্তিদের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, ‘আগে হোক, তারপর।’

এরপরও তিনি সবার সঙ্গে হাসিমুখে কথা বলেন। সন্ধ্যা পর্যন্ত সচিবালয়ে অফিস করার পর তিনি বেইলি রোডের সরকারি বাসভবনে যান। সেখানেও সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি ছিল।

এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হলে, তার মন্ত্রিসভা ও দলের সাংগঠনিক দায়িত্বে কী ধরনের পরিবর্তন আসে এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

দলীয় সূত্রের খবর, বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে যাচ্ছে। সে ক্ষেত্রে স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে মির্জা ফখরুলের শেষ কর্মদিবস আজ অথবা আগামীকাল হওয়ার সম্ভাবনাই বেশি।

তবে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হওয়ার আগ পর্যন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কিছু দায়িত্ব পালন করার সুযোগ তার থাকতে পারে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর পরিস্থিতি আরও স্পষ্ট হবে।

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে গত কয়েক দিন ধরে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা হয়েছে। মির্জা ফখরুলের পাশাপাশি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামও বেশ জোরেশোরে আলোচনায় আসে।

এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. আবদুল মঈন খানের নাম নিয়েও দলের শীর্ষ পর্যায়ে আলোচনা হয়েছে। তবে শেষ পর্যন্ত মির্জা ফখরুলের নামই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।

গত ১ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ এবং দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল নিজেই সাংবাদিকদের বিষয়টি জানিয়েছিলেন।

দলের ভেতরে মির্জা ফখরুলের নাম গুরুত্ব পাওয়ার পেছনে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকেই সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। বিএনপির মহাসচিব হিসেবে এক দশকের বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছেন তিনি। জাতীয় রাজনীতিতে তার পরিচিতি দীর্ঘদিনের। পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তার।

দলের নেতাকর্মীদের মতে, বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংকটের সময় মির্জা ফখরুল সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। খালেদা জিয়ার নেতৃত্বে দলের নানা প্রতিকূলতার সময় তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন। পরে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেও বিএনপির সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সজ্জন ও তুলনামূলকভাবে সংযত রাজনৈতিক নেতা হিসেবেও মির্জা ফখরুলের আলাদা পরিচিতি রয়েছে। ২০১১ সালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। ২০১৬ সালের জাতীয় কাউন্সিলের পর থেকে তিনি দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাষ্ট্রপতি পদে নিজের সম্ভাব্য মনোনয়ন নিয়ে মির্জা ফখরুল অবশ্য এখনো সরাসরি কিছু বলেননি। গতকাল বিকেলে তিনি বলেন, রাষ্ট্রপতি ইস্যুতে এই মুহূর্তে কিছুই বলার নেই। ১৩ আগস্টের পর দলীয় মনোনয়নের বিষয়টি সমাধান হয়ে যাবে।

তিনি বলেন, বিষয়টি একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। লুকোচুরির বিষয় নেই। আমরা দলের সর্বোচ্চ ফোরামের সিদ্ধান্ত আগেই জানিয়েছি রাষ্ট্রপতি প্রার্থী দলীয় মনোনয়ন চূড়ান্ত করবেন পার্টির চেয়ারম্যান তারেক রহমান।

মনোনয়নপত্রে স্বাক্ষর বা সম্মতি দিয়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, মনোনয়ন ফরম তুলতে হলে স্বাক্ষর বা সম্মতির কিছু নেই। স্বাক্ষরের বিষয় আছে মনোনয়ন ফরম জমা দেওয়ার ক্ষেত্রে। এখানে গণমাধ্যম অতিউৎসাহী হয়ে অনেক কিছুই লিখেছে। এটা কোনো স্ট্যান্ডার্ড লেভেলের মধ্যে পড়ে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আমরা চেয়ারম্যানের ওপর এ দায়িত্ব দিয়েছি। তিনিই সিদ্ধান্ত নেবেন। দলের তিনজনের নাম বেশ আলোচনায় আসছিল। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম বেশি আলোচনায় আছে। এখন দেখা যাক, চেয়ারম্যান কী সিদ্ধান্ত নেন।

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদ ভবনে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির অভ্যন্তরে এবং স্থায়ী কমিটিতে আলোচনা চলছে। প্রার্থী চূড়ান্ত করার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা আলোচনা ও বৈঠক হবে।

তবে দলীয় সূত্রের তথ্য, রাজনৈতিক অঙ্গনের আলোচনা এবং মির্জা ফখরুলের সাম্প্রতিক কর্মকাণ্ড সব মিলিয়ে তার নামই এখন সবচেয়ে বেশি আলোচিত।রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরাই ভোটার। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে ৩৪৯ জন সংসদ সদস্যের তালিকা প্রকাশ করেছে।

তপশিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা, ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোট হবে ২০ আগস্ট। ওই দিন জাতীয় সংসদের অধিবেশনকক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার পর এই ব্যবস্থা চালু হয়। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটের বিধান থাকায় কে কোন প্রার্থীকে ভোট দিয়েছেন, তা গোপন থাকে না।

Address

Gazipur
1100

Alerts

Be the first to know and let us send you an email when Zp Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category