19/03/2026
এই ফুডকার্টে সবাই খেতে যাবেন প্লিজ.
ওর নাম রাতুল,গত ১৯ জুলাই ২০২৪ শুক্রবার উত্তরায় প্রচন্ড গো*লাগুলির সময় সাহস করে পুলিশের সাথে আলোচনা করার জন্য সামনে এগুতেই,কথার মাঝে এক সময় পুলিশ ওর বেল্ট ধরে সাইডে টান দেয়, যেতে না চাইলে পেটে গু*লি ঠেকিয়ে গু*লি করে, ঝাজড়া হয়ে যায় পেট এবং কিডনি।
টানা ৬ ঘন্টা অপারেশন এবং কয়েকমাস এর চিকিৎসার পর এখন একটু ভালো হয় সে। পুরোপুরি সুস্থ না হলেও এখন দিনে ২ টা ইনজেকশন নেয় এবং চিকিৎসা না পেলে একটি কিডনি অচল হয়ে যাবে। এদিকে চিকিৎসার প্রচুর অর্থ ব্যয় সামাল দিতে লোন করে এই ফুড কার্ট দিয়েছে রাতুল।
আশাকরি সবাই ওর ফুড কার্ট এ আসবেন , এতে করে উৎসাহ পাবে রাতুল , হয়তো একটু ফিনানশিয়ালি স্টাবল হতে পারবে।।
লোকেশন - রোড ২৮/ সেক্টর ৭ / উত্তরা ( উত্তরা হাই স্কুলের সাথে ) সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।