Imtiaz Sarker

Imtiaz Sarker মানুষের আচরণ ও কথার মধ্য দিয়ে তার ব্যক্তিত্ব ও পারিবারিক শিক্ষা প্রকাশ পায়।

Alhamdulillah She is good now ❤️🌺
30/10/2023

Alhamdulillah She is good now ❤️🌺



03/10/2023

প্রিয়জনদের কবরের কাছে যাবেন, প্রতিদিন বা সপ্তাহে একবার, আর না পারলে অন্তত মাসে একবার হলেও যাওয়া উচিত।
▪️যখন কোনো মুসলিম ব্যক্তি দুনিয়াতে পরিচিত তার কোনো মৃত ভাইয়ের কবরের পাশ দিয়ে গমন করে এবং তাকে সালাম দিলে তখন তার সালামের উত্তর দেওয়ার জন্য আল্লাহ তার রূহকে ফেরত দেন। (আল-ইসতিযকার, ১/১৮৫; আর-রূহ ইবনুল কাইয়্যিম রহ. পৃষ্ঠা ৫)
হাঁটতে চলতে কখনো তাদের কথা মনে পরলে দুয়া করবেন, নামাজের পর মোনাজাতে তাদের নামটা আল্লাহর কাছে বলতে ভুলবেন না। প্রতিদিন না পারলেও যখনই সম্ভব হবে এক্সট্রা দশটা টাকা হলেও কোন অসহায়কে দিবেন, নিয়ত করে নিবেন যেনো আল্লাহ তা'য়ালা সকল মুসলমানদের কবরের আযাব মাফ করে দেন, জান্নাতের সাথে কবরকে সম্পৃক্ত করে দেন।
▪️মাইয়্যেতের জন্য সর্বশ্রেষ্ঠ হাদিয়া হলো গোলাম আযাদ, সাদকা, তার জন্য ইস্তিগফার, দো‘আ ও তার পক্ষ থেকে হজ আদায়। (রূহ, পৃষ্ঠা ৩৪৫)
মনে রাখবেন, তারা আপনার দিকে অধির আগ্রহে তাকিয়ে আছেন; যদি কিছু দেন! যদি কিছু দেন!! আপনিও একদিন চলে যাবেন। যদি আপনি আপনার প্রিয়জনদের ভুলে থাকেন, তাহলে আপনার পর আপনার প্রিয়জনরাও আপনাকে ভুলে থাকবে।
▪️জান্নাতে কোনো কোন ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করা হবে। তখন সে বলবে, 'কীভাবে আমার মর্যাদা বৃদ্ধি পেলো?' তখন তাকে বলা হবে, 'তোমার সন্তান তোমার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেছে, তাই।' (ইবনু মাজাহ: ২/১২০৭, মাজমাউয যাওয়াইদ: ১০/২১০, সিলসিলা সহিহাহ: ৪/১৭২)
অন্ধকার কবরে আপনি অপেক্ষায় থাকবেন শতবছর, কিন্তু আপনার ডাকবাক্সে কখনো কোন চিঠি আসবেনা! কখনো ফিরিশতা মারফত এই ফরমান পৌঁছবেনা যে,
"তোমার প্রিয়জনদের দুয়ার উসিলায় আল্লাহ্ তোমাকে ক্ষমা করে দিয়েছেন।"

(সংগৃহীত)

22/09/2023

নামাজের সাথে নিজের সম্পর্ক গভীর করুন! শান্তির অভাব হবে না!
- ইন শা আল্লাহ!🖤

22/09/2023

প্রাচীনকালে মানুষ মিথ্যা বলতে ভয় পেতো পাপ হবে বলে! এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে!

অথচ আল্লাহ তা'য়ালা কুরআনে বলেন...
তোমার তো ভয় করার কথা ছিলো আল্লাহকে, অথচ তুমি ভয় করছো মানুষকে!! (সুরা: আহযাব - ৩৭)

17/09/2023

"একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দুরত্ব বেড়ে যায়।
তখন সে গহনা, শাড়ি, দামী জিনিস এসবের প্রতি ভালোলাগা খুঁজে পায়।

-"স্ত্রী হলো মাটির মত আর ভালোবাসা হলো জল,
আপনি দুটোকে একসাথে মিশিয়ে ইচ্ছে মত আকৃতি দিতে পারবেন।

-"আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লক্ষ্য টাকা দামের জিনিস চাইবেনা, যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে ৩০ টাকা দামের ফুচকা খান।

-"আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবেনা, আমাকে দামী গাড়ী কিনে দাও, যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে হুট খোলা রিকশায় এই শহরটা একটু ঘুরে বেড়ান।

-"পুরো সংসারের কাজ করার পরেও আপনার স্ত্রী বলবেনা আমার কষ্ট হচ্ছে,
যদি আপনি আপনার স্ত্রীর কে ভালোবেসে কপালে একটা চুমু খান, তাঁর কাজে একটু হাত বাড়ান এবং বলেন সারাদিন অনেক করেছো।

-"ভালোবাসা তো শুধু দামী জিনিসের মধ্যেই লুকিয়ে থাকেনা,

-"মাঝে মধ্যে ভালবাসা ১৫ টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া ৩০ টাকা দামের কাচের চুড়ির মধ্যেও লুকিয়ে থাকে,

-" কেয়ার থাকলে সংসার যুদ্ধ ক্ষেত্র না হয়ে, হবে স্বর্গ..... ইনশা আল্লাহ। 💘
©

17/09/2023

যাকে আমি পছন্দ করি! সেও আমাকে পছন্দ করে!
এটা রাব্বে কারীমের অপূর্ব এক নেয়ামত।

16/09/2023

"ইসলামে নামাজের গুরুত্ব এতই সুমহান যে, বসে থেকে নামাজের জন্য অপেক্ষা করাও একটি ইবাদত!" ❤️

~শায়খ সালিহ আল ফাওযান।

16/09/2023

দরিদ্রতার কারণে খুব কষ্ট হয়? নিজেকে ছোট মনে হয়? যিনি সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন তিনিই দরিদ্র ছিলেন। আর তিনি বলেছেন, "জান্নাতের অধিকাংশই গরীব!" ❤️ ~(তিরমিজি ২৭৩৭)।

12/09/2023

খাল কেটে কুমির আনার মতো, ঘরে বালামুসিবত টেনে আনার অন্যতম উপায় হল, পরিবারের হাসিখুশি ছবি অনলাইনে প্রকাশ করা—বদনজর

12/09/2023

মোবাইল আশক্তি বর্তমান সময়ে অধিকহারে বৃদ্ধি পেয়েছে।মোবাইলের ভয়াবহ কালো থাবা থেকে শিশু, যুবক, যুবতী,বৃদ্ধ বৃদ্ধা কেউ রেহাই পাচ্ছেনা।

মোবাইলের অপ ব্যাবহারের ফলে শিশু হয়ে যাচ্ছে মেধাহীন ,যুবক যুবতী তার যৌবন ও সম্মান হারিয়ে কাঁদছে, দম্পতি সন্দেহ ও ভালোবাসা বিহীন দিবারাত্রি কাটাচ্ছেন।আবার কখনো কখনো অভিমান ও সন্দেহে বিচ্ছেদের ঘটনা ঘটিয়ে দিচ্ছে শুধুমাত্র মোবাইলের অপ ব্যাবহার।

মোবাইলের কারনে পরকীয়ার বলি হয়ে কেউ হারাচ্ছেন নিজ স্ত্রী সন্তান কে। আবার কেউবা স্বামী সন্তান হারিয়ে গুমরে কেঁদেছেন।কত রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ও যুবক ভাইয়েরা এর বলি হয়েছে তার কোন হিসেব নেই।

আমি ধিক্কার দিচ্ছি ঐ সকল বাবা মা কে যারা সন্তানের হাতে মোবাইল নামক জীবন ধংসের অস্ত্র তুলে দিচ্ছেন অবলীলায়।

আসুন নিজ সন্তানের নিকট থেকে মোবাইল কে দূরে রাখি।বাচ্চাদের সামনে মোবাইল ব্যাবহার থেকে বিরত থাকি।সন্তানকে মোবাইল কিনে দেওয়ার বদলে তাকে বই কিনে দিন তার জীবন বদলে যাবে।

ইনশাআল্লাহ বদলে যাবে এই সমাজ বদলে যায় যদি আমি।

12/09/2023

ইমাম ইবনুল ক্বাইয়্যিম (রাহিমাহুল্লাহ) বলেন, অশান্তি, হতাশা, দুশ্চিন্তা আসে দু'টি জিনিস থেকে- তথা:
১. দুনিয়াকামিতা, এর পেছনে পাগলের মতো ছুটে চলা।
২. নেক আমল ও আল্লাহর আনুগত্যে অবহেলা।
_
তথ্যসূত্র: (উদ্দাতুস সবেরীন, ২৫৬)

11/09/2023

যেই গুনাহগুলো শুধুমাত্র মানুষের দৃষ্টি থেকে আপনাকে আড়াল করে কিন্তু আল্লাহর দৃষ্টি থেকে আড়াল করে না, সেই গুনাহ করার আগে একবার ভেবেছেন কি??

"আল্লাহ তাঁর বান্দাদের সম্পর্কে অবশ্যই সব খবর রাখেন এবং সব দেখেন!!" ❤

~(সূরা আনকাবুত - ৩১)।

Address

Uttar Cyabithy
Gazipur
F-235

Telephone

+8809638795483

Website

Alerts

Be the first to know and let us send you an email when Imtiaz Sarker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Imtiaz Sarker:

Shortcuts

Share